📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দুর্বলদের অধিকার

📄 দুর্বলদের অধিকার


একদিন হিসাম বিন আব্দুল মালিক খলিফা ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে এসে বললেন, আমীরুল মুমিনীন! আপনি আপনার গোত্রের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। তারা বলে, আপনি আপনার মনমতো নতুন আইন জারি করেছেন এবং পূর্ববর্তীদের মতামত ত্যাগ করেছেন। ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন বললেন, তোমার অভিমত কি, যদি তোমার মুয়াবিয়া ﷺ-এর পক্ষ থেকে একটি নির্দেশ আসে আর আব্দুল মালিকের পক্ষ থেকে আরেকটি নির্দেশ আসে, তুমি কোন নির্দেশটি মানবে? হিসাম বললেন, অগ্রবর্তিতা হিসেবে গ্রহণ করব আর এর সাথে আমি অন্য কিছুকে সমান মনে করব না। ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, আমিও আল্লাহর কিতাবকে অগ্রগামী হিসেবে পেয়েছি। আর তাই আমি সব বাদ দিয়ে আল্লাহর কিতাবকে ধরেছি। এরপর তিনি হিসামকে লক্ষ্য করে আরো বললেন, তোমার অভিমত কি, যদি কোনো ব্যক্তি ছোট বড় সন্তান রেখে যায় তখন বড় সন্তানরা ছোটদের সম্পদ পেয়ে ফেলে তখন যদি তোমার কাছে বিচার নিয়ে আসে হয় তুমি কি করবে? হিসাম বললেন, আমি তাদের সম্পদ ও অধিকার ফিরিয়ে দিব।
তখন তিনি বললেন, আমি আমার পূর্ববর্তী অনেক শাসককে এমন পেয়েছি যে, তারা শক্তি ও ক্ষমতা প্রয়োগ করে মানুষের সম্পদ দখল করেছে। তাদের অনুসারীরাও তেমন করেছে। যখন আমি খলিফা হিসেবে নিযুক্ত হলাম তখন মানুষ আমার কাছে অধিকার ফিরে চেয়েছে। আর শক্তিশালীদের থেকে দুর্বলদের অধিকার ফিরিয়ে দেওয়া ব্যতীত আমার আর কোনো উপায় ছিল না। এ কথাগুলো শুনে হিসাম বললেন, আমীরুল মুমিনীন! আল্লাহ আপনাকে তাওফীক দান করুন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করেন

📄 আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করেন


একদিন আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ) এক বিখ্যাত বুযুর্গ আব্দুল্লাহ বিন আবি যাকারিয়া (রহ)-কে ডেকে পাঠালেন। তিনি তাঁর কাছে হাজির হলে ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, ইবনে আবু যাকারিয়া! আপনি কি জানেন আমি আপনাকে কেন ডেকেছি? তিনি বললেন, না। ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, এমন একটি বিষয়, আপনি আমার জন্য করবেন বলে শপথ করার আগে তা আমি আপনাকে বলব না। তিনি বললেন, আমীরুল মুমিনীন! আপনি যা চাইবেন তাই আমি করব! ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, তাহলে আপনি শপথ করুন। তিনি তাঁর কসম করার পর ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে মৃত্যু দান করেন। তখন তিনি বললেন, তাহলে আমি মুসলমানদের জন্যে কতই না নিকৃষ্ট প্রতিনিধি, মুহাম্মদ ﷺ-এর উম্মতের শাফা। ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, আহ্ হা! আপনি তো আমার জন্যে শপথ করেছেন। তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তারপর তিনি দোয়া করলেন। এরপর তিনি বললেন, আল্লাহ ওমরের পরে আমাকেও রেখো না। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর এক ছোট ছেলে এসে বলল, এটি আমিও পছন্দ করি, আমার জন্যে দোয়া করুন। পরে ওমর বিন আব্দুল আযীয (রহ) মারা গেলেন, ইবনে যাকারিয়াও মারা গেলেন এবং ওই ছোট বালকটিও মারা গেলেন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মৃত্যুর প্রতি ভালোবাসা

📄 মৃত্যুর প্রতি ভালোবাসা


ওমর বিন আব্দুল আযীয (রহ) তীব্র জ্বরের কারণে তীব্র ব্যথা অনুভব করতেন। তিনি মৃত্যুশয্যায় শুয়ে ছিলেন। তখন ডাক্তার এসে বলল, যে বিন করিয়েছ তাকে আমি দেখেছি তার অবস্থা শোচনীয়। সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ওমর বিন আব্দুল আযীয (রহ) চোখ খুলে বললেন, যাক বিষ পান করানো হয়নি সেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ডাক্তার বললেন, আপনি তা অনুভব করছেন, আমার তো ভয় হচ্ছিল আপনার কর ছড়ে যাবে। তিনি বললেন, আল্লাহ হচ্ছেন উত্তম প্রত্যাবর্তনর জায়গা। আল্লাহর শপথ! যদি আমি জানি আমার কালের প্রতি স্পর্শ করলে আমি ভালো হয়ে যাব তবে আমি আমার হাতকে কান পর্যন্ত উঠাব না। হে আল্লাহ! ওমরকে তোমার সাক্ষাতে নিয়ে যাও। এর কয়েক দিন পরেই তিনি আল্লাহর কাছে চলে গেলেন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর বিন আব্দুল আযীয (রহ)-কে বিষ পান

📄 ওমর বিন আব্দুল আযীয (রহ)-কে বিষ পান


ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর অসুস্থ অবস্থায় মুজাহিদ বিন জুবাইরকে দেখতে আসেন। তিনি মুজাহিদকে জিজ্ঞেস করলেন, মানুষ আমার সম্পর্কে কি বলে? মুজাহিদ বললেন, তারা বলছে আপনাকে নাকি জাদু করা হয়েছে? তিনি বললেন, আমাকে জাদু করা হয়নি; বরং আমাকে বিষ পান করানো হয়েছে। তারপর তিনি তাঁর দাসকে ডেকে বললেন, তুমি কেন আমাকে বিষ পান করিয়েছ? সে বলল, আমাকে এক হাজার দিনার দেওয়া হয়েছে, আর আম্মাদ ধরে দিবে বলছে। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, এক হাজার দিনার নিয়ে আস। সে তা নিয়ে এলে তিনি তা বায়তুল মালে জমা দিয়ে দিলেন। তারপর তিনি দাসীকে বললেন, তুমি যেখানে ইচ্ছে যাও, তুমি আম্মাদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00