📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যে সৈন্যবাহিনীতে তুমি থাকবে সেখানে আল্লাহ সাহায্য পাঠাবেন না

📄 যে সৈন্যবাহিনীতে তুমি থাকবে সেখানে আল্লাহ সাহায্য পাঠাবেন না


যখন ওমর বিন আব্দুল আযীয (রহ) মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন তখন হাজ্জাজের জুলুম-নির্যাতনের একান্ত সহযোগী ইয়াযিদ বিন আবু মুসলিম রোমানদের বিরুদ্ধে যুদ্ধে দেশের বাইরে ছিল। একদিন সে রাস্তায় হাঁটছিল এমন সময় তার কাছে আমীরুল মুমিনিনের পত্র এসে পৌঁছে। তাতে লিখা ছিল.... আমীরুল মুমিনীন পত্র পাওয়ার সাথে সাথে তুমি ফিরে আসবে। কেননা তুমি যে সেনাবাহিনীতে থাকবে সে বাহিনীতে আল্লাহর সাহায্য আসবে না।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আমীরুল মুমিনীবের কাপড়

📄 আমীরুল মুমিনীবের কাপড়


একদিন ওমর বিন আব্দুল আযীয (রহ) জুমার নামাযে আসতে কিছুক্ষণ দেরি করলেন। লোকজন তাকে বলল, আমীরুল মুমিনীন জুমার নামাযে পড়াতে মনে হয় কিছুটা দেরি করে ফেললেন? তিনি বললেন, হ্যাঁ। তার কারণ বর্ণনা করতে গিয়ে বললেন, আমার একটি মাত্র জামা। আর সে জামাটি ধুয়ে দেওয়া হয়েছে। আমি জামাটি শুকানোর অপেক্ষা করেছিলাম। অনুরূপ অন্য একদিন ওমর বিন আব্দুল আযীয (রহ) লোকেদেরকে নিয়ে জুমার নামায আদায় করে যখন তাদের সামনে বসলেন তখন তাঁর পায়ের জামাটিতে সামনে ও পিছনে তালিমুছ ছিল। জুমার এ অবস্থা দেখে একলোক বলল, আল্লাহ তো আপনাকে দান করেছেন, সুতরাং আপনি যদি নতুন জামা পরে আসতেন!

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বায়তুল্লার গিলাফ ও ক্ষুধার্ত কলিজা

📄 বায়তুল্লার গিলাফ ও ক্ষুধার্ত কলিজা


একদিন বায়তুল্লাহর খাদেম ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে চিঠি লিখে বায়তুল্লাহর জন্য একটি গিফলাফ চাইল। যেমনভাবে পূর্ববর্তী খলিফারা দিত। তিনি চিঠির জবাবে লেখলেন, আমি দেখাবো বায়তুল্লাহর গিফলাফ না পরিয়ে ক্ষুধার্ত কলিজায় তা দেওয়া আমার কাছে অধিক উত্তম মনে হয়। কেননা অর্থের প্রয়োজন বায়তুল্লাহ থেকে তাদেরই বেশি।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বড়দের সহনশীলতা

📄 বড়দের সহনশীলতা


একদিন ওমর বিন আব্দুল আযীয (রহ) একজন প্রহরীরে নিয়ে পথ চলতে লাগলেন। এরই মধ্যে তিনি এক ঘুমন্ত লোকের পাশ দিয়ে যাওয়ার সময় তার পায়ের সাথে হোঁচট খেলেন। তাতে লোকটি জেগে গেল। সে রেগে গিয়ে বলল, তুমি কি পাগল? তিনি বললেন, না। তখন তাঁর সাথে প্রহরী লোকটির দিকে শাস্তি দিতে গেল। কেননা সে আমীরুল মুমিনীন সাহেবকে বেয়াদবী করেছে। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, থাক, সে তো আমাকে জিজ্ঞাসা করেছে আমি পাগল কিনা, আমি বলেছি, না। অন্য একদিন ওমর বিন আব্দুল আযীয (রহ) ভাষণ দিতে মিম্বরে উঠে দাঁড়ালে, অন্য সভায় উপস্থিত লোকদের মধ্যে এক লোক তাঁর দিকে তেড়ে এসে তাঁকে আঘাত করতে চাইল। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) তাকে বললেন, তুমি কি চাও, শয়তান আমাকে ক্ষমতা দ্বারা প্ররোচিত করে এমন কাজ করাবে যা তুমি কাল আমার সাথে করবে। চলে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অর্থাৎ আমি ক্ষমতাপ্রবল শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে তোমাকে অন্যায়ভাবে শাস্তি দিব, পরে তুমি আখিরাতে এর প্রতিশোধ নিব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00