📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) গোয়েন্দাগিরি করলেন

📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) গোয়েন্দাগিরি করলেন


একদিন দুপুরে ওমর বিন আব্দুল আযীয (রহ) তার গোলাম মাজাহিকে নিয়ে বাহনে চড়ে বাইরে বের হলেন। উদ্দেশ্য প্রজা-সাধারণের খোঁজ-খবর নেওয়া। পথ চলতে চলতে তারা দেখতে পেলেন মদিনা থেকে এক আরোহী ব্যক্তি আসছে। তিনি আরোহীকে মদিনাবাসীদের খোঁজ-খবর জিজ্ঞেস করলেন। সে বলল, আপনি চাইলেই আমি সকলের খবর একত্রে বলব। আর মা হয় আলাদা আলাদা বলব। ওমর বললেন, বরং তুমি একত্রে বল। লোকটি বলল, আমি মদিনায় দেখে এসেছি সেখানের জালিমরা পরাভূত, মজলুমরা সাহায্যপ্রাপ্ত, ধনীরা পরিতৃপ্ত আর সীমান্তরক্ষণকারীরা বাধ্য। এ সংবাদ ওমর বিন আব্দুল আযীয (রহ) খুব খুশি হয়ে বললেন, পুরো রাষ্ট্র এমন হয়ে যাওয়া আমার কাছে সুখ যত কিছুর ওপর উদিত হয় তার থেকে উত্তম।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 জাহান্নামের দুইটি পাথর

📄 জাহান্নামের দুইটি পাথর


আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে তাঁর কন্যা একটি মুক্তা পাঠিয়ে বলল, বাবা! আপনি আমার জন্যে এরূপ আরেকটি মুক্তার ব্যবস্থা করে দিন। আমার কাছে শুধু একটি থাকায় তা ব্যবহার করতে পারছি না।
ওমর বিন আব্দুল আযীয তার মেয়ের কাছে দুটি পাথর পাঠিয়ে বললেন, যদি এ দুটি পাথর কানে পরতে পার তাহলে আমি তোমাকে আরেকটি মুক্তা এনে দিব।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মুসলমানদের মধ্যে যে খারাপ তাকে বন্দি করে রাখ

📄 মুসলমানদের মধ্যে যে খারাপ তাকে বন্দি করে রাখ


মসজিদে নববীতে ই’তিকাফ করে লোক প্রবেশ করে কাতারকে ভেঙে সামনের দিকে যেতে লাগল। তখন মদিনার গভর্নর আবু বকর বিন মুহাম্মাদ তাকে ধরে ফেলল। লোকটির ব্যাপারে অভিযোগ করে তিনি ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে চিঠি লিখে পাঠাল। ওমর বিন আব্দুল আযীয (রহ) নির্দেশনা দিয়ে তাকে পত্র পাঠালেন। আবু বকর বিন মুহাম্মাদ যখন পত্রটি পড়ছিল তখন লোকটি ওমর, পত্রবাহক ও পত্রকে গালি দিল। এতে আবু বকর চরম রেগে গিয়ে লোকটির গর্দান উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি তা করার পূর্বে আমীরুল মুমিনীনকে লিখে জানালেন যে, লোকটি আপনাকে গালি দিয়েছে আর তাই আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। চিঠির জবাবে ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, তুমি যদি তাকে হত্যা করতে তাহলে আমি তাকে হত্যা করার কারণে তোমাকে হত্যা করতাম। কেননা ইসলামে নবী ﷺ-কে ব্যতীতও অন্য কাউকে গালি দেওয়ার কারণে হত্যা করা যায় না। আমার চিঠি তোমার হাতে পৌঁছার পর তুমি মুসলমানদের যারা খারাপ তাদেরকে বন্দি করে রাখ এবং প্রত্যেক মাসে তাদেরকে তাণ্ডব করার দিকে আহ্বান করবে যদি তাণ্ডব করে তবে তাদেরকে মুক্ত করে দিবে। ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর শাসনের শেষ পর্যন্ত লোকটিকে বন্দি করে রাখা হয়। তার মৃত্যুর পর ইয়াজিদ ক্ষমতায় আসলে লোকটিকে হত্যা করা হয়।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খেজুরের ঝুড়ি

📄 খেজুরের ঝুড়ি


আরদানের শাসক আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর জন্যে উত্তমমানের দুইটি ঝুড়ি খেজুর পাঠালেন। ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে খেজুরগুলো আনা হলে তিনি জিজ্ঞেস করলেন, খেজুরগুলো কীভাবে আনা হয়েছে? জবাবে বলল, এগুলো ডাক বিভাগের পশুর পিঠে বহন করে আনা হয়েছে। তিনি বললেন, তাহলে আল্লাহ তা’আলা ওসুলার অধিকার মুসলমানদের ডাক বিভাগকেই বানিয়েছেন। তখন তাঁরা সেগুলো বিক্রি করে এর মূল্য ডাক বিভাগে জমা দিয়ে দিল। ওমরের চাচাতো ভাই তাদেরেক বলল, তোমরা বাজারে গিয়ে খেজুরের দাম নির্ধারণ কর। যখন মূল্য নির্ধারিত হবে তখন খেজুরগুলো আমার জন্যে এসো, আমি মূল্য দিয়ে দিব।
খেজুরের বাহক বাজারে গিয়ে দাম কষাকষি করে চব্বিশ দিরহাম দাম উঠাল। এরপর ওমরের চাচাতো ভাই সেগুলো কিনে নিল। তিনি এক ঝুড়ি নিজের জন্য রেখে অন্য ঝুড়ি ওমরের জন্য হাদিয়া পাঠালেন। লোকটি যখন আবার খেজুরের ঝুড়ি নিয়ে ওমরের কাছে গেল। তখন তিনি তাকে বললেন, এটা কি? লোকটি বলল, আপনার ভাতিজা খেজুরগুলো কিনে নিয়ে আপনার জন্য এক ঝুড়ি পাঠিয়েছে। আর অন্য এক ঝুড়ি নিজের জন্য রেখেছে। এ কথা শুনার পর তিনি বললেন, এখন এগুলো খাওয়া আমার জন্যে বৈধ হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00