📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কথা বল, তালাক কার্যকর হবে না

📄 কথা বল, তালাক কার্যকর হবে না


একদিন এক ব্যক্তি ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি নির্যাতিত, কিন্তু আমি তা কাউকে বলতে পারছি না। কেননা এক কর্মকর্তা আমাকে এ বলে শপথ করতে আদেশ দিয়েছে যে, আমি যদি তা কাউকে বলি বা কারো কাছে অভিযোগ করি তবে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, তখন আমি ভয়ে শপথ করে ফেলছি। ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন তার কর্মচকারীকে বললেন, হে ওমর! তোমার ধর্ম ধ্বংস! তোমার স্ত্রী তালাক হয়ে যাবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, বল, তোমার তালাক কার্যকর হবে না। তখন লোকটি এক অত্যাচারী গভর্নরের দিকে ইশারা করে বলল, এ আমার বাগান নিয়ে গেছে। অন্য বর্ণনায় বাগানের পরিবর্তে ঘরের কথা বলেছে। তখন তিনি খুব রেগে গিয়ে বললেন, তার বাগান তাকে ফিরিয়ে দাও। তিনি আরো বললেন, যদি ইসলামে নিষেধ না থাকত তবে আমি তোমার কপাল থেকে সেজদার চিহ্ন মুছে ফেলতাম। ওই গভর্নরের কপালে সেজদার দাগ ছিল।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 এক লোক এসে ওমর (রহ)-এর কাছে অভিযোগ করল

📄 এক লোক এসে ওমর (রহ)-এর কাছে অভিযোগ করল


একদিন ওমর বিন আব্দুল আযীয (রহ) ঢিলেঢালা জামা পরে একটি খচ্চরের ওপর চড়ে বাইরে বের হলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কিছুক্ষণ পর বাহনে চড়ে এক লোক তাঁর বাড়িতে উপস্থিত হলো। বাহন থেকে নেমে লোকটি উপস্থিত লোকদের ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর সম্পর্কে জিজ্ঞেস করল। তারা তাকে বলল, তিনি এ মাত্র বের হয়েছেন, কিছুক্ষণ পরেই ফিরে আসবেন। কিছুক্ষণ পর ওমর বিন আব্দুল আযীয (রহ) ফিরে আসলেন তাঁর সাথে অন্য এক লোকও আসল। তখন আগত লোকটিকে উপস্থিত লোকেরা বলল, ইনি ওমর বিন আব্দুল আযীয। লোকটি তাঁর কাছে গিয়ে হাদী বিন আরতার বিরুদ্ধের তার জমি দখলের অভিযোগ করল। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) দখলকারীকে লোকটির জমি ফিরিয়ে দিতে নির্দেশ দিলেন। তারপর তিনি লোকটিকে বললেন, আমার কাছে আসতে তোমার কত খরচ হয়েছে? লোকটি বলল, আমিরুল মুমিনীন, আপনি আমার জমি উদ্ধার করে দিলেন এটাই আমার কাছে লাখ দিনারের চেয়েও বেশি। অর্থাৎ আমার আসতে যে খরচ হয়েছে তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন, আমি তো শুধু তোমার অধিকার ফিরিয়ে দিয়েছি.......এবার তুমি বল তোমার কত খরচ হয়েছে? লোকটি বলল, ষাট দিরহাম। তখন তিনি তাকে বায়তুল মাল থেকে ষাট দিরহাম দিয়ে দিতে নির্দেশ দিলেন। যখন সে ফিরে যেতে লাগল তিনি তাকে ডাক দিলেন। লোকটি তাঁর কাছে আসলে তিনি বললেন, আমার অর্থ থেকে এ পঞ্চাশ দিরহাম নাও। বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত তুমি এর দ্বারা গোশত কিনে খেয়ো।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আল্লাহ কিয়ামতের দিন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবেন

📄 আল্লাহ কিয়ামতের দিন আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবেন


একদিন জীর্ণ-শীর্ণ পোশাকে এক বেদুঈন ওমরের দরবারে উপস্থিত হল। দুঃখ করে তাঁরি হওয়া কণ্ঠে সে বলল, আমিরুল মুমিনীন! আমি এক প্রয়োজনে আপনার কাছে এসেছি, আমার কষ্ট সহ্যের শেষ সীমায় গিয়ে পৌঁছেছে। আল্লাহর শপথ! আমার সম্পর্কে কিয়ামতের দিন তিনি আপনাকে জিজ্ঞেস করবে।
তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, তুমি কি বললে, আবার বল। লোকটি তার সেই কথা আবার বলল। তার কথা শুনে ওমর বিন আব্দুল আযীয (রহ) মাথা নিচু করে ফেললেন। তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তারপর তিনি মাথা উঠিয়ে বললেন, তোমরা কয় জন? সে বলল, আমি ও আমার আট কন্যা। তিনি তার ও তার কন্যাদের জন্য একটি অঙ্ক নির্ধারণ করলেন। তারপর তার হাতে একশত দিরহাম দিয়ে বললেন, এ অর্থ আমি আমার সম্পদ থেকে দিয়েছি মানুষের থেকে নয়।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আপনার আজারবাইজানের গভর্নর আমার ওপর জুলুম করছে

📄 আপনার আজারবাইজানের গভর্নর আমার ওপর জুলুম করছে


আমিরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে আজারবাইজান থেকে এক লোক আসল। সে তার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগল, আমি আপনাকে সে দিনের কথা স্মরণ করে দিচ্ছি, যেদিন আপনি স্বচ্ছ আমলবিহীন ও অপরাধী হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন এবং সৃষ্টির সকলের বিচার করতে গিয়ে আল্লাহ আপনার বিচার করার কথা ভুলে যাবেন না। তার এমন কথা শুনে হযরত ওমর বিন আব্দুল আযীয কান্না শুরু করলেন। তিনি তাকে বললেন, তুমি কথাগুলো আবার বল। লোকটি কথাগুলো পুনরাবৃত্তি করছিল আর হযরত ওমর বিন আব্দুল আযীয তা শুনে কাঁদছিলেন। তারপর তিনি বললেন, তোমার কি সমস্যা? সে বলল, আজারবাইজানে আপনার গভর্নর আমার সাথে শত্রুতা পোষণ করেছে। সে আমার কাছ থেকে জোর করে বারো হাজার দিরহাম নিয়ে বায়তুল মালে জমা দিয়েছে। ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন তার কর্মকর্তাকে বললেন, এ ব্যক্তির দিরহাম ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে এখনি চিঠি পাঠাও।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00