📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তুমি খচ্চরকে কষ্ট দিয়েছ

📄 তুমি খচ্চরকে কষ্ট দিয়েছ


ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর এক গোলাম খচ্চরের দ্বারা কাজ করত। আর এর দ্বারা সে প্রতিদিন এক দিরহাম আয় করত, কিন্তু একদিন সে তিন দিরহাম আয় করল। ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন আশ্চর্য হয়ে বললেন, এ কি? সে বলল, দ্রুত চালানোর কারণে। তিনি বললেন, না; বরং তুমি খচ্চরকে কষ্ট দিয়েছ। তাকে তিন দিন বিশ্রাম রাখ। ওমর বিন আব্দুল আযীয (রহ) তাঁর মিশরের কর্মকর্তা ছাইয়াবান বিন শুরাইহ-এর কাছে লিখে পাঠালেন, আমি জানতে পেরেছি তোমার এলাকার লোকজন প্রত্যেক উটের পিঠে এক হাজার রতল (ওজনের পরিমাপ) মালামাল বহন করে নিয়ে যায়। আমার এ চিঠি তোমার হাতে পৌঁছার পর থেকে কেউ যেন একটি উটের পিঠে পাঁচশত রতলের বেশি বহন না করায়।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) দাসীর খেদমত করছেন

📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) দাসীর খেদমত করছেন


স্ত্রীকে ওগর দিনের দিনে ওমর বিন আব্দুল আযীয (রহ) তাঁর দাসীকে বললেন, হে দাসী, ঘুম না আসা পর্যন্ত আমাকে পাখা দ্বারা বাতাস কর। তাঁর নির্দেশমতো দাসী বাতাস করতে লাগলেন, এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। ওদিকে দাসী বাতাস করতে করতে তার চোখে ঘুম চেপে আসে। সে তাঁর পাশেই ঘুমিয়ে পড়ল।
কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জেগে গিয়ে দাসীকে ঘুমাতে দেখে পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলেন। হঠাৎ সে জেগে গিয়ে দেখতে পেল তার মালিক তাকে বাতাস করছে এত সে চিৎকার দিয়ে উঠে তিনি তাকে বললেন, তুমিও তো আমার মতো মানুষ, আমার যেমন গরম লাগছে তোমারও তেমন লাগছে। তাই তুমি যেভাবে আমাকে বাতাস করছ তেমনিভাবে তোমাকে বাতাস করা আমি পছন্দ করলাম।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কে সবচেয়ে বোকা

📄 কে সবচেয়ে বোকা


এক দুপুরে ওমর বিন আব্দুল আযীয (রহ) লোকদের নিয়ে দ্বীনি আলোচনা করছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে বোকা কে? তারা বলল, বোকা সে ব্যক্তি যে সামান্য দুনিয়ার বিনিময়ে পরকালকে বিক্রি করে দিয়েছে। ওমর বিন আব্দুল আযীয (রহ) গভীর চিন্তা করে বললেন, আমি কি তোমাদেরকে বলব তার থেকেও বড় বোকা কে? তারা বলল, অবশ্যই। তিনি বললেন, যে লোক অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ আখিরাত নষ্ট করে দিয়েছে।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কথা বল, তালাক কার্যকর হবে না

📄 কথা বল, তালাক কার্যকর হবে না


একদিন এক ব্যক্তি ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি নির্যাতিত, কিন্তু আমি তা কাউকে বলতে পারছি না। কেননা এক কর্মকর্তা আমাকে এ বলে শপথ করতে আদেশ দিয়েছে যে, আমি যদি তা কাউকে বলি বা কারো কাছে অভিযোগ করি তবে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, তখন আমি ভয়ে শপথ করে ফেলছি। ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন তার কর্মচকারীকে বললেন, হে ওমর! তোমার ধর্ম ধ্বংস! তোমার স্ত্রী তালাক হয়ে যাবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, বল, তোমার তালাক কার্যকর হবে না। তখন লোকটি এক অত্যাচারী গভর্নরের দিকে ইশারা করে বলল, এ আমার বাগান নিয়ে গেছে। অন্য বর্ণনায় বাগানের পরিবর্তে ঘরের কথা বলেছে। তখন তিনি খুব রেগে গিয়ে বললেন, তার বাগান তাকে ফিরিয়ে দাও। তিনি আরো বললেন, যদি ইসলামে নিষেধ না থাকত তবে আমি তোমার কপাল থেকে সেজদার চিহ্ন মুছে ফেলতাম। ওই গভর্নরের কপালে সেজদার দাগ ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00