📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 সাঈদ ও আল ওয়ালিদ

📄 সাঈদ ও আল ওয়ালিদ


সত্য ও ন্যায়ের প্রতি তাঁর আকর্ষণ দেখে স্বয়ং খলিফা সুলাইমান অবাক হয়ে বললেন, ওমর! আল্লাহ্র জন্যে তোমার সাক্ষ্য।
ওমর বিন আব্দুল আযীয (রহ) যখন সবেমাত্র মদিনার গভর্নর নিযুক্ত হলেন। এরই মাঝে মদিনার বিখ্যাত বুযুর্গ সাঈদ বিন মুসায়িয়াবের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল। যার ভিত্তি ছিল আন্তরিকতা ও ভালোবাসা। একবার খলিফা আল ওয়ালিদ পবিত্র হজ্ব পালনের জন্যে সফর শুরু করলেন। হজ্বের কার্যক্রম সম্পন্ন করে তিনি পুণ্যভূমি মদিনার পথ ধরলেন। খলিফার দলবল মদিনার কাছে পৌঁছলে, কঠোর নিরাপত্তার খাতিরে মদিনার অধিবাসীদেরকে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা থেকে কিছু সময়ের জন্যে পড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাঈদ বিন মুসায়িয়াব, যিনি মসজিদে খুব বেশি অবস্থান করার কারণে সবার কাছে 'মসজিদের কবুতর' নামে পরিচিত ছিলেন, খলিফা আল ওয়ালিদ যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন তখন শুধু সাঈদ বিন মুসায়িয়াবই ছিলেন। খলিফা আল ওয়ালিদ সাঈদ বিন মুসায়িয়াবকে সালাম দিলে তিনি অন্য সাধারণ মানুষের সালামের জবাবে যেভাবেই খলিফার সালামের জবাব দিলেন। অনুদিক হযরত ওমর বিন আব্দুল আযীয (রহ) ভয় করতে লাগলেন, না জানি খলিফা আল ওয়ালিদ রেগে গিয়ে সাঈদ বিন ওয়ালিদকে প্রহার করতে নির্দেশ দেয় অথবা হত্যা করতে নির্দেশ দেয়। কিন্তু আল্লাহ্ তা'আলা এমন কিছু থেকে নিভৃত রেখেছেন। মসজিদ পরিদর্শন শেষে আল ওয়ালিদ সাঈদ বিন মুসায়িয়াবকে কোনো প্রকার কষ্ট না দিয়ে ফিরে গেলেন। পরক্ষণে ওমর বিন আব্দুল আযীয সাঈদ বিন মুসায়িয়াবকে নিকট এসে বিস্ময় হয়ে বললেন, আল্লাহ্র শপথ! সাঈদ, আমি তোমার প্রাণ নাশের আশঙ্কা করেছিলাম। তুমি তোমার ব্যবহার দ্বারা ওলীদএর অন্তরে বড় ধরণের আঘাত করেছ। সাঈদ বিন মুসায়িয়াব তেজোদ্দীপ্ত ইন্নী কণ্ঠে বলতে লাগলেন, ওমর! আমি চেয়েছি আল ওয়ালিদকে এ কথা জানিয়ে দিতে যে, এমনও পৃথিবীতে আল্লাহ্র এমন কিছু বান্দা আছে, যারা শুধু তাঁকেই ভয় করে, অন্য কাউকে নয়।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) ও জয়নুল আবেদিন

📄 ওমর বিন আব্দুল আযীয (রহ) ও জয়নুল আবেদিন


মুসলিম জাহানের খলিফা তখন ওমর বিন আব্দুল আযীয (রহ)। তিনি তাঁর নেত্রতূল্য জ্ঞানপিপাসু কিছু সঙ্গী-সাথিদের নিয়ে ইলমে হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করছিলেন, এরই মাঝে সেখানে এসে উপস্থিত হলেন যায়নুল আবেদিন আলী বিন হুসাইন। ওমর বিন আব্দুল আযীয (রহ) দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানালেন এবং নিজর পাশের আসনে বসালেন। জ্ঞান চর্চার মজলিসে কিছু সময় অতিবাহিত করে যায়নুল আবেদিন (রহ) ফিরে চললেন। তিনি বের হয়ে যাওয়ায় পর ওমর বিন আব্দুল আযীয (রহ) তাঁর সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, আব্বাজানরা বলতো, আজকে তোমাদের দেখা লোকদের মাঝে সবচেয়ে সম্মানিত হিসেবে কাকে পেয়েছে? তাঁর সঙ্গীরা বলল, আমীরুল মু'মিনীনকেই আমরা সর্বাধিক সম্মানিত হিসেবে পেয়েছি। জাহিলী যুগের ন্যায় ইসলামী যুগেও আপনারা আমাদের মাঝে সম্মানিত। তখন ওমর বিন আব্দুল আযীয (রহ) বললেন, বিষয়টি এমন নয়; বরং আমার দেখা সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছেন যায়নুল আবেদিন। যার মতো মর্যাদাভাবান হওয়া প্রত্যেক মানুষেরই কামনা, কিন্তু তিনি কারো মতো হতে চান না। কিছুক্ষণ পর, হারিস বিন উসমান রাহাবী নামক এক যুবক তার পিতাকে নিয়ে ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর দরবারে প্রবেশ করল। ওমর যুবকটি সম্পর্কে তার পিতার কাছে বিভিন্ন বিষয়াদি জানতে চাইল। ছেলে সম্পর্কে জানার পর তিনি তার পিতাকে বললেন, আপনি তাকে ফিকহে আকবর শিক্ষা দিন। সে বলল, ফিকহে আকবর কি? তিনি বললেন, ফিকহে আকবর হচ্ছে, অজ্ঞতে তুষ্টি ও কদর্যতাযুক্ত বস্তু অপসারণ করা।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আল্লাহ আপনার সাথে সম্পর্ক বজায় রাখুক

📄 আল্লাহ আপনার সাথে সম্পর্ক বজায় রাখুক


ওমর বিন আব্দুল আযীয (রহ) তখন ফিকহ দরসে বসিয়া এক উপদ্রবে যুবক। কোনো এক প্রয়োজনে তিনি দামেস্কে খলিফা আব্দুল মালিকের দরবারে উপস্থিত হলেন। আব্দুল মালিক তাঁর ব্যক্তিত্ব মুগ্ধ হয়ে নিজের মেয়ে ফাতেমাকে তাঁর সাথে বিয়ে দিলেন। খলিফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওমর বললেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক বজায় রাখুন, আপনি উদারভাবে দান করেছেন এবং চাওয়া-পাওয়া পূর্ণ করেছেন। হযরত ওমর আব্দুল মালিক খুব খুবই অবাক হলেন। তখন আব্দুল মালিকের কোনো কোনো পুত্র এই প্রশ্ন জিজ্ঞাসা করিতে বলতে লাগল, বাবা! তার কথায় অবাক হওয়ার তো কিছুই নেই, এ ধরনের কথা তো আপনার কাছ থেকে শেখা, সে তো শুধু পুনরাবৃত্তি করেছে। পরে একদিন হযরত ওমর খলিফার দরবারে আসলেন।
খলিফা ভান বলতেন, হে ওমর! তোমার জীবন কেমন চলছে? তিনি বললেন, দুটি মন্দের মাঝে একটি ভালো, এভাবে চলছে হে আমীরুল মুমিনীন।
খলিফা বলতেন, মদ দুটি কী কী? ওমর (রহ) বললেন, يُسْقَوْنَ مِنْ رَحِيْقٍ مَخْتُومٍ خِتَامُهُ مِسْكٌ وَفِيْ ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ অর্থ: মুমিনোনো তারাই যারা সম্পদ বায়ে কৃপণতা করে না আবার অপচয়ও করে না; বরং তারা উভয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে। এরপরও খলিফা আব্দুল মালিক তাঁর উপর তবে অবাক হলেন। তিনি তার ছেলেদেরকে তিরস্কার করে বললেন, এবার বল, এটি কে শিখিয়েছে?

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 এটা আমার জন্যে ভালো তোমাদের জন্যে খারাপ

📄 এটা আমার জন্যে ভালো তোমাদের জন্যে খারাপ


মুসলিম জাহানের খলিফা তখন ওয়ালিদ বিন আব্দুল মালিক। খেলাফতের বিরোধিতা করার অপরাধে এক খারাজীকে দরবারে হাজির করা হলো। খলিফা আল ওয়ালিদ লোকটির শাস্তির ব্যাপারে ওমর বিন আব্দুল আযীয (রহ)-সহ তার অন্যান্য নিকটস্থ ব্যক্তিবর্গের সাথে কথা বলছিলেন। আল ওয়ালিদ খারাজী লোকটিকে তিরস্কার করে বললেন, খলিফা আব্দুল মালিকের ব্যাপারে তুমি কি বলেছ? খারাজী লোকটি বলল, আমি এমন লোকের ব্যাপারে বলেছিলাম যার সামনে দুটি বিষয় পেশ করা হলো। প্রথমত, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য। দ্বিতীয়ত, আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা, কিন্তু সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা গ্রহণ করেছে। তার উপর আল্লাহর অভিশাপ ও গজব পতিত হোক। তার মুখে এ কথা শুনে খলিফা আল ওয়ালিদ ভীষণ রেগে গেলেন। তিনি ওমর বিন আব্দুল আযীযের দিকে তাকিয়ে বললেন, এ পাপীর শাস্তির ব্যাপারে তোমার মত কি?
হযরত ওমর চুপ করে রইলেন। আল ওয়ালিদ আবার বললেন, তোমার কি হয়েছে, তুমি কথা বলছ না কেন? ওমর (রহ) বললেন, আমীরুল মুমিনীন আপনি আমাকে এর থেকে মুক্ত রাখুন। আল ওয়ালিদ বললেন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি বল। তখন তিনি বললেন, লোকটি আপনার পিনাতে যেমন গালি দিয়েছে আপনিও তাকে তেমন গালি দিয়ে দিন। আর যদি ক্ষমা করে দেন সেটা হবে সর্বোত্তম। আল্লাহ তাআ'লা বলেন, وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاَةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ অর্থ: অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চত এটা সহিষ্ণুতার কাজ। (সূরা শুরা: ৪৩) তাঁর কথা শুনে ওয়ালিদের রাগ আরো বেড়ে গেল। তিনি জিব্রাদ খালিদ বিন রায়হানের দিকে তাকালেন, যে এতক্ষণ ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর শিরচ্ছেদের নির্দেশ পাওয়ার অপেক্ষায় তরবারিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু খলিফা ওয়ালিদ কোনো নির্দেশ না দিয়েই আসন ছেড়ে উঠে গেলেন। ওমর বিন আব্দুল আযীয (রহ)-ও ফিরে যাওয়ার মনস্থ করলেন। তিনি জিব্রাদ খালিদকে তিরস্কার করে বললেন, দুর্ভাগ্য, তুমি তো দেখছি ওয়ালিদের নির্দেশ পালন করতে ধাপ মুক্ত করো। জিব্রাদ খালেদ বলল, কাবার রবের শপথ! অবশ্যই আমি তার নির্দেশ মান্য করব। তিনি বললেন, তবে জেনে রাখ, সেটা আমার জন্য কল্যাণকর আর তোমাদের জন্য অকল্যাণকর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00