📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী 📄 মৃত্যু পর্যন্ত যুদ্ধ

📄 মৃত্যু পর্যন্ত যুদ্ধ


উহুদের যুদ্ধ চলেছিল, হঠাৎ করে একটি মিথ্যা খবর ছড়িয়ে পড়ল। সকলের কানে এসে পৌঁছল, রাসূল ইন্তেককাল করেছেন। মুসলিম সেনারা এ কথা শুনে ভেঙে পড়ল। অনেকের হাত থেকে তরবারি পড়ে যেতে লাগল। আলী মৃতদের মাঝে রাসূল -কে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি রাসূল -কে পেলেন না। এরপর তিনি বললেন, মৃতদের মাঝে রাসূল নেই। আল্লাহ্র শপথ! রাসূল যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নন; বরং আমরা যা করেছি তাতে আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হয়েছেন। তারপর তিনি তাঁর খাপ থেকে তরবারি বেরু করে খাপ ভেঙে ফেললেন। এরপর তিনি বললেন, যদি আমি মরণ পর্যন্ত যুদ্ধ না করি তবে আমার মাঝে কোনো কল্যাণ নেই।
তারপর তিনি সিংহের মতো কাফেরদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি কঠিন থেকে কঠিনভাবে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে তারা জানতে পারলেন তাদের মাঝে রাসূল জীবিত আছেন। তখন তিনি রাসূল -এর কাছে ছুটে গিয়ে তাঁকে চুমু খেলেন এবং বিপদ দূর হওয়া পর্যন্ত তাঁর সাথে থাকলেন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী 📄 হাসান ও হুসাইন রা.-এর প্রতি আলী রা.-এর অসিয়ত

📄 হাসান ও হুসাইন রা.-এর প্রতি আলী রা.-এর অসিয়ত


আলী -এর মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি তাঁর ছেলে হাসান ও হুসাইন -কে ডাকলেন। তিনি তাঁদেরকে লক্ষ করে বললেন,
-সত্যাগ্রহ করবে।
-ইয়াতিমদের প্রতি রহম করবে।
-অভিভাবকের জন্য প্রস্তুত থাকবে।
-অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
-মাযলুমকে সহযোগিতা করবে।
-আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে।
-আল্লাহ্র হুকুম পালন করতে গিয়ে কোনো নিন্দাকারীর নিন্দা যেন তোমাকে দুর্বল করে না দেয়।
এভাবে তিনি অনেকগুলো ওসিয়ত করলেন।

টিকাঃ
৭৭২. তারিখুত তাবরী, ৬ষ্ঠ খন্ড, ৮০ পৃ.।

ফন্ট সাইজ
15px
17px