📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আহলে বাইতের সন্তুষ্টি

📄 আহলে বাইতের সন্তুষ্টি


ফাতেমা رضي الله عنها অসুস্থ হলে আবু বকর رضي الله عنه তাঁকে দেখতে আসেন। তিনি এসে ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। আলী رضي الله عنه বললেন, ফাতেমা, ইনি আবু বকর, তোমার কাছে আসার অনুমতি চাচ্ছেন। ফাতেমা رضي الله عنها বললেন, আমি তাঁকে আসার অনুমতি দিব, তুমি কী তা পছন্দ করবে। আলী رضي الله عنه বললেন, হ্যাঁ। তখন ফাতেমা رضي الله عنها তাঁকে ঘরে আসার অনুমতি দিলেন। তখন তিনি ঘরে প্রবেশ করে বললেন, আল্লাহর শপথ! আমি ঘর, সম্পদ, পরিবার, আত্মীয়স্বজন ছেড়ে শুধু আল্লাহ, রাসূল ও আহলে বাইতের সন্তুষ্টির জন্য এসেছি। তারপর তিনি ফাতেমা رضي الله عنها-কে সন্তুষ্ট করার জন্যে আরো অনেক কথা বললেন। শেষ পর্যন্ত ফাতেমা رضي الله عنها খুশি হয়ে গেলেন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মুনাফিকদের লক্ষণ

📄 মুনাফিকদের লক্ষণ


আলী رضي الله عنه-এর মতে, মুনাফিকদের তিনটি আলামত।
-এরা যখন একা থাকে তখন খুব অলস হয়।
-যখন মানুষের কাছে আসে তখন খুব কর্মঠ বা পটু হয়।
-তাদের কাজের প্রশংসা করলে কাজ বেশি করে করতে থাকে, আর নিন্দা জানালে, কাজের গতি কমিয়ে দেয়।

টিকাঃ
৮১০. হুলিয়াতুল আউলিয়া, ১ম খণ্ড, ৮৭ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 নবী সা.-এর সাহাবীদের গুণাগুণ

📄 নবী সা.-এর সাহাবীদের গুণাগুণ


খুব আত্মমর্যাদাবোধ ও তাকওয়ার সাথে আমীরুল মুমিনীন আলী رضي الله عنه মিহরাবে দাঁড়ালেন। তিনি ফজরের নামায আদায় করলেন। তাঁর ইমামতিতে কুফাবাসীরা নামায আদায় করেছে। নামায শেষ করার পর তিনি চিন্তিত মনে বসলেন, আর লোকজন তাঁর আশপাশে বসেছিল। কিছুক্ষণ পর সূর্য উদিত হলো। সূর্যের আলোতে মসজিদও আলোকিত হয়ে গেল। সূর্য ওঠার পর আলী رضي الله عنه উঠে দুই রাকাত নামায আদায় করলেন। তারপর তিনি হাত ও মাথা নাড়িয়ে আফসোসের সাথে বলতে লাগলেন, আমি মুহাম্মাদ ﷺ-এর সাহাবীদেরকে দেখেছি, কিন্তু আমি আজ কোনো কিছুই দেখছি না, যা তাদের সাথে সাদৃশ্য রাখে। তারা সকালে উঠত, তখন তাদের চোখে ও কপালে রাত আল্লাহর সিজদায় কাটানোর চিহ্ন দেখা যেত। তারা আল্লাহর কিতাব পাঠ করত, এমনকি দীর্ঘক্ষণ বসার কারণে এক থেকে অন্য পায়ে গন্ডগোলটি করে বসত। তারা যখন আল্লাহকে স্মরণ করত তখন তারা নুয়ে পড়ত যেমন বাতাসে গাছে নুয়ে পড়ে। তাদের চোখে অশ্রু ঝরত এমনকি তাদের কাপড় ভিজে যেত।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 এটা সে কোথা থেকে পেল

📄 এটা সে কোথা থেকে পেল


আবু রাফে হতে বর্ণিত, তিনি আলী رضي الله عنه-এর খেলাফতকালে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের রক্ষী ছিলেন। তিনি বলেন, একদিন আলী رضي الله عنه বাড়িতে এসে তাঁর মেয়ের গহনা মণিমুক্তার অলংকার দেখালেন। তিনি তা দেখে বুঝতে পারলেন, সেটি বাইতুল মালের সম্পদ। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটি কোথা থেকে এসেছে? আল্লাহর শপথ! আমি তার হাত কেটে দেব। তখন আবু রাফে বললেন, যখন তাঁর প্রচণ্ড রাগ দেখলাম, তখন আমি বললাম, হে আমীরুল মুমিনীন, আমি এটা আমার ভাইয়ের মেয়ের জন্য বাইতুল মাল থেকে এনেছি। এ কথা শুনে আলী رضي الله عنه বললেন, আমি যদি জান্না না দিতাম কোথা থেকে তুমি তাড়িয়ে দিতাম? এমন কথা শুনে আবু রাফে চুপ হয়ে গেলেন। মূলত বাইতুল মাল থেকে এসব আনা আলী رضي الله عنه মোটও পছন্দ করেননি। তাই তিনি এত রেগে গেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00