📄 পশমের চাদর
তীব্র শীতে আলী رضي الله عنه ব সে কাঁপছিলেন। তাঁর গায়ে একটিমাত্র পুরাতন পশমের কাপড় ছিল।
এ অবস্থায় দেখে এক ব্যক্তি বলল, আমীরুল মুমিনীন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা এ সম্পদে আপনার ও আপনার পরিবারের জন্যে অংশ রেখেছেন। আপনি নিজের ব্যাপারে যা করার ইচ্ছা করেছেন, তা করছেন। আপনি কী লক্ষ করছেন না আপনার পার্শ্ব শীতপে কাঁপছে?
তখন আলী رضي الله عنه বললেন, আল্লাহ্র শপথ! আমি তোমাদের সম্পদ থেকে কোনোকিছুই গ্রহণ করব না। আর আমার গায়ের এ পশমের চাদরটি, এটি নিয়ে আমি মদিনা থেকে বের হয়েছি。
টিকাঃ
৫০২ হুলিয়াতুল আউলিয়া, ১ম খণ্ড, ৮৭ পৃ.
📄 আপনি সত্য বলেছেন আমীরুল মুমিনীন
আলী رضي الله عنه-এর কাছে এক মহিলা এসে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই ছয়শত দিরহাম রেখে মারা গেছে, কিন্তু তার মীরাস বণ্টন করে আমাকে মাত্র এক দিরহাম দেওয়া হয়েছে। এটা জ্ঞানের কাজ?
তখন আলী رضي الله عنه হেসে দিয়ে বললেন, সম্ভবত তোমার ভাই মা, স্ত্রী, দুই মেয়ে ও এগারোজন ভাই আর তোমাকে রেখে মারা গেছে।
মহিলা আশ্চর্য হয়ে বলল, আমীরুল মুমিনীন, আপনার কথা তো ঠিক।
তাহলে মা ছয়ের এক পাবে, সে হিসেবে ১০০ দিরহাম পেল। স্ত্রী আটের এক পাবে, সে হিসেবে ৭৫ দিরহাম পেল। দুই কন্যা দুজনের দুই পাবে, সে হিসেবে ৪০০ দিরহাম। আর বাকি থাকল ২৫ দিরহাম, তা বারো ভাই ও এক বোনের মাঝে ভাগ হবে। এক পুরুষ দুই মহিলার সমান হিসেবে। সুতরাং দুই অংশ বারো ভাইয়ের চব্বিশ অংশ আর এক এক বোনের এক অংশ। মোট পঁচিশ অংশ। প্রতি অংশে এক দিরহাম। সুতরাং সে মহিলাটি এক দিরহাম পেয়েছে。
টিকাঃ
৫০৩ আজীমাতুল ইমাম আজী ১৫০ পৃ.
📄 আলী রা. তাঁর তরবারি বিক্রি করবেন
আলী رضي الله عنه বাজারের দিকে রওনা দিলেন। উদ্দেশ্য তাঁর তরবারিটি বিক্রি করবেন। তারপর তিনি ঋণকষ্ঠে বললেন, হে আমার এ তরবারি ক্রয় করবে। যিনি বীজ থেকে গাছ সৃষ্টি করেন তাঁর শপথ করে বলছি, যখন রাসূল ﷺ-এর ওপর আঘাত আসছিল তখন এ তরবারি তা প্রতিরোধ করেছে, যদি আমার কাছে একটি লুঙ্গি ক্রয় করার অর্থ থাকত তবে আমি এ তরবারি বিক্রি করতাম না。
টিকাঃ
৫০৪ হুলিয়াতুল আউলিয়া, ১ম খণ্ড, ৮৭ পৃ.
📄 ওয়ালীদকে হত্যা করেছেন আলী রা.
বদরের যুদ্ধের দিন উতবা বিন রবীআ খুব অহংকারের সাথে তার ভাই ও ছেলের সাথে মগব্দুর করার জন্য বের হলো। এরপর সে হিংস্র-মনোভাবে তার আওয়াজকে বাঘের মতো উঁচু করে বলতে লাগল, মগব্দুর করার মতো কেউ আছ?
তখন মুসলমানদের দল থেকে তিনজন আনসারী যুবক মোকাবিলা করার জন্য তাদের সামনে এসে দাঁড়ালেন।
তারা বলল, তোমরা কারা?
তখন বললেন, আমরা আনসারদের একদল।
তারা বলল, তোমাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই।
তারপর তারা ডেকে বলল, মুহাম্মাদ, আমাদের জন্য আমাদের গোত্র থেকে আমাদের সমপর্যায়ের লোকদেরকে পাঠাও।
তখন নবী ﷺ বললেন, উবায়দা বিন হারিস দাঁড়াও, হামযা দাঁড়াও, আলী দাঁড়াও।
এরপর তাঁরা তিনজন আতঙ্কের লেলিহান শিখার মতো ওদের দিকে ছুটে গেলেন।
তারা বলল, তোমরা কারা?
তখন মুসলমানেরা এ তিনজন বীর নিজেদের পরিচয় দিলেন।
তখন তারা বলল, এবার ঠিক আছে, তোমরা আমাদের সমপর্যায়ের।
হামযা رضي الله عنه শায়বা বিন রবীআর সাথে লড়াই করলেন। হামযা رضي الله عنه এমন এক আঘাত করলেন, তার আঘাতে রবীআ নিহত হলো। আলী رضي الله عنه ওয়ালীদ বিন শায়বার সাথে লড়াই করলেন। তিনিও ওয়ালীদকে হত্যা করতে সক্ষম হলেন। আর উবায়দা رضي الله عنه উতবা বিন রবীআর সাথে লড়াই করলেন। তারা উভয়কে একে অপরকে আঘাত করলেন। পরে হামযা رضي الله عنه ও আলী رضي الله عنه ছুটে গিয়ে উতবাকে হত্যা করলেন। বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আসা তিনজনই মুসলমানদের হাতে নিহত হলো。
টিকাঃ
৫০৫ সিরাতু ইবনে হিশাম, ২য় খণ্ড, ২৭১ পৃ.