📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মাওয়ালী মহিলা ও আরবী মহিলা

📄 মাওয়ালী মহিলা ও আরবী মহিলা


এক মাওয়ালী মহিলা ও এক আরবী মহিলা আলী রদিয়াল্লাহু আনহু-এর কাছে আসল। তখন আলী রদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে এক মিছকাল খনিজ ও ছাব্বিশ দিরহাম করে দিলেন। মাওয়ালী মহিলা খুশি হয়ে তার অংশ নিয়ে চলে গেল, কিন্তু আরবী মহিলা তার অংশ গ্রহণ করল না।
সে তিরস্কার করে বলল, আমীরুল মুমিনীন, আপনি একে যা দিয়েছেন আমাকেও তা দিলেন! অথচ আমি আরবী মহিলা আর সে মাওয়ালী মহিলা।
তাঁর কথার জবাবে আলী রদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কিতাব দেখে কোথাও ইসমাইল (আ) ও ইসহাক (আ)-এর সন্তানদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি。

টিকাঃ
৪২১ বায়হাকী শরীফ, ৬ষ্ঠ খণ্ড, ৩৫৫, ৩৫৬ পৃঃ。

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট

📄 প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট


মেয়াদ উত্তীর্ণ একটি দেয়ালের নিচে বসে আলী রদিয়াল্লাহু আনহু দুই লোকের মাঝে বিচার করছিলেন।
তখন এক লোক বলল, হে সর্দার, কিছুক্ষণের মধ্যে দেয়ালটি ভেঙে আপনার উপর পড়বে।
তখন আলী রদিয়াল্লাহু আনহু পূর্ব ঈমানের সাথে বললেন, প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট। এই বলে তিনি সেখানে ওই দুই লোকের বিচার করতে লাগলেন।
আলী রদিয়াল্লাহু আনহু তাদের মাঝে বিচার শেষ করে ওই স্থান থেকে উঠে রওনা দেওয়ার পর দেয়ালটি ভেঙে পড়ল。

টিকাঃ
৪২২ তারীখুল কুলাফা, ২৯৪ পৃঃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 চোর দাস

📄 চোর দাস


আলী রদিয়াল্লাহু আনহু-এর সামনে শিকলে বন্দি এক দাস। চুরি করার অপরাধে তাকে বন্দি করা হয়েছে।
আলী রদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি চুরি করেছ?
দাসটি দু'বারে তরা অস্বস্তিতে বলল, হ্যাঁ, আমীরুল মুমিনীন।
চুরির শাস্তিস্বরূপ আলী রদিয়াল্লাহু আনহু তার হাত কেটে দিলেন। হাত কাটার পর যখন গোলামটি ফিরে যেতে লাগল, পথে তার সাথে সালমান ফার্সী রদিয়াল্লাহু আনহু ও ইবনে কওয়্যার সাথে দেখা হলো।
তখন ইবনে কওয়্যার টাট্টু করে বলল, কে তোমার হাত কেটেছে?
দাসটি বলল, আমীরুল মুমিনীন আলী রদিয়াল্লাহু আনহু。
তখন ইবনে কওয়্যার টাট্টু করে বলল, সে তোমার হাত কেটেছে আর তুমি তার প্রশংসা করছ! (অর্থাৎ তাঁকে আমীরুল মুমিনীন বলে সম্বোধন করছ!)
দাসটি দৃঢ়তার সাথে বলল, আমি কেন তাঁকে ভালোবাসব না আর তাঁর প্রশংসা করব না, তিনি তো ন্যায়বিচারে আমার হাত কেটেছেন এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন。

টিকাঃ
৪২৩ মু'জামুল ক্বারী সাহাবা, ৯২ পৃঃ。

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দৃষ্টিশক্তি হারানো লোক

📄 দৃষ্টিশক্তি হারানো লোক


আলী রদিয়াল্লাহু আনহু এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিস বর্ণনা করছিলেন। তিনি একটি হাদিস বর্ণনা করার পর, এক লোক বলে উঠল, তুমি মিথ্যা বলছ, আমরা এমন কিছু শুনিনি।
আলী রদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মিথ্যাবাদী হও, তবে কী তোমার জন্য বদদোয়া করব? সে অহংকারের সাথে বলল, কর।
তখন আলী বদদোয়া করলেন। লোকটি সে মজলিস থেকে উঠার আসেই তার দুশ্চিন্তা হারিয়ে ফেলল। সে অন্ধ হয়ে গেল。

টিকাঃ
৪২৪ তারীখুল খুলাফা, ২৯২ পৃঃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00