📄 উম্মে সালামা রা. ও আলী রা.
উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. আবু আব্দুল্লাহ আল জাদালী রা.-এর কাছে এসে রাসূল রা.-এর কথাগুলো শুনে আলী রা. তোমাদের সামনে কী রাসূল রা.-কে গালি দেওয়া হবে? তখন তিনি খুব ভীত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কীভাবে তা হতে পারে?
তখন উম্মে সালামা রা. বললেন, আলী আর তাঁকে যারা পছন্দ করে তাদেরকে কী গালি দেওয়া হচ্ছে না?....আল্লাহর শপথ! আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূল রা. আলীকে ভালোবাসতেন。
টিকাঃ
৫১১ মুসনাদে আহমাদ, ৬ ষ্ঠ খণ্ড, ৩২৩ পৃ.
📄 হিজরি সালের ইতিহাস
ঈমান থেকে এক এক লোক হিজরী মুমিনীন ওমর বিন খাত্তাব রা.-এর কাছে আসল। সে তাঁকে বলল, আমীরুল মুমিনীন, আপনারা কী তারিখের ভিত্তিতে ঘটনাগুলো লিখে রাখেন না। অমুক মাসে অমুক ঘটনা ঘটেছে, বা অমুক নির্দেশ জারি করা হয়েছে। ওমর রা. বললেন, না। এরপর লোকটি ফিরে চলে গেল, কিন্তু বিষয়টি ওমর রা.-এর চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। তিনি ব্যাপারটি নিয়ে গভীরভবে চিন্তা করে দেখলেন। অবশেষে তিনি একটি সন চালু করার প্রয়োজন মনে করলেন। আর এ কারণে তিনি মুহাজির ও আনসারদেরকে এক জায়গায় একত্রিত করলেন। তারা সকলে একত্রিত হয়ে বসার পর তিনি তাঁদেরকে জিজ্ঞেস করলেন, আমরা কোন সময় থেকে সন ভিত্তিক ইতিহাস লেখা শুরু করব? তাঁর এ প্রশ্নে অনেকক্ষণ পর্যন্ত সকলে চুপ করে রইল। এরপর একজন বলল, রাসূল রা.-এর ইন্তেকাল থেকে, আবার কেউ বলল, রাসূল রা.-এর নবুওয়াত প্রাপ্তির সময় থেকে। তখন আলী রা. আওয়াজ উঁচু করে বললেন, আমীরুল মুমিনীন, রাসূল রা. যেদিন শিরকের ভূমি থেকে বের হয়ে এসেছিলেন সেদিন থেকে আমরা ইতিহাস লেখা শুরু করব। অর্থাৎ রাসূল রা. যেদিন হিজরত করতে মক্কা ত্যাগ করলেন ততদিন থেকে।
তখন সকলে তাঁর কথা গ্রহণ করে নিয়েছে এবং এর ওপর ঐকমত্য হয়েছে。
টিকাঃ
৫০২ তারীখুল মদিনাতিল মুনাওয়ারা, ২য় খণ্ড, ৭৩৮ পৃ.
📄 এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছেন আলী রা.
বায়তুল্লাহর পাশে এক ব্যক্তির চিৎকার আওয়াজ শুনা যাচ্ছিল। এক যুবক মানুষের ভিড় ঠেলে চিৎকার করতে করতে এসে আমীরুল মুমিনীন ওমর রা.-এর সামনে উপস্থিত হলো। তখন সে বোঝাবঝের মতো অভিনয় করে বলল, আমীরুল মুমিনীন, আলী বিন আবু তালিব থেকে আমার অধিকার আদায় করে দিন। ওমর রা. বললেন, তাঁর কী হয়েছে? সে বলল, সে আমার চোখে থাপ্পড় মেরেছে। ওমর রা. তখন সেই স্থানেই দাঁড়িয়ে ছিলেন এমন সময় আলী রা. সেখান দিয়ে যেতে লাগলেন।
তখন ওমর রা. আলী রা.-কে বললেন, হাসানের বাবা, তুমি কী এর চোখে থাপ্পড় মেরেছ? তিনি বললেন, হ্যাঁ, আমীরুল মুমিনীন। ওমর রা. বললেন, কেন? তিনি বললেন, আমি তাকে দেখেছি সে তাওয়াফের সময় মুমিনদের গোপন অঙ্গসমূহের দিকে দৃষ্টি দিচ্ছে। ওমর রা. বললেন, হাসানের বাবা, তুমি ভালো করেছ。
টিকাঃ
৫০৩ আমীরুল মুমিনীন আলী বিন আবু তালিব মিনাল ইমাম ইল্লা ইসতিফাতান, ৬৯ পৃ.
📄 তিনটি বিষয় আলী রা.-এর স্বতন্ত্রতা
খুবই আগ্রহের সাথে লোকজন ওমর রা.-এর মজলিসে বসে তাঁর উপদেশ শুনছিল। তখন তিনি বললেন, আলীকে স্বতন্ত্র এমন তিনটি জিনিস দেওয়া হলো, তার থেকে একটি পাওয়াও আমার কাছে সকল নেয়ামত থেকেও উত্তম। মানুষ আগ্রহের সাথে বলল, হে আমীরুল মুমিনীন, সেগুলো কী কী? তিনি বললেন, সে নবী রা.-এর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছে, মসজিদ তার বাসস্থান, সেখানে তাঁর জন্য যা করা জায়েয আমার জন্য জায়েয নেই এবং সে খায়বারের দিন পতাকা বহন করেছে。
টিকাঃ
৫০৪ তারিখুন খুলাফা ২৭২ পৃ.