📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আমার পেটে পবিত্র জিনিস ব্যতীত কিছু ঢুকাবো না

📄 আমার পেটে পবিত্র জিনিস ব্যতীত কিছু ঢুকাবো না


একদিন দুপুরে কা'বার কর্মচারী আমীরুল মুমিনীন আলী বিন আবু তালিব রদিয়াল্লাহু আনহু- এর কাছে আসল। সে এসে আলী রদিয়াল্লাহু আনহু-এর কক্ষের সামনে কোনো পর্দা দেখতে পায়নি। তাই সে অনুমতি নিয়ে তাঁর কাছে চলে আসল। সে এসে দেখতে পেল আলী রদিয়াল্লাহু আনহু উবু হয়ে বসে আছেন। তাঁর সামনে একটি পাত্র আর একটি পানি ভর্তি মগ। তারপর তিনি একটি ব্যাগ বের করলেন। তখন লোকটি মনে মনে বলল, নিশ্চয়ই তিনি আমাকে আমার আমানতের কারণে প্রতিদান দিবেন। হতে পারে তিনি প্রতিদান হিসেবে আমাকে মণিমুক্তা অথবা মূল্যবান কিছু দিবেন। কিন্তু কিছুক্ষণ পর আলী রদিয়াল্লাহু আনহু ব্যাগটি খুললে তাতে কয়েক টুকরো রুটি দেখা গেল। তিনি তা একটি থালায় রেখে তাতে হালকা পানি ঢেলে দিলেন। তারপর তিনি লোকটিকে বললেন, আন, আমার সাথে খাও। তখন লোকটি আশ্চর্য হয়ে বলল, আপনি এগুলো খাচ্ছেন অথচ আপনি এখন ইরাকে। ইরাকে তো খাবারের অভাব নেই।
তার কথার উত্তরে তিনি দুনিয়াবাসীদের মতো বললেন, জেনে রাখ, আল্লাহর শপথ! নিশ্চয়ই এ রুটির টুকরোগুলো মদিনা থেকে আনা হয়েছে। কেননা আমি আমার পেটে পবিত্র জিনিস ব্যতীত কিছু ঢুকানোতে অপছন্দ করি。

টিকাঃ
৪০২ আল ইয়াতিম, ১ম খণ্ড, ৮২ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যে আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল

📄 যে আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল


হুদায়াবিয়া উপস্থিত থাকা সাহাবীদের মধ্যে আমর বিন শাস আল আসলামী একজন। তিনি একবার আলী রদিয়াল্লাহু আনহু-এর সাথে ইয়ামানে সফর করেছিলেন। পথে আমর রদিয়াল্লাহু আনহু-এর দ্বারা মনে হালকা আঘাত পেয়েছিলেন। এ কারণে তিনি তাঁর ওপর খুব রাগান্বিত হয়েছিলেন। যখন আমর রদিয়াল্লাহু আনহু মদিনায় আসলেন তখন তিনি মসজিদে এ ব্যাপারে মানুষের কাছে বলাবলি করতে লাগলেন। বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কানে গেল। একদিন সকালে আমর রদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন একজন সাহাবীর মাঝে বসেছিলেন। তাঁকে দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমর, জেনে রাখ, আল্লাহর শপথ! তুমি আমাকে কষ্ট দিয়েছ। তিনি ভীত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কষ্ট দেওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্যই তুমি আমাকে কষ্ট দিয়েছ.........যে ব্যক্তি আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল。

টিকাঃ
৪০৩ আল মুসনাদ, ৩য় খণ্ড, ৬৭০ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আলী রা. জান্নাতে

📄 আলী রা. জান্নাতে


মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে ঘিরে বসে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জান্নাতের অধিবাসী হবে এমন একজন লোক এখন তোমাদের কাছে আসবে। তখন আবু বকর রদিয়াল্লাহু আনহু আসলেন। এর কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারো বললেন, জান্নাতের অধিবাসী হবে এমন একজন লোক তোমাদের কাছে আসবে। তখন ওমর রদিয়াল্লাহু আনহু আসলেন। এর কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারো বললেন, জান্নাতের অধিবাসী হবে এমন একজন লোক এখন তোমাদের কাছে আসবে। এ কথা বলার পর তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ! ওই লোকটি যেন আলী রদিয়াল্লাহু আনহু হয়। তখন আলী রদিয়াল্লাহু আনহু আসলেন。

টিকাঃ
৪০৪ ফাযায়েবুস সাহাবা, ২য় খণ্ড, ৫৭৭ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মৃতরা কথা বলছে

📄 মৃতরা কথা বলছে


একদিন সকালে আমীরুল মুমিনীন একাকীত্ব অনুভব করছিলেন। তখন তিনি মৃত, কবর ও আবেগের ইশারা নিয়ে চিন্তা করতে শুরু করলেন। ভাবতে ভাবতে এক পর্যায়ে তিনি মদিনার কবরস্থানের দিকে পা বাড়ালেন। তিনি কবরস্থানে গিয়ে বললেন, হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি ও আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক। তখন কবর থেকে একটি আওয়াজ ভেসে আসল, আমীরুল মুমিনীন, আপনার ওপরও শান্তি ও আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক। আমাদের পক্ষে কী হয়েছে সে সম্পর্কে আমাদেরকে বলুন। আলী রদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের স্ত্রীদের বিয়ে হয়ে গেছে, তোমাদের সম্পদ ভাগ হয়ে গেছে, তোমাদের সন্তানেরা ইয়াতীমের দলভুক্ত হয়ে গেছে, আর যে ঘর তোমরা বানিয়ে গেছ সে ঘরে এখন অন্যরা থাকছে। আমাদের কাছে এ সংবাদই আছে। তোমাদের কাছে কী সংবাদ? চারদিক থেকে আওয়াজ আসল, কাননগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে, চুলগুলো চারদিক থেকে ছিটিয়ে পড়েছে, চামড়া টুকরো টুকরো হয়ে গেছে, চোখ দিয়ে শুধু অন্ধত্ব রয়ে যাচ্ছে, নাক দিয়ে ময়লা বের হচ্ছে, আমরা যা কিছু প্রেরণ করেছি তা পেয়েছি আর যা রেখে এসেছি তা হারিয়েছি, আর এখন আমরা এখানে বন্দি হয়ে আছি。

টিকাঃ
৪০৫ বুজ্জামু কারাতিসিল সাহাবা, ৯২ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00