📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আল্লাহর পক্ষ থেকে রিযিক

📄 আল্লাহর পক্ষ থেকে রিযিক


আলী বিন আবু তালিব ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ বলেন, একবার কয়েকদিন যাবত আমাদের ঘরে কিছুই ছিল না এবং নবী ﷺ-এর ঘরেও ছিল না। এরই মধ্যে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ দেখি রাস্তায় এক দিনার পড়ে আছে। আমি চিন্তা করতে লাগলাম যে, এটা নিব নাকি নিব না। অনেক চিন্তা-ভাবনা করে দিনারটি নিলাম। তারপর দিনারটি দিয়ে আটা বিক্রেতার কাছ থেকে আটা ক্রয় করে আনলাম। সেগুলো ফাতেমাকে দিয়ে বললাম, এগুলো থেকে রুটি বানাও, ফাতেমা সেগুলো দিয়ে রুটি বানাল। আমি সেগুলো নিয়ে নবী ﷺ-এর কাছে গেলাম এবং হুট যাওয়া ঘটনাটি খুলে বললাম। তখন নবী ﷺ বললেন, এগুলো খাও, এগুলো এমন রিযিক যা মহান আল্লাহ তায়ালা তোমাদের দিয়েছেন。

টিকাঃ
৫৭৪ কানযুল উম্মাল, ৯৪ খণ্ড, ৬২৬।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হাসান রা.-এর নাম রাখলেন নবী সা.

📄 হাসান রা.-এর নাম রাখলেন নবী সা.


আলী ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ বলেন, যখন হাসান জন্মগ্রহণ করল, আমি তাঁর নাম রাখলাম হারব। এরই মধ্যে নবী ﷺ এসে জিজ্ঞেস করলেন, আমার নাতির কী নাম রেখেছ? আলী ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ বললেন, হারব।
নবী ﷺ বললেন, না; বরং তাঁর নাম হাসান।
এরপর যখন হুসাইন জন্মগ্রহণ করল আমি তাঁর নাম রাখলাম, হারব। নবী ﷺ বললেন, না; বরং তার নাম হুসাইন। এরপর যখন তৃতীয় সন্তানটি জন্মগ্রহণ করল, আমি তার নাম রাখলাম, হারব। নবী ﷺ বললেন, না; এর নাম হবে মুহসিন।
এরপর নবী ﷺ বললেন, আমি এদের তিন ভাইয়ের নাম রেখেছি হারুন (আ)-এর ছেলেদের নামের ধারাবাহিকতার সাথে মিল রেখে। হারুন (আ)-এর তিন ছেলের নাম ছিল শাব্বার, শুবাঈর, মুশফফীর。

টিকাঃ
৫৭৫ ইব্‌ন ইবনে হিসাম।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হাসান রা.-এর দুধমাতা

📄 হাসান রা.-এর দুধমাতা


উম্মুল ফজল নামক এক মহিলা যার আসল নাম ছিল খুবাবা বিনতে হারেছ আল হেলালিয়া, যিনি আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন। একদিন তিনি রাসুল ﷺ-এর দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসুল, আমি স্বপ্নে দেখেছি যে, আপনার পরিবারের একজন সদস্য আমার কোলে লালিত-পালিত হচ্ছে।
তখন নবী ﷺ বললেন, ফাতেমা একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ চাবে তো তুমি তার দায়িত্ব পাবে। মহিলাটি বললেন, এরপর আমি একদিন হাসানকে কোলে নিয়ে নবী ﷺ-এর দরবারে আসলাম। তখন হাসান ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ ছোট ছিল। নবী ﷺ তাঁকে শোওয়ার পর তিনি তাঁর কোলে পেশাব করে দিলেন। তখন আমি তা নিজের হাত দিয়ে মুছে দেই। নবী ﷺ বলতে লাগলেন, রাখ, রাখ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আপনার কাপড়টি খুলে দিন, আমি মুছে ফেলি। নবী ﷺ বললেন, না, ছোট ছেলে তো এটা ছুঁতে হবে না।
তারপর তিনি বললেন, বাচ্চা যদি ছেলে হয়, তবে কাপড়ে পানির ছিটা দিলেই চলবে, আর যদি বাচ্চা মেয়ে হয়, তাহলে যে কাপড়ে পেশাব করবে তা ধুইয়ে নিতে হবে。

টিকাঃ
৫৭৬ মুসতাদরিকে হাকিম।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আলী রা. ও অহংকারী ইহুদি

📄 আলী রা. ও অহংকারী ইহুদি


ইহুদি মারহাব তার ধূসর রঙের ঘোড়ার পিঠে বসে তীক্ষ্ণ ধারালো তরবারি নাড়াতে নাড়াতে গর্ব আর অহংকারের সাথে গাইতে লাগল।
قَدْ عَلِمَتْ خَيْبَرُ أَنِّي مَرْحَبٌ شَاكِي الْسِلاحِ بَطَلٌ مُجَرَبٌ إِذَا الْحُرُوبُ أَقْبَلَتْ تَلَهَبُ
যারব্বার সম্পর্কে
আমি মারহাব অবগত হয়েছি।
যখন যুদ্ধ অগ্নির মতো এসেছে।
তখন আমি অস্ত্র সজ্জিত বিজয়ী বীর প্রতাপ।
তখন তার মোকাবিলা করার জন্য আমের বিন সিনান ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ তার প্রতিউত্তরের দিয়ে তার সামনে এগিয়ে গেলেন।
قَدْ عَلِمَتْ خَيْبَرُ أَنِّي عَامِرٌ شَاكِي الْسِلاحِ بَطَلٌ مُغَامِرٌ
যারব্বার সম্পর্কে
অস্ত্র সজ্জিত সাহসী বীর আমের অবগত হয়েছে।
এরপর তারা দু'জন সম্মুখ যুদ্ধ করলেন। লড়াইয়ের এক পর্যায়ে ইহুদি মারহাবের তরবারি আমের ﺭَﺿِﻲَ اللّٰهُ عَنْهُ-এর টালে পড়ল। তখন তিনি তাঁর তরবারি ফিরিয়ে নিয়ে মারহাবকে নিচ থেকে মারতে চাইলেন, কিন্তু তিনি মারহাবকে মারতে গিয়ে নিজেই মারা গেলেন।
তখন কোনো কোনো লোক বলতে লাগল, আমের নিজেকে হত্যা করে নিজেরই আমল নষ্ট করে ফেলেছে। এ কথা শুনে সালামা বিন আকওয়া কাঁদতে কাঁদতে দ্রুত নবী ﷺ-এর কাছে ছুটে গেলেন।
নবী ﷺ কাঁদতে দেখে বললেন, তোমার কী হয়েছে? তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, মানুষ বলছে আমের নাকি নিজের আমল নষ্ট করে ফেলেছে!
এ কথা শুনে রাগে নবী ﷺ-এর চেহারা মোবারক রক্তে পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, আবু সালামা, এ কথা কে বলেছে? তিনি বললেন, আপনার সাহাবীদের মধ্য থেকে একজন লোক বলেছে। নবী ﷺ বললেন, তারা মিথ্যা বলেছে; বরং তার জন্যে রয়েছে দ্বিগুণ প্রতিদান। তারপর নবী ﷺ তার মোকাবিলাত্পর জন্য আলী ﷺ-কে পাঠালেন। তিনি তাঁর হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। আলী রাসূল ﷺ-এর নির্দেশে গিয়ে ইহুদি মারহাবের উদ্দেশে ছুটে গেলেন। ইহুদি মারহাব তখনো গাইছে ছিল, قَدْ عَلِمَتْ خَيْبَرُ أَنِّي مَرْحَبٌ شَاكِي السِّلَاحِ بَطَلٌ مُجَرَّبٌ إِذَا الْحُرُوبُ أَقْبَلَتْ تَلَهَبُ
মারহাব সম্পর্কে আমি মারহাব অবগত হয়েছি। যখন যুদ্ধ অগ্নির মতো তেলে উঠে তখন আমি অস্ত্রে সজ্জিত অভিজ্ঞ বীর প্রস্তুত।
আলী ﷺ তার প্রতিউত্তরে গাইতে লাগলেন, أَنَا الَّذِي سَمَّتْنِي أُمِّي حَيْدَرَة كَلَيْثِ غَابَاتٍ كَرِيحِ الْمَنْظَرَة أُوفِيهِمُ بِالصَّاعِ كَيْلِ السِّنْدَرَة
আমি সেই ব্যক্তি যার তার নাম রেখেছে সিংহ। যেন নিকটস্থ এক পরিবেশ বনের রাজা তারপর তিনি দ্রুত ইহুদির দিকে এগিয়ে গিয়ে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার এতো কাছে গেলেন যে, তার নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি তাকে এমনভাবে আঘাত করলেন যে, সে মাটিতে পড়ে গেল। তারপর তিনি আকাশের দিকে তরবারি উঠিয়ে তার মাথায় মারলেন। সাথে সাথে তার মাথা দুই খণ্ড হয়ে গেল।
তারপর মারহাব গলাকাটা গরুর মতো মাটিতে লাফালাফি করতে শুরু করল। অবশেষে সে তার অভিশপ্ত জীবন শেষে নিঃশ্বাস ত্যাগ করল。

টিকাঃ
৫৬৬ মুসনাদে আহমদ, ৪র্থ খণ্ড, ৫২ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00