📄 দুই অশ্বারোহীর স্বভাব
উহুদের যুদ্ধের অগ্নি শিখা প্রজ্জ্বলিত হয়ে উঠল। মুশরিকরা তাদের তরবারি নিয়ে مسلمانوں মোকাবিলায় দাঁড়িয়ে গেল। মৃত্যু প্রতিটি যোদ্ধাদের মাথার উপরে ঘুরছিল।
মুসলমানদের পতাকা আলী রঃ-এর হাতে পতপত করে উড়ছিল। আর মুশরিকদের পতাকা আবু সা’দের হাতে উড়ছিল। সে তার ঘোড়াকে সামনের দিকে হাঁকিয়ে ময়দানের মাঝখানে এসে চিৎকার দিয়ে বলল, তোমাদের মাঝে কোনো মহাযোদ্ধা আছে?
তখন মুসলমানদের পক্ষ থেকে কোনো উত্তর আসল না। এতে সে আরো বেশি অহংকার ও গর্বের সাথে বলতে লাগল, তোমরা কী ধারণা কর না তোমাদের নিহতরা জান্নাতে যাবে আর আমাদের নিহতরা জাহান্নামে যাবে। তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে আমার তরবারি দ্বারা জান্নাতে যাবে অথবা তার তরবারি দ্বারা আমাকে জাহান্নামে পাঠাবে?
হযরত আলী আবূ সা’দের গর্জনের আওয়াজকে শেষ হতে দিলেন না, সাথে সাথেই তিনি ব্যাঘ্রের মতো দ্রুত তার সামনে হাজির হলেন। তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ্র শপথ! আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে থেকে আলাদা হবো না যতক্ষণ না তোমার তরবারির আঘাতে আমি জান্নাতে যাই অথবা আমার তরবারির আঘাতে তুমি জাহান্নামে যাও।
এরপর তার মাঝে আলী রঃ-এর মাঝে লড়াই শুরু হলো। লড়াইয়ের এক পর্যায়ে আলী রঃ তাকে এমন এক আঘাত করলেন যে, তার পা কেটে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর তার শরীরের কাপড় খুলে গেল।
সে কাতর সুরে বলতে লাগল, ভাতিজা, আমি তোমাকে আল্লাহ্র দোহাই ও আত্মীয়তার সম্পর্কে দোহাই দিচ্ছি......।
তার এমন অনুরোধে আলী রঃ তাকে ছেড়ে দিলেন এবং নিজের চোখ অবনত করলেন। তখন নবী সঃ তাকবীর ধ্বনি দিলেন।
পরে তাকে তাঁর সঙ্গীরা জিজ্ঞেস করল, তুমি কেন তাকে হত্যা করলে না?
তিনি উত্তর দিলেন, আমার সম্মুখে তার সতর (শরীরের আবশ্যিক ঢেকে রাখা অংশ) প্রকাশিত হয়ে গেছে, আর সে আমাকে আত্মীয়তার দোহাই দিয়ে বাঁচতে চেয়েছে。
টিকাঃ
৯৯৫ লিবাদু হিথাম, ৩য় খণ্ড, ৭৭,৭৮ পৃ:।
📄 আলী রা.-এর পা মুছে দিচ্ছেন নবী সা.
রাত গভীর হতে লাগল, রাতের অন্ধকারে মক্কা নগরী ঢাকা পড়ে গেল। কুরাইশী যুবক আলী রঃ মুহাম্মদ সঃ-এর কাছে গচ্ছিত থাকা আমানতের সমস্ত মালিকদের কাছে পৌঁছে দিতে রাসূল সঃ মদিনায় চলে যাওয়ার পর তিনদিন মক্কায় অবস্থান করলেন। তিনদিন পর তিনি রাতের আঁধারে হিজরত করার জন্য তাঁর লাঠিটি পুরাতন ধনুক দিয়ে রওনা দিলেন।
এরপর এ যুবক মক্কা থেকে মদিনার দিকে তাঁর যাত্রা শুরু করলেন। তিনি নির্বিঘ্নে নির্ভয়ে সামনের দিকে ছুটে যেতে লাগলেন। তিনি রাতে ভ্রমণ করতেন আর দিনে লুকিয়ে থাকতেন। দীর্ঘ সফরের কারণে তাঁর পা কেটে ফুলে উঠল।
নবী করীম সঃ এ কথা জানতে পেরে বললেন, আলীকে আমার কাছে ডেকে নিয়ে আস।
কেউ একজন তাঁকে বলল, সে তো আসতে সক্ষম না, দীর্ঘ সফর করার কারণে তাঁর পা ফুলে গেছে। তখন নবী করীম সঃ নিজেই তাঁর কাছে এলেন। তিনি এসে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখলেন। তাঁর এ করুণ অবস্থা দেখে নবী করীম সঃ খুব কান্না করলেন। তিনি খুব মায়ার সাথে তাঁর দিকে ঝুঁকে তাঁর পবিত্র হাত দ্বারা আলী রঃ-এর পা মুছে দিতে লাগলেন। নবী করীম সঃ-এর হাতের বরকতে তাঁর পা সুস্থ হয়ে গেল। এমনকি তাঁর পর যে মৃত্যু পর্যন্ত তাঁর পায়ে কোনো ধরনের অসুখ হয়নি。
টিকাঃ
৯৯৬ আল কামিলু ইবনুল আসীর, ২য় খণ্ড, ৩-৭ পৃ:।
📄 আলী ব্যতীত কোনো যুবক নেই
তরবারি ঝনঝন আওয়াজে, তীর বর্শার সাজে সজ্জিত হয়ে অশ্বের উপর আরোহণ করে সৈন্যদের সম্মুখে গিয়ে مسلمانوں প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আমর বিন আবদে ওয়াদ বলল, তোমাদের মধ্যে কোনো মহাযোদ্ধা আছে?
তার আওয়াজে সাহাবায়ে কেরামদের কেউ সাড়া দিলেন না। তাদের মাঝে নীরবতা বিরাজ করছিল। তাদের মধ্যে কে আছে, যে আমাদের মতো বীরের সাথে সম্মুখ যুদ্ধ করবে। যার সামনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে টেনে আনা। কেননা সে তার সাথে লড়াই করা কোনো যোদ্ধা হওয়া ব্যতীত হতো না।
তাদের মাঝে কবরস্থানের নীরবতার মতো নীরবতা বিরাজ করছিল। হঠাৎ এ নীরবতা ভেঙে এক যুবক দাঁড় হয়ে ঘোষণা করল, হে আল্লাহ্র রাসূল, আমি এর মোকাবিলা করব। তাঁর মাঝে নবী করীম সঃ-এর ভালোবাসার আলো জ্বলে উঠল। তিনি আমরের ডাকে ছুটে যেতে লাগলেন।
কিন্তু নবী করীম সঃ তাঁর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি বস, সে কিন্তু আমর। (অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়।)
এরপর আমর আবার চিৎকার দিয়ে বলতে লাগল, আমর মোকাবিলা করার মতো কোনো লোক নেই? তোমাদের সেই জান্নাতী কোথায় যা তোমরা ধারণা কর যে, তোমাদের কেউ নিহত হলে সে জান্নাতে যাবে। তোমাদের কেউ কি আমার মোকাবিলায় আসবে না। তোমার কী জান্নাতও চাও না!
তখন আবার আলী রঃ উঠে বললেন, হে আল্লাহ্র রাসূল! এর মোকাবিলা আমি করব।
নবী সঃ তাঁকে আবার ধমক দিয়ে বললেন, তুমি বস, সে তো আমর। (অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়।)
রাসূল সঃ-এর কথা মতো আলী বসে গেলেন, কিন্তু ওই দিকে আমর বসে নেই। সে আরো বেশি অহংকারের সাথে হাঁক-ডাক লাগল।
وَلقَدْ بَجَحْتُ مِنَ الْبِدَاءِ بِجُهْرَةِ هَلْ مِنْ مُبَارِزٍ وَقَدْ إِنْ جَبَتْ الْعَمْشَجُ مُوْقِفَ الْقَرْنِ الْمُنَازِزِ مُتَسَرَعَافِيَلَ الْهَرَاهِرِ وَلَكَ أَنِّيَ لَمْ أَزَلْ وَالْجَوْدِ وَالْوَغَى مَنْ مِثْلاَتٍ إِنَّ الشَّجَاعَةَ فِي الْفَتَى
আমি তাদের সাড়া পাইনি যখন বলেছি কোনো যোদ্ধা আছ কী? আমি সেখানে অবস্থান করেছিলাম যেখানে বীর দুর্বল হয়ে যায়। আমি তো মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ হওয়ার আগে যাব না। বীরত্ব তো যুবকদের মাঝে দানশীলতা তো স্বভাবগতই।
তার এমন কবিতা কান ছেদ করে অন্তরে আঘাত করছিল। আলী রঃ-এর মনে দহিজ্বল এ ছন্দগুলো তাঁর অন্তরে তীরের মতো আঘাত করছিল। তিনি বসে থাকতে পারছিলেন না। তাঁর ধৈর্যের বাঁধ মানছিল না। তিনি আবার নবী সঃ-এর কাছে ছুটে গিয়ে বললেন, হে আল্লাহ্র রাসূল, এর মোকাবিলা আমি করব।
নবী সঃ বললেন, বস, সে তো আমর। (অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়)।
তখন তিনি আল্লাহ্র ওপর পূর্ণ ঈমান রেখে বললেন, হোক না সে আমর।
এ কথা বলে তিনি দৃঢ়তার সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর আবৃত্তি করতে লাগলেন,
لاَ تَعْجَلَنَّ فَقَدْ أَذَانَ بِيَوْمَةٍ وَبَصَيْرَةٍ مُدَّيْبِقَ وَكُرْ عَادَ الْمُزَاهَرِ مِنْ ضَرْبِهِ تَجْلاءُ
তুমি তাড়াহুড়া করো না তোমার ডাকে সাড়া দানকারী আসছে নিয়ত ও সুদৃঢ়চিত্তর সাথে সত্যই সব মুক্তিকামীকে রক্ষা করে। এক আঘাতে যার স্মরণ মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ চলার সময়েও থাকবে।
আলী রঃ বীরের মতো আমরের দিকে ছুটে গেলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন তখন সে অবাক চোখে তাকিয়ে বলল, হে যুবক, তুমি কে?
তিনি বললেন, আবু তালিবের ছেলে আলী।
সে বলল, ভাতিজা, তোমার থেকে বড় কেউ নেই, কেননা আমি তোমার রক্ত প্রবাহিত করতে অপছন্দ করছ।
তিনি বললেন, তুমি না আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছ যে, যদি কুরাইশের কোনো লোক তোমাকে যুদ্ধ করার দিকে আহ্বান করে তবে তুমি তা গ্রহণ করবে।
সে বলল, হ্যাঁ।
তিনি বললেন, তাহলে শোন, আমি তোমাকে আল্লাহ, তাঁর রাসূল ও ইসলামের দিকে আহ্বান করছি।
তখন সে হেসে বলল, এসব আমার কোনো প্রয়োজন নেই।
তিনি বললেন, তাহলে আমি তোমাকে লড়াই করতে আহ্বান করছি।
সে বলল, কেন ভাতিজা? লাতের শপথ! আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি না।
তিনি বললেন, কিন্তু আল্লাহ্র শপথ! আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি।
তাঁর এমন কথাতে আমর খুবই রাগ হলো। সে তার তরবারি আলী রঃ-এর উপর হাঁকাতে লাগল। উভয়ের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। আলী রঃ তাঁর ঢাল নিয়ে আমরের সামনের দিকে এগিয়ে এলেন। আমর এমন এক আঘাত করল যে, আলী রঃ-এর ঢাল চূর্ণবিচূর্ণ হয়ে গেল।
অন্যদিকে আলী রঃ তার ঘাড়ের শাহ রগে আঘাত করলেন। এতে আমর পড়ে গেল। তাঁর রক্তে মাটি লাল হয়ে গেল।
এ কাকের নিহত হওয়ার পর মুসলমানগণ মাঝে তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল। তারা বলতে লাগল, আল্লাহু আকবার..... আল্লাহু আকবার...... আলী ব্যতীত কোনো যুবক নেই।
তিনি ফিরে আসলে ওমর রঃ বললেন, তুমি কী তার ঢাল নিয়ে আসতে পারনি। কেননা আরবেরা তাকে উত্তম ঢাল কেউ ব্যবহার করত না।
তিনি বললেন, চাচাতো ভাই, আমার চাচাতো ভাইদেরকে লজ্জা কারণ আমি তার ঢাল নিয়ে আসতে পারিনি。
টিকাঃ
৯৯৭ সিরাহু ইবনি হিশাম, ৩য় খণ্ড, ২৭৬ পৃ.
📄 গরিব ও দিনার
একদিন আমীরুল মুমিনীন আলী বিন আবু তালিব রঃ-এর দরবারে উঁচুপাল, কোটরগত চোখবিশিষ্ট জীর্ণশীর্ণ এক ব্যক্তি ঢুকে পড়ল। তার চেহারায় দারিদ্র্যতার চিহ্ন দেখা যাচ্ছিল। হাজার তৈলযুক্ত তৈরি কাপড়ে তার শরীর ঢাকা ছিল। সে ধীরে ধীরে এসে আলী রঃ-এর সামনে বসল। তার দুই ঠোঁট কথা বলার জন্য নাড়ানোর পূর্বে তার চেহারায় লজ্জা ফুটে উঠল।
সে এত ক্ষীণকণ্ঠে কথা বলতে শুরু করল মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছিল না। সে বলল, আমীরুল মুমিনীন, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। আপনার কাছে পেশ করার আগে আমি তা আল্লাহ্র কাছে পেশ করেছি। যদি আপনি আমার প্রয়োজন পূরণ করে দেন তাহলে আমি আল্লাহ্র প্রশংসা করব আর আপনার কৃতজ্ঞ হবো। আর যদি আপনি প্রয়োজন পূর্ণ না করেন তাহলে আমিও আল্লাহর প্রশংসা করব এবং আপনার ওপর মেনে নিব। তখন আলী (রাঃ) বললেন, তুমি মাটির উপর লিখ, কেননা আমি তোমার চেহারায় লাজুকতা দেখতে অপছন্দ করছি। তখন লোকটি লিখল, আমি অভাগী। তখন আলী (রাঃ) বললেন, আমার কাছে জামা নিয়ে আস, তাঁর আদেশমতো জামা নিয়ে আসা হলো। তখন লোকটি জামাটি নিয়ে তা পরিধান করল। তারপর সে গাইতে শুরু করল,
فَمُوْنُ أَمُّسِكَ مِنْ حُسُنِ الْقِضَاءِ حَلَا إِنْ يُذَبْ حُسْنُ كَفَافِي لِكَ مُكْرَمَةً وَكُنْتَ تَنْهَضُ بِمَا قَدْ قُلْتَهُ بَدَلًا كَالْغَيْبِ يَحْيَى نَدَاهُ السَّهْلُ وَالْجَبَلَا إِنَّ الْقَضَاءَ لِيُحْيَى ذِكْرُ صَاحِبِهِ لَا تُؤَخِّرْ الْدَّهْرَ فِي حُجْرٍ مُوَقِّفَةً فَتَلْكَ عَبْدٍ سَيُجْزَى بِالدِّينِ عِجْلًا
আপনি আমাকে জামা পরিধান করিয়েছিলেন যার সৌন্দর্য প্রকাশযোগ্য হচ্ছে।
অচিরেই আমি আপনাকে প্রশংসার পোশাক পরিয়ে দেব।
যদি আপনি আমার প্রশংসা পান আপনি সম্মান পেলেন।
কেননা প্রশংসা প্রশংসাকেও ব্যক্তির আলোচনা বাড়িয়ে দেয়।
যেমনভাবে বৃষ্টি পাহাড় পর্বত ও সমতল জমিকে জীবিত করে।
আপনাকে করার অফকীফ দেওয়া হয়েছে এমন কোনো কল্যাণকে তুচ্ছ মনে করবেন না।
কেননা প্রতিটি বাক্য তার কৃতকর্মের পুরস্কার পাবে।
তখন আলী (রাঃ) বললেন, আমার কাছে দিনার নিয়ে আস। তখন দুইশত দিনার দিয়ে আসা হলো। তিনি তা ওই লোককে দিলেন। তখন আসবাগ বলল, আমীরুল মুমিনীন, একটি দামি জামার সাথে আরো দুই শত দিনার!
আলী (রাঃ) বললেন, হ্যাঁ, আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি, ‘প্রত্যেক মানুষকে তার মর্যাদায় রাখ।’ আর আমার কাছে এটাই হচ্ছে ঐ লোকটির মর্যাদা。
টিকাঃ
১০০ আল কাজায়, ১ম খণ্ড, ২৯০ পৃঃ。