📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বন্দিদশায়ও কুরআন তিলাওয়াতের প্রতি যত্ন

📄 বন্দিদশায়ও কুরআন তিলাওয়াতের প্রতি যত্ন


উসমান رضي الله عنه-এর আযাদকৃত গোলাম মুসলিম আবু সাইদ (রহ) বলেন, বন্দিদশায় উসমান رضي الله عنه বিছানায় গোলাম আযাদ করেন। অতঃপর পাল্লায় চেয়ে তা পরিধান করলেন এবং তা শুল্ক বেঁধে নিলেন। অথচ এর আগে তিনি না জাহিলী যুগে সেলোয়ার পায়জামা পরেছেন, না ইসলাম গ্রহণ করার পর। তারপর বললেন, গত রাতে আমি রাসূল صلى الله عليه وسلم, আবু বকর رضي الله عنه ও উমর رضي الله عنه-কে স্বপ্নে দেখেছি। তাঁরা আমাকে বলেছেন, ধৈর্য ধরো, কারণ, তুমি আগামীকাল সন্ধ্যার আমাদের কাছে এসে ইফতার করবে। তারপর তিনি কুরআন শরীফ চাইলেন এবং কুরআন শরীফ খুলে নিজের সামনে রাখলেন। যখন তিনি শহীদ হলেন তখন কুরআন খোলা অবস্থাতেই তাঁর সামনে ছিল。

টিকাঃ
৩১৫ আখবারুস সাহাবা।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তুমি আমাদের সাথে ইফতার করবে

📄 তুমি আমাদের সাথে ইফতার করবে


খুব আফসোস ও দুঃখের সাথে উসমান رضي الله عنه-এর স্ত্রী নায়েলা আমীরুল মুমিনীন উসমান رضي الله عنه-কে হত্যা করার পূর্বের তাঁর শেষ মুহূর্তের ঘটনা বলছিলেন।
তিনি বললেন, যখন উসমান رضي الله عنه অবরুদ্ধ হলেন তখন থেকে তিনি প্রতিদিন রোযা রেখে কাটাতেন। যখন ইফতারের সময় হতো তখন তিনি মিষ্টি পানি চাইতেন। একদিন তিনি চাইল তবে তারা বলল, এই নিন এটা রুকীর কুঁয়ার পানি, এ পানিগুলো যে কূপের সে কূপ মানুষ ময়লা আবর্জনার কাগজ ফেলত। যখন ধৈর্যের সময় হলো তখন আমি এক প্রতিবেশীর কাছে গিয়ে পানি চাইলাম। তারা আমাকে পানি দিল। আমি একটি পাত্রে পানি নিয়ে তাঁর কাছে গেলাম। তাঁদেরকে ঘুম থেকে জাগালাম। আমি বললাম, এগুলো মিষ্টি পানি, আপনার জন্য আমি নিয়ে এসেছি। তিনি বললেন, এই সাথে রাসূল صلى الله عليه وسلم আমার কাছে এসেছিলেন, তাঁর সাথে তখন পানির বালতি ছিল। তিনি আমাকে বললেন, উসমান, পান কর, আমি তৃষ্ণা নিবারণ করা পর্যন্ত পান করলাম। তিনি আমাকে আবার বললেন, আরো পান কর, তখন আমি তৃপ্ত হওয়া পর্যন্ত পান করলাম। তারপর তিনি বললেন, এরা তোমার উপরের অচিরেই আক্রমণ করবে। যদি তাদের সাথে যুদ্ধ কর তবে জয়ী হবে আর যদি যুদ্ধ না কর তবে আমাদের সাথে এসে ইফতার করবে। তাঁর স্ত্রী বললেন, এরপর সেই দিনেই বিদ্রোহীরা এসে তাঁকে হত্যা করে。

টিকাঃ
৩১৬ কিতাবুল ফুয়া দি ইবনি আ’বেস, হাদিস নং ১৯০২, ২য় খণ্ড, ৫৪৬ পৃ:

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বিরোধীদের আল্লাহর ওপর ন্যস্ত করলেন

📄 বিরোধীদের আল্লাহর ওপর ন্যস্ত করলেন


আব্দুল্লাহ বিন সাঈদ (রহ) বলেন, সাঈদ বিন আ’স رضي الله عنه উসমান رضي الله عنه-এর খেদমতে হাজির হয়ে বললেন, আমীরুল মুমিনীন, আপনি কতদিন পর্যন্ত আমাদের হাত ফিরিয়ে রাখবেন? এ বিদ্রোহীরা তো আমাদের খেলায় ফেলে কেউ আমাদের ওপর তীর নিক্ষেপ করে, কেউ আমাদের পাথর মারছে, কেউ আবার তলোয়ার উঠিয়ে দেখাচ্ছে। সুতরাং আপনি আমাদেরকে নির্দেশ দিন আমরা এদের সাথে লড়াই করি। তখন উসমান رضي الله عنه বললেন, আল্লাহর শপথ! আমার তো তাদের সঙ্গে যুদ্ধ করা মোটেই ইচ্ছা নেই। যদি আমি তাদের সঙ্গে যুদ্ধ করি, আমি নিশ্চয়ই তাদের থেকে নিরাশ হয়ে যাব, কিন্তু তাদের ওপর যারা, যারা তাদেরেক আমার বিরুদ্ধে উসুকিয়ে দিয়েছে সবাইকে আমি আল্লাহর ওপর ন্যস্ত করে দিচ্ছি। কেননা,
আমার সকলকে নিজ প্রস্তুর নিকটে একত্রিত হতে হবে। কোনোভাবে আমি তোমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিতে পার না。

টিকাঃ
৫০৭ খায়াতুস সাহাবা, তালাকাতে ইবনে সা’দ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 রাত তাদের জন্যে

📄 রাত তাদের জন্যে


উম্মুল মুমিনীন উসমান (রা)-এর অভ্যাস ছিল তিনি যখন রাতের বেলায় উঠতেন তখন নিজের অজুর পানি নিজেই নিতেন। তাকে বলা হলো, আপনি যদি খাদেমকে নির্দেশ দেন তাহলে সে তো আপনার জন্য ব্যবস্থা করে দিত। এর উত্তরে তিনি বললেন, না, রাত তাদের জন্য, তারা রাতে বিশ্রাম গ্রহণ করে। অর্থাৎ তারা কাজ করে, সুতরাং রাতে তারা বিশ্রাম করবে。

টিকাঃ
৫০৮ ফায়াযুলুস সাহাবা, ১৪২ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00