📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খিয়ানতের কারণে জামাতাকে বরখাস্ত

📄 খিয়ানতের কারণে জামাতাকে বরখাস্ত


হারিস বিন হিকাম হযরত উসমান رضي الله عنه -এর চাচাতো ভাই ও জামাতা ছিলেন। উসমান رضي الله عنه তাকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করলেন। তাঁর কাজ ছিল বাজারে জিনিসপত্রের ক্রয়-বিক্রয়, তাঁর মূল্য, দোকানদারদের ওজন, পরিমাপ ও মুদ্রা পর্যবেক্ষণ করা। যাতে করে খেতানায় কোনো ধরনের দুর্নীতি অভিযোগ না আসে। কিন্তু আত্মীয়তা ও নৈকট্য সত্ত্বেও উসমান رضي الله عنه এ বিষয়ে অবগত হলেন যে, হারিস বিন হিকাম নিজ কর্তব্য বিশ্বস্ততা সহকারে পালন করে না এবং নিজ পদ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মুনাফা লাভ করার জন্য বাজারের কোনো কোনো জিনিস নিজের জন্য নির্ধারিত করে নিয়েছে। তখন উসমান رضي الله عنه তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তৎক্ষণাৎ তাকে বরখাস্ত করে দিলেন。

টিকাঃ
৯৪৩ হায়াতুন সাহাবা।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা.-কে নিয়ে এক ব্যক্তির তর্ক

📄 উসমান রা.-কে নিয়ে এক ব্যক্তির তর্ক


এক লোক আলী رضي الله عنه-এর কাছে এসে বলল, নিশ্চয়ই উসমান জাহান্নামে। তখন আলী رضي الله عنه বললেন, তুমি কোথায় থেকে জেনেছ? সে বলল, কেননা তিনি অনেক অনর্থন ঘটিয়েছেন।
তিনি বললেন, তোমার অভিমত কী যদি তোমার মেয়ে থাকে, তুমি কী তাকে পরামর্শ করা ব্যতীত বিয়ে দিবে? সে বলল, না। তিনি বললেন, তুমি বল নবী করীম রضي الله عنه কোনো কাজ করতে আল্লাহর সাথে পরামর্শ করেননি নাকি করতেন না? সে বলল: বরং তিনি পরামর্শ করতেন। তিনি বললেন, আর আল্লাহ কী তাঁকে ভালোটা পছন্দ করে দিতেন নাকি দিতেন না? সে বলল: বরং আল্লাহ তাঁকে ভালোটা পছন্দ করে দিতেন। তিনি বললেন, তাহলে এবার বল উসমানের সাথে রাসূল رضي الله عنه -এর মেয়ের বিয়ে কি আল্লাহ তা'আলা পছন্দ করে দিয়েছেন নাকি দেননি? এ কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল। সে কোনো উত্তর খুঁজে পেল না。

টিকাঃ
৯৪৪ হায়াতুন সাহাবা, ২য় খণ্ড, ৬২৪ পৃ.। ফয়দা — ৯৭

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 অবরোধকারীদের উদ্দেশ্যে উসমান রা.-এর কথা

📄 অবরোধকারীদের উদ্দেশ্যে উসমান রা.-এর কথা


দীর্ঘ সময় অবরোধ থেকে আমীরুল মুমিনীন উসমান رضي الله عنه কঠিন থেকে কঠিন অবরোধের সম্মুখীন হলেন। এর কারণে তিনি অবরোধ যুদ্ধকে উদ্বুদ্ধ করে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কী জানো নবী করীম رضي الله عنه উহুদ পাহাড়ে উঠলে তা কাঁপতে শুরু করল তখন তিনি বললেন, স্থির হও, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক ও একজন শহীদ ব্যতীত আর কেউ নেই। তখন তো আমি আর সাথে ছিলাম? তারা বলল, হ্যাঁ। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কী জানো বাইয়াতের রিদওয়ানের দিন রাসূল رضي الله عنه যখন আমাকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন তখন তিনি নিজের একটি হাত দিয়ে বললেন, এটি উসমানের হাত? তারা বলল, হ্যাঁ। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কী জানো রাসূল رضي الله عنه জায়েস উসারার ব্যাপারে বললেন, 'কে দান করবে, যে দান নিশ্চিত কবুল হবে।' মানুষ তখন খুব কষ্টের মাঝে ছিল, তখন আমি সৈন্যদেরকে সুসজ্জিত করেছি। তারা বলল, হ্যাঁ। তারপর তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কী জানো বী’রে রুমা, যে কূপ থেকে কেনা ব্যতীত কেউ পান পান করতে পারত না, আমি সে কূপটি ক্রয় করে গরিব, ধনী, মুসাফির সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছি। তারা বলল, হ্যাঁ。

টিকাঃ
৯২৩ তিরমিযী শরীফ, হাদীস নং-৩৫৯৯।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও উসমান রা.

📄 ওমর রা. ও উসমান রা.


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেয়ে রুকাইয়া رضي الله عنها-এর বহু মোবারক আল্লাহর রহমত ও সন্ততির দিকে ছুটে চলে গেছে। যিনি উসমান رضي الله عنه-এর স্ত্রী ছিলেন। তখন ওমর رضي الله عنه উসমান رضي الله عنه-এর কাছে এসে বললেন, তুমি যদি চাও তাহলে আমি আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিব? এ কথা শুনে উসমান رضي الله عنه চুপ করে রইলেন। কেননা তিনি জানতে পেরেছেন তাঁর মেয়ে হাফসাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে ইচ্ছে করেছেন। তিনি চুপ করে থাকায় ওমর رضي الله عنه খুবুই রাগ হলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে উসমান رضي الله عنه-এর ব্যাপারে অভিযোগ করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তা'আলা অচিরেই তোমার মেয়ে হাফসাকে উসমান থেকে উত্তম ব্যক্তির সাথে বিয়ে দিবেন। আর উসমানকে তোমার মেয়ের থেকে উত্তম মেয়ের সাথে বিয়ে দিবেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা رضي الله عنها-কে বিয়ে করলেন আর উসমান رضي الله عنه রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মেয়েকে বিয়ে করলেন。

টিকাঃ
৯২৪ আল আকদুল ফরীদ, ৫ম খণ্ড, ৯৯ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00