📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ফিকহী দৃষ্টিভঙ্গিতে ফতওয়া প্রদান

📄 ফিকহী দৃষ্টিভঙ্গিতে ফতওয়া প্রদান


একবার ওমর رضي الله عنه মদিনা থেকে মক্কায় আগমন করলেন। তখন কা'বা গৃহে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। তিনি তাঁর জানো সরু গিয়ার দিয়েছেন। ঘটনাক্রমে একটি কবুতর এসে চাদরের উপর বসল। কবুতর চাদরের উপর মল ত্যাগ করবে এ ভয়ে তিনি কবুতরকে তাড়িয়ে দিলেন। কবুতর উড়ে গিয়ে অন্যস্থানে বসল। সেখানে একটি বিড়াল সাপ বসা ছিল। সেটি কবুতরকে দংশন করল। সাপের বিষে কবুতরটি মারা গেল। এ ব্যাপারে উসমান رضي الله عنه -কে জিজ্ঞেস করা হলে তিনি কাফফারা দেওয়ার ফতোয়া দিলেন। কেননা, ওমর رضي الله عنه ই কবুতরটিকে উঁড়িয়ে দিয়ে সুরক্ষিতস্থান থেকে অরক্ষিত স্থানে নিস্ক্ষেপ করেছিলেন。

টিকাঃ
৯৩৯ মুসনাদে শাফেয়ী।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 রাসূল সা.-এর সাথে শিষ্টাচারিতা

📄 রাসূল সা.-এর সাথে শিষ্টাচারিতা


কুবাত বিন আশয়াম উসমান رضي الله عنه-এর কাছে এসে বললেন। তখন উসমান رضي الله عنه তাঁকে বললেন, আপনি বড় নাকি রাসূল رضي الله عنه বড়? তিনি বললেন, রাসূল رضي الله عنه বড়, তবে আমি তাঁর আগে জন্মগ্রহণ করেছি。

টিকাঃ
৯৪০ দায়রিউন মুত্তাওয়ায়, ৯৬ খণ্ড, ৮১ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. ও উতবার সম্পদ

📄 উসমান রা. ও উতবার সম্পদ


ওমর رضي الله عنه আবু সুফিয়ানের ছেলে উব্বার কাছে লোক পাঠালেন। যিনি তায়েফের গভর্নর ছিলেন। তিনি তাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করে দিলেন। একদিন কোনো এক রাজার উব্বার সাথে ওমর رضي الله عنه -এর দেখা হলে তিনি তাঁর কাছে ত্রিশ হাজার দিরহাম পেলেন। তখন ওমর رضي الله عنه বললেন, এ সম্পদ তোমার কাছে কোথায় থেকে এসেছে? তিনি বললেন, আল্লাহর শপথ! এটা আপনারাও না আর মিসকীনদেরও না। এটি আমার ক্রয় করা জমির ভেতরে পেয়েছি। তখন ওমর رضي الله عنه বললেন, আমাদের কর্মকর্তারা যদি কোনো সম্পদ পায় তাহলে তা বায়তুল মালে জমা হবে। এ কথা বলে তিনি তাঁর থেকে সে সম্পদ নিয়ে বায়তুল মালে জমা করে দিলেন। এরপর দিনের পর দিন অতিবাহিত হতে লাগল, এরই মধ্যে ওমর رضي الله عنه -এর ইন্তিকালের পর খিলাফত উসমান رضي الله عنه -এর হাতে ন্যস্ত হলো। তখন উসমান رضي الله عنه উব্বারকে বললেন, তোমার কী এ সম্পদের প্রয়োজন আছে? কেননা ওমর رضي الله عنه তোমার এ সম্পদ বায়তুল মালে জমা দেওয়ার কোনো কারণ আমি দেখছি না।
উব্বার বললেন, আল্লাহর শপথ! আমার তা প্রয়োজন আছে। তবুও আপনি তা আমাকে দেবেন না। কেননা যদি আপনি আগের খলিফার নির্দেশ পাল্ট দেন তাহলে আপনার নির্দেশও আপনার পরবর্তীতে পাল্টে দিবে。

টিকাঃ
৯৪১ উসদুল গাবাহ, ১ম খণ্ড, ৪৬৭ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 নিজেকে পরামর্শের অনুগত রাখা

📄 নিজেকে পরামর্শের অনুগত রাখা


উসমান رضي الله عنه -এর সময়ে মসজিদে নববীতে প্রসারের প্রয়োজন হলো। তখন তিনি সাধারণ মানুষের সাথে তা নিয়ে পরামর্শ করতে চাইলেন। সেখানে মারওয়ান বিন হাকামও উপস্থিত ছিল। সে বলল, আমীরুল মুমিনীন, আপনার ওপর জীবন উৎসর্গ হোক। এ ব্যাপারে পরামর্শ করার কী প্রয়োজন? ওমর رضي الله عنه তো মসজিদের আয়তন বৃদ্ধি করার সময় কারো সাথে আলোচনা পর্যন্ত করেননি। এ কথা শুনে উসমান رضي الله عنه রেগে বললেন, চুপ কর, ওমরের ব্যাপারে হলো, তাঁকে মানুষ এত বেশি ভয় পেত যে, যিনি তিনি লোকরে বলতেন 'ওই সাপের গর্ভে প্রবেশ কর' লোকেরা তাতেও ঢুকে যেত, কিন্তু আমার ব্যাপারে হলো আমি নরম স্বভাবের লোক। এজন্য আমি সতর্কতা অবলম্বন করি, যাতে করে কেউ প্রতিবাদ না করে。

টিকাঃ
৯৪২ ওয়ায়াতুল ওয়ায়া, ২য় খণ্ড, ৬৫৪ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00