📄 নবজাতকের উপহার
এক মহিলা উসমান (রা)-এর দরবারে আসা-যাওয়া করত। একদিন তিনি সে মহিলাকে আসতে দেখলেন না।
তখন তিনি তাঁর পরিবারকে জিজ্ঞেস করলেন, অমুক মহিলার কী হলো, আমি যে তাকে দেখতে পাচ্ছিনা?
তাঁর স্ত্রী বললেন, সে মহিলা গত রাতে একটি ছেলে প্রসব করেছে।
এ সংবাদ শুনে তিনি ওই মহিলার কাছে পঞ্চাশ হাজার দিরহাম ও কাপড়-চোপড় পাঠিয়ে দিয়ে বললেন, এগুলো তোমার ছেলের জন্য উপহার আর এগুলো তার পোশাক।
বর্ণনাকারী বলেন, আবু ইসহাক (রহ) আমার দাদা উসমান (রা)-এর পাশ দিয়ে যাওয়ার সময় আমার দাদা তাঁকে বলেন, শায়েখ, আপনার সাথে আপনার পরিবারের কতজন থাকে?
তিনি বললেন, এত এত জন থাকে।
তখন আমার দাদা আমীরুল মুমিনীন উসমান (রা) বললেন, আমরা আপনার জন্য পনেরো হাজার দিরহাম ধার্য করলাম আর আপনার পরিজনের জন্য এক লক্ষ দিরহাম ধার্য করলাম。
টিকাঃ
১৯৯ আজ্জামুল সাহাবা, ২য় খণ্ড, ১২৩।
📄 সুন্নতের পরিপন্থি কাজে অসন্তুষ্টি প্রকাশ
হজ্জের সময় উসমান (রা)-এর সাথে একজন সাহাবী তাওয়াফ করছিলেন।
তাওয়াফে তিনি রুকনে ইয়ামানীতে চুমো দিতেন। উসমান (রা) এমন করতেন না। তখন সেই সাহাবী তাঁর হাত ধরে রুকনে ইয়ামানীতে চুমো দিতে বাধ্য করতে চাইলেন।
তখন তিনি বললেন, এ কী করছ? তুমি কি রাসুল (সা)-এর সাথে তাওয়াফ করেছ?
সে সাহাবী বললেন, হ্যাঁ। তিনি বললেন, তুমি কী রাসুল ﷺ-কে তোমার মতো কুপনে ইয়া’মানীতে চুমো দিতে দেখেছ? সে সাহাবী বললেন, না। এবার তিনি বললেন, রাসুল ﷺ-এর অনুসরণ করা কী অধিক সংগত নয়? সে সাহাবী বললেন, অবশ্যই。
টিকাঃ
২০০ আহাকামুস সাহাবা, ২য় খণ্ড, ১২১।
📄 আল্লাহর ভয়
জাহেলিয়ামের ভয়ে আমীরুল মুমিনীন উসমান রা. তাঁর জীবনকে খুবই আতঙ্কে কাটিয়েছিলেন। তিনি বললেন, যদি আমি জান্নাত ও জাহেলিয়াতের মাঝখানে অবস্থান করি, আর আমার জানা না থাকে আমি ওই দুইটির কোনটিতে প্রবেশ করব। অবশ্যই আমি এটি জানার আগেই বায়ু হয়ে যাওয়োকে পছন্দ করে নিতাম।
📄 উসমান রা.-এর বিনয়
উসমান রা. মক্কা থেকে মদিনায় দিকে আসার পথে মুআররাস নামক স্থানে অবতরণ করলেন। মুআররাস মদিনা থেকে প্রায় ৮৬৪মিটার দূরে। তিনি সেখানে অবতরণ করলেন কেননা নবী ﷺ সেখানে বিশ্রাম নিয়েছিলেন। তারপর মদিনার দিকে রওনা দিয়েছিলেন। এরপর যখন উসমান রা. মদিনায় প্রবেশ করতে চাইলেন, তিনি নিজের বাহনের পেছনে একটি দাসকে আরোহণ করালেন। যাতে করে তিনি অন্যান্য রাজা বাদশাহদের মতো না হয়ে যান। উসমান রা. মানুষকে রাজকীয় খাবার গোস্ত, মধু আরো অনেক দামী খাবার খাওয়াতেন, কিন্তু এরপর তিনি নিজের বাসায় এসে সাধারণ সিরকা আর জাইতুন খেতেন।