📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. ও জমিনের মালিক

📄 উসমান রা. ও জমিনের মালিক


উসমান বিন আফফান رضي الله عنه এক লোক থেকে একটি জমিন ক্রয় করলেন। লোকটি জমিনটির মূল্য নিতেও দেরি করছিল আর জমিনটি হস্তান্তর করতেও দেরি করছিল। এক পর্যায়ে একদিন লোকটির সাথে মদিনার কোনো এক রাস্তায় উসমান رضي الله عنه-এর দেখা হলো। তিনি তাকে বললেন, কী কারণে তুমি তোমার মূল্য নিচ্ছ না? লোকটি বলল, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন? আমার সাথে যাওয়াই দেখা হয় সবাই আমাকে এ ব্যাপারে তিরস্কার করছে। তিনি বললেন, এ কারণেই তুমি নিচ্ছ না? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি জমিন অথবা জমিনের মূল্য এ দুইটির একটি নেওয়ার সিদ্ধান্ত নাও। তারপর তিনি বললেন, রাসূল صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ তা'আলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি বেচা-কেনায়, বিচারে ও তার ওপর আরোপিত রায়ে সহজতা অবলম্বন করে。

টিকাঃ
১৭২ আল মুসান্নাফ, ইব্‌ন আবী শাইবা, ৫/৬৮, ৫৮১।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা.-এর তাকওয়া

📄 উসমান রা.-এর তাকওয়া


আমীরুল মুমিনীন উসমান বিন আফফান رضي الله عنه সাদা পোশাক পরে বায়তুল্লাহর দিকে চলতে লাগলেন। যেতে যেতে তিনি মক্কা ও মদিনার মাঝ পথে পৌঁছলেন। তখন তাঁকে মুহাম্মাদ বিন জা’ফর رضي الله عنه স্বাগত জানালেন। মুহাম্মাদ বিন জা’ফরের গায়ে তখন সূক্ষ্ম বস্ত্রাদি মাখানো ছিল। তাঁর গায়ে হলুদ রঙের একটি উন্নতমানের জামা ছিল।
উসমান رضي الله عنه তা দেখে খুব রেগে গেলেন। তিনি তাঁকে ধমক দিয়ে বললেন, তুমি হলুদ রঙের জামা পরেছ, অথচ রাসূল صلى الله عليه وسلم তা পরতে নিষেধ করেছেন! উসমান رضي الله عنه-এর সময়ে আব্দুল্লাহ মুসালমানদেরকে খাবারটি করেছিলেন। এ কারণে তারা বিলাসিতা শুরু করল। তাদের কিছু মানুষ কবুতর পালন করত এবং কবুতরের উড়াদুড়ি দেখায় ব্যস্ত থাকত। উসমান رضي الله عنه কবুতর নিয়ে মানুষের এমন ব্যস্ততায় খুব রাগান্বিত হলেন। এ কারণে তিনি প্রতি জুম'আর খুতবায় কবুতর জবাই করার নির্দেশ দিতেন。

টিকাঃ
১৭৩ ইমামা দাহাবিন হাদীসটি সহীহ বলছেন, ১/৮৮, ৭১ পৃ.।
১৭৪ আল মুসান্নাফ মুস্তাদ, লিদ বুখারী, হাদিস নং, ৮০০১।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 নবী সা.-এর আংটি

📄 নবী সা.-এর আংটি


নবী করীম صلى الله عليه وسلم এবং মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم লিখিত সিলমোহরকে একটি আইডি তৈরি করলেন। নবী করীম صلى الله عليه وسلم-এর ইন্তিকালের পর সে আইডি আবূ বকর রضي الله عنه ও উমর রضي الله عنه হাতে দিয়েছেন। তাঁদের ইন্তিকালের পর ছয় বছর পর্যন্ত উসমান رضي الله عنه হাতে দিলেন। উসমান رضي الله عنه-এর খিলাফতের ছয় বছর পর একদিন তিনি উরাইসের কূপের ওপর বসে আইডিটি নাড়া-চাড়া করছিলেন। হঠাৎ করে আইডিটি তাঁর হাত থেকে কূপে পড়ে গেল। তখন তিনি ও তাঁর সাথে থাকা লোকেরা তাড়াহুড়ো করে কূপে নেমে আইডিটি খুঁজতে লাগলেন। তিন দিন পর্যন্ত খুঁজেও তাঁরা আইডিটি খুঁজে পেলেন না。

টিকাঃ
১৭৫ তারাকাতু ইবনি সা'দ ২/৯৪, ১৬৮ পৃ.। ফযী — ১৫

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. ও ইবনে আউফ রা.

📄 উসমান রা. ও ইবনে আউফ রা.


একদিন কোনো এক কারণে উসমান رضي الله عنه আব্দুল্লাহ রহমান বিন আওফ رضي الله عنه-এর সাথে জোর গলায় কথা বললেন। তখন আব্দুর রহমান رضي الله عنه বললেন, তুমি আমার সাথে জোর গলায় কথা বলছ! অথচ আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি তুমি করনি, আমি রাসূল صلى الله عليه وسلم-এর হাতে বাইয়াতও হয়েছি তুমি হওনি, তুমি উহুদের যুদ্ধে ময়দান থেকে পালিয়ে গেছ আমি পালিয়ে যাইনি। তখন উসমান رضي الله عنه বললেন, তুমি বলেছ, তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছ আর আমি অংশগ্রহণ করিনি, এটা তো এ কারণে যে, রাসূল صلى الله عليه وسلم আমাকে তাঁর মেয়ের দেখাশোনা করার জন্য রেখে গেছেন। পরে তিনি আমাকে গণিমতের অংশও দিয়েছেন আর সওয়াবের ও ওয়াদা দিয়েছেন। আর তুমি বলেছ, তুমি রাসূল صلى الله عليه وسلم-এর হাতে বাইয়াতও গ্রহণ করেছ আর আমি করিনি, এটা তো এ কারণে যে, রাসূল صلى الله عليه وسلم আমাকে মুশরিকদের কাছে পাঠিয়েছেন। যখন তারা আমাকে আটক করে রেখেছে তখন রাসূল صلى الله عليه وسلم নিজের ডান হাতের উপরে বাম হাত রেখে বললেন, এটা উসমান বিন আফফানের হাত। আর রাসূল صلى الله عليه وسلم-এর বাম হাত তো আমার ডান হাত থেকেও উত্তম। আর তুমি বলেছ, আমি উহুদের যুদ্ধে পালিয়েছি, এ ব্যাপারে তো আল্লাহ তা'আলা বলেছেন, إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا ۖ وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ ‘যেদিন দুটি দল পরস্পর সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের মধ্য থেকে যারা পশ্চাদপসরণ করেছিল, শয়তানই তাদের পাপের দরুন তাদেরকে বিভ্রান্ত করেছিল, আল্লাহ তা'আলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল।' সুতরাং তুমি এমন গুনাহর জন্য আমাকে তিরস্কার করো না, যে গুনাহ আল্লাহ তা'আলা ক্ষমা করে দিয়েছেন。

টিকাঃ
১৭৬ উসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহুর মর্যাদা উল্লেখ করেছেন, ১/৮৮, ৭১ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00