📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 অপরের কাছে উপদেশ চাইলেন

📄 অপরের কাছে উপদেশ চাইলেন


হযরত হুমরান বিন আবান (রাঃ) বর্ণনা করেন, খিলাফতের বায়আত গ্রহণ করার পর আমীরুল মুমিনীন উসমান (রাঃ) আব্বাস (রাঃ)-কে এক পাঠালেন। আব্বাস (রাঃ) আসার পর তিনি তাঁকে বললেন, আজ আমি আপনার উপদেশ শুনা খুব প্রয়োজন বোধ করছি। আব্বাস (রাঃ) বললেন, আপনি পাঁচটি বিষয়ের ওপর কঠোরতার সাথে আমল করুন, তাহলে জাতি কখনো আপনার বিরোধিতা করবে না। উসমান (রাঃ) বললেন, সেগুলো কী? তিনি বললেন, কাউকে হত্যা করা থেকে ধৈর্যধারণ করুন অর্থাৎ হত্যা থেকে বিরত থাকুন। লোকদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখুন। জনগণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। নগ্ন ব্যবহার গ্রহণ করুন। রহস্য গোপন রাখুন。

টিকাঃ
৯৩ তারীখে তাবারী, ৩য় খণ্ড, ৩০৬ পৃঃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খলিফার কাপড়

📄 খলিফার কাপড়


উসমান (রাঃ) তৎকালীন বিশিষ্ট ধনীদের একজন হওয়ার পরেও সাধারণভাবে জীবনযাপন করতেন। তাঁকে দুনিয়ার লোভ স্পর্শ করেনি। তাঁর চলাফেরা ও পোশাকের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আব্দুল মালিক বিন সা’দাদ (রহ) বলেন, আমি উসমান বিন আফফান (রাঃ)-কে জুমার দিন একটি মোটা জামা পরতে দেখেছি যার মূল্য মাত্র চার দেরহাম। তিনি সে সময়ে আমীরুল মুমিনীন ছিলেন。
হযরত হাসান (রাঃ) বললেন, আমি উসমান (রাঃ)-কে দেখেছি তিনি মসজিদে ঘুমাতেন। তিনি সে সময়ে মুসলমানদের খলিফা। তারপর তিনি ঘুম থেকে উঠলেন তখন তাঁর শরীরে ছোট ছোট কঙ্করের দাগ দেখা যাচ্ছিল。

টিকাঃ
_______ ১৫৮ আহকামুল সাহারা, ২য় খণ্ড, ৬৭ পৃঃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. কবরস্থানে কাঁদছেন

📄 উসমান রা. কবরস্থানে কাঁদছেন


উসমান (রাঃ)-এর চেহারায় দুঃখ ও হতাশা ফুটে উঠেছে। তিনি যখনই কবরস্থানের পাশে যেতেন তখনই খুব কাঁদতেন। কাঁদতে কাঁদতে তাঁর দাড়ি ভিজে যেত। চোখের পানি তাঁর চেহারায় বয়ে দিত। তখন তাঁকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের স্মরণ করলেও কান্না করেন না, কিন্তু কবরের কথা স্মরণ করলেই কান্না করেন। তিনি অশ্রুসিক্ত নয়নে বললেন, আমি রাসুল (সাঃ)-কে বলতে শুনেছি, কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ, যে ব্যক্তি কবরে নাজাত পায় তার জন্যে পরের ধাপগুলো আরো সহজ হয়ে যাবে। যদি সে কবরে নাজাত না পায় তার জন্যে পরেরগুলো আরো কঠিন হয়ে যাবে。

টিকাঃ
১৫৯ তিরমিযী শরীফ, হাদিস নং, ২০৪৩।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. ও ইবনে মাসউদ রা.

📄 উসমান রা. ও ইবনে মাসউদ রা.


আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) অসুস্থ হলে উসমান (রাঃ) তাঁকে দেখতে গেলেন। তিনি তাঁকে বললেন, তুমি কিসের ভয় করছ? ইবনে মাসউদ (রাঃ) বললেন, আমার গুনাহর। তিনি বললেন, তোমার আশা কী? ইবনে মাসউদ (রাঃ) বললেন, আমার প্রভুর রহমত। তিনি বললেন, আমরা কি তোমার জন্যে ডাক্তার নিয়ে আসব না? ইবনে মাসউদ (রাঃ) বললেন, ডাক্তারই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। তিনি বললেন, আমরা কী তোমাকে কোনো অনুদান দিব না? ইবনে মাসউদ (রাঃ) বললেন, আমার তা প্রয়োজন নেই。

টিকাঃ
১৬০ আবু দাউদ, মিশকাত, ৯৬ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00