📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমানের জন্যে নবী সা.-এর ওয়াদা

📄 উসমানের জন্যে নবী সা.-এর ওয়াদা


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় ক্ষীণ আওয়াজ দিয়ে বললেন, আমার কোনো এক সাহাবীকে ডাকব?
আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন, আবুবকরকে ডাকব? তিনি বললেন, না।
আয়েশা রdiয়াল্লাহু আনহা বললেন, ওমর? তিনি বললেন, না।
আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন, আপনার চাচাতো ভাই আলী? তিনি বললেন, না।
আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন, উসমান? তিনি বললেন, হ্যাঁ।
যখন উসমান রদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রবেশ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি একটু দূরে যাও।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রদিয়াল্লাহু আনহু-এর সাথে একাধিক কথা বলেছিলেন, উসমান রদিয়াল্লাহু আনহু তাঁর কথাগুলো শুনছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে যা বলেছিলেন সেগুলো শুনে তাঁর চেহারার রং পরিবর্তন হয়ে যেতে লাগল।
এরপর যখন উসমান রদিয়াল্লাহু আনহু ও খেলাফতের শেষের দিকে বিদ্রোহীরা তাঁর বাড়ি ঘেরাও করে ফেলল তখন সাহাবায়ে কেরام বললেন, আমিরুল মুমিনীন, আপনি কী যুদ্ধ করবেন না।
তিনি বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ওয়াদা দিয়েছেন। আমি এ ওয়াদার ওপর ধৈর্যধারণ করব。

টিকাঃ
৯৯৭ আল মুসনাদ, ইমাম আহমদ, ১৪ খন্ড, ৮৩৪।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. ও ব্যবসা

📄 উসমান রা. ও ব্যবসা


উসমান রদিয়াল্লাহু আনহু তাঁর পানি চলা আটকে রেখেছে। জমিনের সবকিছু শুকিয়ে গেছে। এমনকি পশুদের ওলানও শুকিয়ে গেছে। সব মিলিয়ে মানুষ কঠিন এক অবস্থার সম্মুখীন হয়েছে। এ কারণে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খলিফা আবু বকর রদিয়াল্লাহু আনহু-এর কাছে একত্রিত হলো।
তারা খুব আফসোসের সাথে বলতে লাগল, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন থেকে কোনোকিছু উৎপাদিত হচ্ছে না, মানুষ খুব কঠিন থেকে কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। তখন আবু বকর রদিয়াল্লাহু আনহু আল্লাহ্র ওপর পূর্ণ আস্থা রেখে বললেন, তোমরা চলে যাও, তোমরা সন্ধ্যা অতিবাহিত করার আগেই আল্লাহ্ তা’আলা তোমাদের সমস্যা সমাধান করে দিবেন। এরপর বেশি সময় পার হয়নি এরমধ্যেই সকল মানুষের মাঝে সুসংবাদ ছড়িয়ে পড়ল যে, শস্য, আটা বহন করে উসমানের একশত উট আসতেছে। মদিনার ব্যবসায়ীরা উসমান রদিয়াল্লাহু আনহু-এর কাছে দ্রুত ছুটে গেল। তারা গিয়ে তাঁর দরজার কড়া নাড়া দিল। উসমান রদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলে তারা তাঁকে বলল, অনাবৃষ্টি চলছে, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন থেকে কোনোকিছু উৎপাদিত হচ্ছে না, মানুষ খুব কষ্টে আছে। আমরা জানতে পেরেছি তোমার কাছে খাদ্যসামগ্রী আছে। তুমি আমাদের কাছে বিক্রি কর যাতে করে আমরা তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখন উসমান রদিয়াল্লাহু আনহু বললেন, আস, আস, তোমরা ঘরে আস, তারপর বেচাকেনার কথা বল। ব্যবসায়ীরা ঘরে প্রবেশ করে খাদ্যসামগ্রী দেখতে পেল। উসমান রদিয়াল্লাহু আনহু তাঁদেরকে মৃদু হেসে বললেন, হে ব্যবসায়ীরা, সিরিয়া থেকে কিনে আনা খাদ্য-সামগ্রীতে তোমরা আমাকে কত করে লাভ দিবে? তারা বলল, দশে বারো। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তারা বলল, দশে চৌদ্দ। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তারা বলল, তাহলে দশে পনেরো। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তখন তারা আশ্চর্য হয়ে বলল, আবু আমর (উসমান), আমরা ব্যতীত মদিনাতে আর কোনো ব্যবসায়ী নেই তাহলে কে তোমাকে এর থেকে বেশি দিবেন? উসমান রদিয়াল্লাহু আনহু খুবই বিনয়ের সাথে বললেন, আল্লাহ্ তা’আলা আমাকে বেশি দিবেন, তিনি আমাকে প্রতি এক দিরহামে দশ দিরহাম দিবেন। তোমরা কী এর থেকে বেশি দিতে পারবে?
তারা মাথা নাড়িয়ে বলল, হে আল্লাহ্, না। অর্থাৎ হে আল্লাহ্, আমরা তোমার থেকে বেশি দিতে পারব না।
তখন উসমান রদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি এ খাদ্যসামগ্রী গরীব মুসলমানদের জন্য সদকা করে দিলাম。

টিকাঃ
৯৯৮ তিরমিযি শরীফ, হাদিস নং ১৭৬১।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দিনারের অধিকারী

📄 দিনারের অধিকারী


উসমান রদিয়াল্লাহু আনহু তাঁর সম্পদ আল্লাহ্র রাস্তায় প্রকাশ্যে ও গোপনে দান করতেন। তিনি জান্নাতুল উসরাকে অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছিলেন। তাবুকের যুদ্ধের প্রস্তুতি শেষ হওয়ার পর যাত্রার আগ দিয়ে উসমান রdiয়াল্লাহু আনহু খুবই বিনয়ের সাথে এক হাজার দিনারের একটি ব্যাগ এনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে দিলেন।
মুসলমানদের কঠিন সময়ে এত विशाल दान পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, উসমান আজকের পরে যে আমলই করুক না কেন তাতে তার কোনো ক্ষতি হবে............ উসমান আজকের পরে যে আমলই করুক না কেন তাতে তার কোনো ক্ষতি হবে。

টিকাঃ
৯৯৯ আবু দাউদ ওয়ানুল বুদ, ১২০ পৃঃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 জান্নাতে উসমান রা.-এর বিয়ে

📄 জান্নাতে উসমান রা.-এর বিয়ে


উসমান রদিয়াল্লাহু আনহু আল্লাহ্ তা’আলা সন্তুষ্টির জন্যে সিরিয়া থেকে আগত তাঁর একশত উট বোঝাই করা খাদ্যসামগ্রী গরিব মুসলমানদেরকে সদকা করে দিলেন।
তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি এ খাদ্যসামগ্রী গরিব মুসলমানদের জন্যে সদকা করে দিলাম।
এ রাতে ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়া বা খচ্চরের পিঠে আরোহণ করে আছেন। তাঁর পায়ে নূরের জুতা, তাঁর হাতে একটি নূরের লাঠি। তিনি খুব তাড়াতাড়ি করছিলেন।
তখন ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ্র রাসূল, আমি আপনার প্রতি ও আপনার কথার প্রতি খুবই আকৃষ্ট। আপনি কোথায় যেতে এত তাড়াতাড়ি করছেন?
তিনি বললেন, ইবনে আব্বাস, উসমান একটি সদকা করেছে, আল্লাহ্ তা’আলা তা কবুল করেছেন এবং জান্নাতের এক হুরের সাথে তাঁর বিয়ে দিয়েছেন। আমাদেরকে সে বিয়েতে দাওয়াতও দিয়েছেন。

টিকাঃ
১০০০ আবু দাউদ ওয়ানুল বুদ, ১৮০ পৃঃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00