📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান নির্যাতিতদের আমীর

📄 উসমান নির্যাতিতদের আমীর


উসমান (রাঃ) একদিন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র জবান থেকে হাদিস শুনাচ্ছিলেন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আমর! কাছে আস,.......আবু আমর! কাছে আস। তিনি তাঁকে বারবার কাছে আসতে বললেন। এমনকি তাঁর হাঁটু উনার হাঁটুর সাথে মিলে গেলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ ‘মহান আল্লাহ্‌ তা‘আলার পবিত্রতা ঘোষণা করছি’ তিনি এ কথা তিনবার বললেন। তারপর তিনি উসমান (রাঃ)-এর দিকে তাকিয়ে বললেন, আসমানবাসীদের কাছে তোমার আলাদা মর্যাদা রয়েছে। তুমি সেই ব্যক্তি যাকে আমার হাউজে কাউসারে নিয়ে আসা হবে তখন তোমার শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। এ অবস্থা দেখে আমি বললাম, তোমাকে কে এমন করেছে? তখন কেউ একজন বললেন, অমুকের ছেলে অমুক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখ, উসমান হচ্ছে নির্বাচিতদের আমীর。

টিকাঃ
২৬৬ ফাযায়েলে সাহাবা, ইমাম আহমদ, ২ য় খণ্ড, ৬ য় পৃ., ৮১০।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হে আল্লাহ, আপনি উসমানকে দান করুন

📄 হে আল্লাহ, আপনি উসমানকে দান করুন


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে কোনো এক যুদ্ধে মুসলমানরা করুণ ও কঠিন অবস্থায় পতিত হলো। তাদের চেহারা দুশ্চিন্তা ছাপিয়ে ফুটে উঠল। এমন পরিস্থিতিতে দেখে মুনাফিকদের চেহারায় হাসোজ্জ্বল হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃশ্য দেখে বললেন, আল্লাহ্‌র শপথ! সূর্য ডুবার আগেই আল্লাহ্‌ তা‘আলা তোমাদের জন্য রিযিক নিয়ে আসবেন।
এদিকে উসমান রদিয়াল্লাহু আনহু চৌদ্দটি বাহন ক্রয় করে সেগুলোর পিঠে খাবার বোঝাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে বললেন, এগুলো কী?
সাহাবায়ে কেরাম বললেন, উসমান আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখে হাসি ফুটে উঠল এবং তাঁর চেহারা হাসোজ্জ্বল হয়ে উঠল আর মুনাফিকদের চেহারা থেকে হাসি হারিয়ে গেল। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রদিয়াল্লাহু আনহু-এর জন্য উপরের দিকে দুই হাত তুললেন।
ইবনে মাসউদ বলেন, তিনি এত ওপরে হাত তুললেন যে, তাঁর বগলের শুভ্রতা প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি উসমানের জন্য দোয়া করতে শুরু করলেন। তিনি তাঁর জন্যে এমন দোয়া করলেন যে, আমি আর কারো জন্যে এমন দোয়া করতে দেখিনি। তিনি বলতে লাগলেন, ‘হে আল্লাহ উসমানকে দান করুন,...…হে আল্লাহ উসমানকে দান করুন।’

টিকাঃ
৯৯৪ ছালিসী ইবনুল কাইয়িম মাজায়েতে উল্লেখ করেছেন, ৯৯ খন্ড, ১।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসমান রা. আল্লাহ ও রাসূল সা.-এর কাছে সম্মানিত

📄 উসমান রা. আল্লাহ ও রাসূল সা.-এর কাছে সম্মানিত


মক্কা মুকাররাবার মানুষেরা হজ্ব করতে দলে দলে এসেছে। তখন এক মহিলা আয়েশা রদিয়াল্লাহু আনহা-এর কাছে এসে বললেন, আপনার এক সকল আপনাকে সালাম জানিয়েছে, আর সে আপনাকে উসমান সম্পর্কে জিজ্ঞেস করেছে। কেননা মানুষ তাঁকে গালি দিচ্ছে।
তখন আয়েশা রদিয়াল্লাহু আনহা চিন্তিত মনে বললেন, যে তাঁকে অভিশাপ দেয় তার ওপর আল্লাহ্র অভিশাপ। আল্লাহ্র শপথ! সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে বসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে পিঠ করে তার দিকে ফিরে বসেছিলেন। এমন সময় জিবরাইল তখনও আসনি। তখন তিনি উসমানকে বললেন, হে উসাইমা, তুমি লিখ। অবশ্যই সে যদি আল্লাহ্ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সম্মানের পাত্র না হতো তাহলে তাকে ওহী লেখকের মর্যাদা দেওয়া হতো না。

টিকাঃ
৯৯৫ আল মুসনাদ, ইমাম আহমদ, ১৬ খন্ড, ২২০।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মসজিদ সম্প্রসারণ

📄 মসজিদ সম্প্রসারণ


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে মসজিদ নামাযের স্থান হিসেবে ব্যবহার হতো আবার সেই মসজিদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠদান করতেন। সেখান থেকেই যুদ্ধ জিহাদের বাহিনী রওনা করত।
যখন ধীরে ধীরে বিজয় আসতে লাগল, আরবদের বিভিন্ন দল এসে ইসলাম গ্রহণ করতে লাগল তখন মসজিদ মাদ্রাসার জায়গা হতো না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশের জমিটি ক্রয় করে মসজিদ সম্প্রসারণ করতে চাইলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করার মনোভাব নিয়ে বললেন, কে আছ এ জায়গায় বুকওয়া’ ক্রয় করে মসজিদ সম্প্রসারণ করবে, বিনিময়ে সে জান্নাতে এর থেকে উত্তম জায়গা পাবে?
তখন কল্যাণেশ্বর ওফাকারী উসমান রদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ থেকে পঁচিশ হাজার দিরহাম দিয়ে এ জায়গা ক্রয় করে দিলেন। তাঁর ক্রয়কৃত জমিতেই মসজিদ সম্প্রসারণ করা হলো。

টিকাঃ
৯৯৬ সুনানে তিরমিযি, হাদিস নং ২৩৬১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00