📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও আতেকা রা.

📄 ওমর রা. ও আতেকা রা.


একদিন ওমর তাঁর চাচাতো বোন শিফা বিনতে আব্দুল্লাহ্ কে নির্দেশ দিলেন, আমার কাছে সকালে এসো। তখন তিনি সকালে তাঁর কাছে আসলেন। তখন ওমর -এর জন্যে খাবার নিয়ে আসলেন। তিনি এসে তাঁর ঘরের সামনে আতকা বিনতে উসাইদ -কে পেলেন। তখন তারা দুইজন জন ঘরে প্রবেশ করলেন। এরপর খুব নম্রতা ও অন্তর সাথে তাদের মাঝে কথাবার্তা হলো। তখন ওমর একটি কাপড় আনতে নির্দেশ দিলেন। কাপড়টি আনার পর তিনি তা আতকা বিনতে উসাইদ -কে দিলেন। এরপর আরেকটি কাপড় আনতে নির্দেশ দিলেন। কাপড়টি আনার পর তিনি তা শিফা বিনতে আব্দুল্লাহ্ -কে দিলেন। তখন শিফা বললেন, ওমর! আমি তাঁর কাছে ইসলাম গ্রহণ করেছি। তাছাড়া আমি তোমার চাচাতো বোন এবং তোমার কাছে এসেছি। ওমর বললেন, আমি তো এটি তোমার জন্যই নিয়েছিলাম, কিন্তু পরে আমার স্মরণ হলো তোমার থেকেও সে রাসুল -এর আত্মীয়তার সম্পর্কে অধিক নিকটবর্তী。

টিকাঃ
২২৩ আল বুখারী, ৪খ খণ্ড, ৬৮৫ পৃ:।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খাদেমদের সাথে খানা খাচ্ছেন ওমর রা.

📄 খাদেমদের সাথে খানা খাচ্ছেন ওমর রা.


ওমর সাফওয়ানের কাছে গেলেন। সাফওয়ান তখন মক্কায় হজ্জ্ব করছিলেন। তখন সাফওয়ান ও ওমর -এর খাবার তৈরি করলেন। সে খাবার চারজন খাদেম বহন করে নিয়ে আসল। খাবার আসার পর লোকজন খাওয়া শুরু করল। আর খাদেমেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন ওমর বললেন, কি হলো তোমাদের খাদেমেরা কেন তোমাদের সাথে খাচ্ছে না? তারা বলল, আমীরুল মুমিনীন, তারা খাদেম। তখন ওমর খাদেমদেরকে খাবার খেতে বলল, তোমরা খেতে বস, কেননা তোমরাও তাদের ভাই। তারা তাঁর নির্দেশে তাঁর সাথে বসে খেতে লাগল。

টিকাঃ
২২৪ মানাকিবু আমিরিল মুমিনীন, লি ইবনিল জাওযী, ১৯০ পৃ:।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কবর থেকে উত্তর

📄 কবর থেকে উত্তর


একদিন ওমর মদিনার কবরস্থানগুলোর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমাদের সংবাদ হলো, তোমাদের স্ত্রীদের বিয়ে হয়ে গেছে। তোমাদের ঘরগুলো নীরব হয়ে গেছে। তোমাদের সম্পদ বিভাজন হয়ে গেছে। তখন কবর থেকে আওয়াজ এলো, আমাদের সংবাদ হলো, আমরা যা মরণের পূর্বে পাঠিয়েছি তা পেয়েছি, আর যা দান করেছি তাতে লাভবান হয়েছি, আর যা রেখে এসেছি তাতে লোকসান হয়েছে。

টিকাঃ
২২৫ তাও তারিখুল উমাম, খণ্ড, ৮২।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 শহীদের ছেলে শহীদ

📄 শহীদের ছেলে শহীদ


হযরত ওমর বিন খাত্তাব -এর খিলাফতকালে একদিন হযরত আমর বিন তোফায়েল তাঁর কাছে আসলেন। তখন ওমর -এর জন্যে খাবার নিয়ে আসা হলো, মানুষেরা তাঁর কাছে বসা ছিল, তিনি সবাইকে খানা খাওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু হযরত আমর খাওয়া থেকে বিরত থাকলেন। হযরত ওমর তাঁকে বললেন, তোমার কি হলো? মনে হয় তোমার জান হাত না থাকায়, লজ্জায় তুমি খাদ্য গ্রহণ করছ না। হযরত আমর বললেন, আল্লাহ্র শপথ! আমি এ খাদ্যের স্বাদ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না তুমি তোমার কর্তিত হাত দ্বারা এ খাদ্য খেটে দিবে। আল্লাহ্র শপথ! আমাদের মধ্যে ব্যক্তি কেউ এমন নেই যার কিছু অংশ জান্নাতে চলে গেছে (এ কথা দ্বারা তিনি কর্তিত হাতকে বুঝিয়েছেন)। পিতার শাহাদাতের পর হযরত আমর নিজে শাহাদাত বরণ করার স্বপ্নে বিভোর থাকতেন। যখন ইয়ারমুকের যুদ্ধ শুরু হলো তখন অন্যান্য মুজাহিদদের সাথে তিনিও জিহাদ অংশগ্রহণ করলেন। এ যুদ্ধে তিনি কঠিনভাবে শত্রুর বিপক্ষে অবস্থান নেন। অবশেষে তিনি শত্রুদের মোকাবিলা করতে করতে সে কাঙ্ক্ষিত শাহাদাত লাভ করেন যা তাঁর জন্য তাঁর বাবা কামনা করেছিলেন。

টিকাঃ
২২৬ কানযুল উম্মাল, ১০ম খণ্ড, ৪৪০, ৪৪১ পৃ:।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00