📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মধু মিশ্রিত পানি

📄 মধু মিশ্রিত পানি


একবার ওমর পানি পান করতে চাইলে তাঁর জন্যে মধু মিশ্রিত পানি নিয়ে আসা হলো। তখন তিনি বললেন, নিশ্চয় এটি সুস্বাদু, কিন্তু আমি আল্লাহ্ তা'আলাকে এক জাতির নিন্দা করা শুনেছি যারা তাদের মনের চাহিদা অনুসারে চলেছিল। আল্লাহ্ বলেন..... أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ “তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই শেষ করে ফেলেছ এবং সেগুলো ভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে অপমানকর শাস্তি দেওয়া হবে।” আর এ কারণে আমি ভয় করছি না জানি আমরা আমাদের নেক আমলের প্রতিদান দ্রুত পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুনিয়াতেই পেয়ে যাচ্ছি। এ কথা বলে তিনি তা পান করেননি。

টিকাঃ
২২২ তাও তারীখ তাবারী, ৪খ খণ্ড, ১১৭ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও আতেকা রা.

📄 ওমর রা. ও আতেকা রা.


একদিন ওমর তাঁর চাচাতো বোন শিফা বিনতে আব্দুল্লাহ্ কে নির্দেশ দিলেন, আমার কাছে সকালে এসো। তখন তিনি সকালে তাঁর কাছে আসলেন। তখন ওমর -এর জন্যে খাবার নিয়ে আসলেন। তিনি এসে তাঁর ঘরের সামনে আতকা বিনতে উসাইদ -কে পেলেন। তখন তারা দুইজন জন ঘরে প্রবেশ করলেন। এরপর খুব নম্রতা ও অন্তর সাথে তাদের মাঝে কথাবার্তা হলো। তখন ওমর একটি কাপড় আনতে নির্দেশ দিলেন। কাপড়টি আনার পর তিনি তা আতকা বিনতে উসাইদ -কে দিলেন। এরপর আরেকটি কাপড় আনতে নির্দেশ দিলেন। কাপড়টি আনার পর তিনি তা শিফা বিনতে আব্দুল্লাহ্ -কে দিলেন। তখন শিফা বললেন, ওমর! আমি তাঁর কাছে ইসলাম গ্রহণ করেছি। তাছাড়া আমি তোমার চাচাতো বোন এবং তোমার কাছে এসেছি। ওমর বললেন, আমি তো এটি তোমার জন্যই নিয়েছিলাম, কিন্তু পরে আমার স্মরণ হলো তোমার থেকেও সে রাসুল -এর আত্মীয়তার সম্পর্কে অধিক নিকটবর্তী。

টিকাঃ
২২৩ আল বুখারী, ৪খ খণ্ড, ৬৮৫ পৃ:।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খাদেমদের সাথে খানা খাচ্ছেন ওমর রা.

📄 খাদেমদের সাথে খানা খাচ্ছেন ওমর রা.


ওমর সাফওয়ানের কাছে গেলেন। সাফওয়ান তখন মক্কায় হজ্জ্ব করছিলেন। তখন সাফওয়ান ও ওমর -এর খাবার তৈরি করলেন। সে খাবার চারজন খাদেম বহন করে নিয়ে আসল। খাবার আসার পর লোকজন খাওয়া শুরু করল। আর খাদেমেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন ওমর বললেন, কি হলো তোমাদের খাদেমেরা কেন তোমাদের সাথে খাচ্ছে না? তারা বলল, আমীরুল মুমিনীন, তারা খাদেম। তখন ওমর খাদেমদেরকে খাবার খেতে বলল, তোমরা খেতে বস, কেননা তোমরাও তাদের ভাই। তারা তাঁর নির্দেশে তাঁর সাথে বসে খেতে লাগল。

টিকাঃ
২২৪ মানাকিবু আমিরিল মুমিনীন, লি ইবনিল জাওযী, ১৯০ পৃ:।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কবর থেকে উত্তর

📄 কবর থেকে উত্তর


একদিন ওমর মদিনার কবরস্থানগুলোর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমাদের সংবাদ হলো, তোমাদের স্ত্রীদের বিয়ে হয়ে গেছে। তোমাদের ঘরগুলো নীরব হয়ে গেছে। তোমাদের সম্পদ বিভাজন হয়ে গেছে। তখন কবর থেকে আওয়াজ এলো, আমাদের সংবাদ হলো, আমরা যা মরণের পূর্বে পাঠিয়েছি তা পেয়েছি, আর যা দান করেছি তাতে লাভবান হয়েছি, আর যা রেখে এসেছি তাতে লোকসান হয়েছে。

টিকাঃ
২২৫ তাও তারিখুল উমাম, খণ্ড, ৮২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00