📄 যা খেয়ে তুমি পরিতৃপ্ত হবে তা খাইয়ে মুসলমানদেরকে
আজরাবাইজান উতবা বিন ফারক্বাদের কাছে এক প্রকার খাদ্য আসল। যে খাদ্যের নাম ‘খবীছ’। তিনি তা দেখে দেখলেন তা খুবই মিষ্টি ও মজাদার। তখন তিনি বললেন, আল্লাহ্র শপথ! আমরা যদি আমীরুল মুমিনিনের জন্যে এ খাবার তৈরি করতাম! তখন তারা দুই পাত্র খাবার তৈরি করে তা একটি উট বহন করে দুইজন লোক দ্বারা পাঠিয়ে দিলেন। ওই দুই লোক যখন ওমর -এর কাছে গিয়ে পৌঁছল। তখন তিনি তাদেরকে বললেন, এটি কী? তারা বলল, খবীছ। ওমর -এর তা থেকে সামান্য মুখে দিয়ে দেখলেন তা খুবই সুস্বাদু ও মজাদার। এরপর তিনি ওই দুই লোককে লক্ষ্য করে বললেন, প্রত্যেক মুসলমান কী এটি খেয়ে পরিতৃপ্ত হতে পারবে? তারা বলল, না। তখন তিনি খাবার ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এবং উতবা বিন ফারক্বাদকে লিখে বললেন, এটি তোমার বাবার বা তোমার মায়ের বাতিল নয়। তুমি যা খেয়ে পরিতৃপ্ত হয়েছ তা মুসলমানদেরকেও খাইয়ে পরিতৃপ্ত কর。
টিকাঃ
২১৯ মানাকিবু আমিরিল মুমিনীন, ১৫৫ পৃ.
📄 উম্মে সুলাইত পাওয়ার অধিক হকদার
ওমর কিছু কাপড় মদিনার মহিলাদের মাঝে বণ্টন করছিলেন। সবগুলো কাপড় দেওয়ার পর আর একটি কাপড় বাকি ছিল। তখন কেউ কেউ বলল, আবদুল্লাহ্ বিন ওমর -এর নাতিকে দিন । তাদের উদ্দেশ্য আলী -এর কন্যা উম্মে কুলসুম যিনি ওমর -এর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু ওমর তা তাঁর পরিবারের কাউকে দিতে অস্বীকার করলেন। তখন তিনি বললেন যে, উম্মে সুলাইত এটি পাওয়ার অধিক হকদার। কেননা সে রাসুল -এর হাতে বাইয়াত গ্রহণ করেছে এবং উহুদ যুদ্ধেও আমাদেরকে পানি পান করিয়েছে。
টিকাঃ
২২০ আল বুখারী ফিল ফাতহে, ৪খ খণ্ড, ১২৭।
📄 ওমর রা. নিজ ছেলেকে ধমকাচ্ছেন
আব্দুল্লাহ্ বিন ওমর ও হযরত মিকদাদ -এর মাঝে কিছু হয়েছিল। তখন আব্দুল্লাহ্ তাকে কটু দেয় এমন কিছু বলেছিল। তখন মিকদাদ আব্দুল্লাহ্ -এর বাবা ওমর -এর কাছে অভিযোগ করলেন। এতে ওমর তাঁর ছেলের জিহ্বা কেটে দেওয়া সংস্কার করলেন। যখন আব্দুল্লাহ্ এ ব্যাপারে ভয় করলেন যে, তাঁর বাবা তাঁর জিহ্বা কেটে দিবেন। তখন তিনি সাহাবীদেরকে একত্রিত করে তাঁর সাথে কথা বলার অনুরোধ করলেন। যাতেকরে তিনি তাঁকে ক্ষমা করে দেন। এদিকে ওমর বললেন, আমাকে ছেড়ে দাও আমি তাঁর জিহ্বা কেটে নিব। যাতেকরে এটি জাহিদ হয়ে যায় যে, যে ব্যক্তি রাসুল -এর কোনো সাহাবীকে গাছি দিবে তার জিহ্বা কেটে দেওয়া হবে。
টিকাঃ
২২১ মুনাফাবুর কাবিরুল উসাল, ৪খ খণ্ড, ৪২৪ পৃ:
📄 মধু মিশ্রিত পানি
একবার ওমর পানি পান করতে চাইলে তাঁর জন্যে মধু মিশ্রিত পানি নিয়ে আসা হলো। তখন তিনি বললেন, নিশ্চয় এটি সুস্বাদু, কিন্তু আমি আল্লাহ্ তা'আলাকে এক জাতির নিন্দা করা শুনেছি যারা তাদের মনের চাহিদা অনুসারে চলেছিল। আল্লাহ্ বলেন..... أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ “তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই শেষ করে ফেলেছ এবং সেগুলো ভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে অপমানকর শাস্তি দেওয়া হবে।” আর এ কারণে আমি ভয় করছি না জানি আমরা আমাদের নেক আমলের প্রতিদান দ্রুত পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুনিয়াতেই পেয়ে যাচ্ছি। এ কথা বলে তিনি তা পান করেননি。
টিকাঃ
২২২ তাও তারীখ তাবারী, ৪খ খণ্ড, ১১৭ পৃ.