📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বিশ্বস্ত দাস

📄 বিশ্বস্ত দাস


ওমর আল্লাহ তাঁর যেকোনো এক সফরের এক দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে বকরি চরাচ্ছিল। তিনি তাকে বললেন, আমার কাছে একটি বকরি বিক্রি কর। দাসটি বলল, এগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। তিনি বললেন, তুমি তোমার মালিককে বলবে, বকরি বাঘে খেয়ে ফেলেছে। দাসটি বলল, আমি যদি আমার মালিককে বলি বা বাঘে খেয়ে ফেলেছে কিয়ামতের দিন আমার প্রভূকে কি বলব? তার এমন উত্তর শুনে ওমর আল্লাহ কান্না করলেন। তারপর তিনি দাসটির মালিকের কাছে গিয়ে তাকে ক্রয় করে আজাদ করে দিলেন এবং তাকে বললেন, তোমার এ কথার কারণে আমি তোমাকে আজাদ করে দিয়েছি। আমি আশা করি তুমি তোমার এ কথার কারণে আখিরাতেও মুক্তি পাবে, ইন-শা-আল্লাহ (আল্লাহ চাইলে)।

টিকাঃ
১২০ রামাজ্জাতুল শাহরেন নুক্কফাও, ২১ পৃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা.-এর ঘুম

📄 ওমর রা.-এর ঘুম


মুয়াবিয়া বিন বুদাইজ ওমর আল্লাহ-কে ইকরাদার বিজয়ের খবর দিতে মদিনায় আসলেন। তখন মদিনা এসে দেখলেন ওমর আল্লাহ কান্নাকাটি করছিলেন। (কান্নাকাটা হচ্ছে দুপুরের পরে সামান্য সময় ঘুমানো।) তখন মুয়াবিয়া বিন বুদাইজ বললেন, আমিরুল মুমিনীন ঘুমাচ্ছেন। ওমর আল্লাহ ভীততন্ত্র হয়ে ছুটে এসে চিৎকার দিয়ে বললেন, মুয়াবিয়া, মসজিদে এসে তুমি কী বললে? সে বলল, আমি বলেছি, আমিরুল মুমীনীন ঘুমাচ্ছেন। ওমর আল্লাহ বললেন, তুমি কতই না মন্দ ধারণা করেছ। যদি আমি দিনের বেলায় ঘুমাই তবে আমি প্রজাদেরকে ধ্বংস করলাম। আর যদি রাতের বেলা ঘুমাই তবে তো নিজের নফসকে ধ্বংস করলাম। মুয়াবিয়া, কী কীভাবে এ দুটির সাথে আমি ঘুমাই?

টিকাঃ
১২১ তাবাক্বাতু ইবনি সাদ, ৭৫ খণ্ড, ২৪০ পৃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দুগ্ধপোষ্য বালক ও চার মহিলা

📄 দুগ্ধপোষ্য বালক ও চার মহিলা


এক মহিলা উটে আরোহণ করে ওমর (রা)-এর কাছে আসল। তার বয়স এখনো চল্লিশে পৌঁছায়নি। তার চেহারায় চিন্তার রেখা ফুটে উঠেছে। সে ধীর পায়ে ওমর (রা)-এর কাছে এসে নিচু আওয়াজে বলল, আমি দুগ্ধপোষ্যা একটি সন্তান পেয়েছি। তার পাশে এক টুকরো কাপড় ছিল। যার ভেতরে একশত দিনার ছিল। তখন আমি তাকে তুলে নিলাম এবং তার জন্যে একজন দুধ মাতা ভাড়া করলাম। এরই মধ্যে চারজন মহিলা এসে তাকে চুমু দিতে লাগল অথচ আমি জানি না তার মা কোন্জন।
তখন ওমর (রা) মহিলাটিকে বললেন, তারা আবার আসলে তুমি আমাকে জানাইও। এ কথা বলার পর মহিলাটি চলে গেল। পরে যখন ওই চার মহিলা আবার আসল তখন মহিলাটি ওমর (রা)-কে ডেকে পাঠালেন।
ওমর (রা) তাদের কাছে এসে বললেন, তোমাদের মধ্যে কে এ বাচ্চার মা?
তখন ওই চার মহিলার একজন বলল, আল্লাহ্র শপথ! আপনি ভালো করেননি, ঠিকও করেননি। আল্লাহ্ তা'আলা এক মহিলার ব্যাপারটি গোপন রেখেছেন আর আপনি তা প্রকাশ করে দিতে চাচ্ছেন।
তার এমন কথায় লজ্জিত হয়ে ওমর (রা) বললেন, তুমি সত্য বলেছ। এরপর তিনি তাকে ডেকে দেওয়া মহিলাকে বললেন, যখন এ চার মহিলা আসবে তখন তুমি তাদেরকে কিছুই জিজ্ঞেস করবে না; বরং তাদের এ বাচ্চাকে ভালোভাবে দেখাশোনা কর。

টিকাঃ
১০২ কানযুল উম্মাল, ১৬তম খণ্ড, ২৩০, ২৩১ হাদিস নং ৪০৬৬৫।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দুনিয়াবিরাগী আমীর

📄 দুনিয়াবিরাগী আমীর


হিমসবাসীদের জন্যে যে আমীরই নিয়োগ দেওয়া হয়েছে তারা তার বিরুদ্ধেই অভিযোগ করেছে। আর তাই ওমর (রা) হিমসবাসীর জন্যে একজন যোগ্য আমীর খুঁজতে লাগলেন। অবশেষে পেয়েও গেলেন। তিনি তাদের আমীর হিসেবে উমায়ের (রা)-কে নিযুক্ত করলেন।
উমায়ের (রা) হিমসে একটি বছর শাসন করলেন। তাঁর শাসন আমলে তাঁর বিরুদ্ধে খলিফার কাছে কোনো অভিযোগ আসেনি।
কিন্তু তিনি এ এক বছরে বায়তুল মালে একটি দিনারও গ্রহণ করেননি। আর এ কারণে হযরত ওমর (রা)-এর মনে সন্দেহ জাগতে লাগল। তিনি ভয় করলেন যে, তাঁর গভর্নরকে না জানি শয়তানের লোভ পেয়ে বসল। তিনি রাসূল (সা) ব্যতীত অন্য কাউকে এ লোভ থেকে মুক্ত মনে করতেন না।
তিনি কাতেব (লেখক)-কে নির্দেশ দেন- তুমি উমায়ের বিন সাদকে চিঠি লিখে বল যে খলিফার চিঠি পাওয়ার সাথে সাথে তাঁর কাছে এসে হাজির হয় এবং সাথে করে মুসলমানদের থেকে আদায়কৃত সকল ফাই (এক প্রকারের কর) নিয়ে আসে।
উমায়ের (রা) খলিফার চিঠি পাওয়ার পর মদিনার উদ্দেশে রওনা হলেন। তিনি সাথে করে তাঁর সফরের সামান্য পাথেয় নিলেন। তিনি কাঁধে তাঁর পানপাত্র ও অজুর পাত্রটি নিলেন এবং হাতে বর্শাটি নিলেন। এরপর তিনি হিমস নগরী ত্যাগ করে মদিনার দিকে রওনা হন।
দীর্ঘ সফরের কারণে তাঁর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এবং তাঁর চুল অনেক লম্বা হয়ে গেছে। তাঁর শরীরে সফরের ক্লান্তি চলে এসেছে।
উমায়ের (রা) খলিফার কাছে আসলেন। ওমর (রা) তাঁর অবস্থা দেখে অবাক হয়ে বললেন, উমায়ের তোমার এ অবস্থা কেন?
তিনি বললেন, আমীরুল মুমিনীন আল্লাহ্ই কিছুই হারামি আমি সুস্থ আছি। আমি আমার সাথে দুনিয়াকে পুরোপুরিভাবে নিয়ে এসেছি।
ওমর (রা) বললেন, তোমার সাথে কি পরিমাণ দুনিয়া (অর্থকড়ি) আছে? ওমর (রা) ধারণা করেছেন তিনি বায়তুল মাল নিয়ে এসেছেন।
তিনি বললেন, আমার সাথে আমার থলেটি আছে, এর মধ্যে আমি আমার পাথেয় রেখেছি। আর আমার সাথে আমার একটি পাত্র আছে যার মধ্যে খাদ্য রেখে খাই এবং গোসল ও কাপড় ধোয়ার সময় তা ব্যবহার করি। আর আমার কাছে আমার অযু করার পাত্রটি আছে। এ হচ্ছে আমার দুনিয়া। এর অতিরিক্ত কিছুই আমার প্রয়োজন নেই এবং অন্য কারোরও প্রয়োজন নেই。

টিকাঃ
১০৩ সওয়াক্বুম মিল হায়াতিস সাহাবা, ২য় খণ্ড।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00