📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মধু ও আমীরুল মুমিনীবের স্ত্রী

📄 মধু ও আমীরুল মুমিনীবের স্ত্রী


আতিকা বিনতে যায়েদ নামে ওমর رضي الله عنه-এর একজন স্ত্রী ছিলেন। ওমর رضي الله عنه তখন মুসলিম জাহানের খলিফা। মুসলমানদের মাঝে বন্টন করার জন্য তিনি ইয়ামান থেকে মধু নিয়ে এসেছিলেন। তিনি বললেন, মুসলমানদের মাঝে সমান করে বন্টন করে দিতে কে আমাকে এ মধুগুলো মেখে দিবে? তখন তাঁর স্ত্রী আতিকা বললেন, আমীরুল মুমিনীন, আমি দিব। আমি মাপতে পারি। ওমর رضي الله عنه বললেন, তুমি, না। এতে আতিকা তাঁর ওপর রাগান্বিত হলেন। ওমর رضي الله عنه মধুগুলো নিয়ে বন্টন করতে চলে গেলেন। কেউ একজন তাঁকে তা মেপে দিচ্ছিলেন আর তিনি তা মুসলমানদের মাঝে বন্টন করছিলেন। তিনি তাঁর নিজের অংশ নিয়ে বাড়িতে ফিরে এলেন। এসে দেখলেন তাঁর স্ত্রী তাঁর ওপর রেগে আছেন। তখন তিনি বললেন, আমি তোমাকে সন্দেহ করিনি; বরং আমার ভয় হয়েছিল, তুমি মধুগুলো মাপার পর তোমার হাতে মধু লেগে যাবে। সে মধুগুলো তুমি তোমার কাপড় দ্বারা পরিহার করবে এতেকরে অন্যান্য মুসলমানদেব থেকে ওমরের অংশ বেশি হয়ে যাবে।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও অনাবৃষ্টির বছর

📄 ওমর রা. ও অনাবৃষ্টির বছর


ওমর رضي الله عنه-এর খেলাফতকালে মুসলমানদেরকে অনাবৃষ্টি আক্রান্ত করেছে। দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামছে না আর জমিনও কিছু উৎপাদন করছে না। এমনকি জমিন ফেটে চৌচির হয়ে গেছে। মনে হচ্ছিল জমিনকে আগুনে পুড়ানো হয়েছে। জমিনের রং ছাইয়ের মতো হয়ে গেছে। আর এ কারণে মানুষ ওই বছরের নাম দিল আমুল রমাদা অর্থাৎ ছাইয়ের বছর। বাইতুল মালে ও ওমর رضي الله عنه-এর তত্ত্বাবধানে খাদ্য ছিল। তিনি তা মানুষের মাঝে বন্টন করেছেন। কিন্তু তিনি শুধু শিরকা দিয়ে রুটি খেতেন, তিনি গোশত খেতেন না। এমনকি শেষ পর্যন্ত তাঁর শরীর দুর্বল হয়ে গেছে। তিনি মায়া ও খাওয়ার উপক্রম হলেন। যদি আল্লাহ্ বুদ্ধির ব্যবস্থা না করতেন তাহলে ওমর رضي الله عنه মুসলমানদের চিন্তায়ই মরে যেতেন।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা.-এর প্রভাব

📄 ওমর রা.-এর প্রভাব


ইবনে আব্বাস رضي الله عنه বলেন, আমি ওমর رضي الله عنه-এর একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করব ভেবে এক বছর কাটিয়ে দিলাম, কিন্তু তাঁর প্রতি অধিক শ্রদ্ধা ও ভয়ের কারণে আমি তা জিজ্ঞেস করতে পারিনি। এরই মাঝে একদিন তিনি হজ্জ্বের হেরে গেলেন। আমিও তাঁর সাথে হজ্জ্ব বের হলাম। যখন আমরা ফিরে আসছিলাম তখন একদিন তিনি তাঁর প্রয়োজন পুরা করার জন্য বাহন থেকে নামলেন। আর আমি বসে বসে তাঁর জন্য অপেক্ষা করছিলাম। তিনি প্রয়োজন পুরা করে ফিরে আসার পর আমরা আবার চলা শুরু করলাম। তখন আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আমীরুল মুমিনীন, রাসূল ﷺ-এর স্ত্রীদের মধ্যে কোন দুইজন প্রধানা পেয়েছেন। তিনি বললেন, হাফসা ও আয়েশা। ইবনে আব্বাস বলেন, আমি তাঁকে বললাম, আল্লাহ্র শপথ! আমি আপনাকে এক বছর ধরে এ প্রশ্নটি করতে অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনার প্রতি অধিক শ্রদ্ধা ও ভয়ের কারণে জিজ্ঞেস করতে পারিনি。

টিকাঃ
১৫৩ বুখারী শরীফ, ৪থ খন্ড, হাদিস নং ১৮৩৮।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা.-এর বেতনভাতা

📄 ওমর রা.-এর বেতনভাতা


একবার মুসলমানগণ ওমর رضي الله عنه-এর জন্য মাসিক বেতন নির্ধারণ করতে চাইলেন। তখন তিনি বললেন, আল্লাহর সম্পদ থেকে ওমরের জন্য দুইটি কাপড় ব্যতীত অন্যকিছু বৈধ নয়। শীতকালে একটি কাপড় আর গ্রীষ্মকালে একটি কাপড়। .......আমার ভরণপোষণ আমার খাদ্য ও আমার পরিবারের ভরণপোষণ অন্য কোরাইশী লোকদের মতোই। আমি তাদের থেকে গরিবও নই আবার ধনীও নই। আর আমি তো মুসলমানদেরই একজন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00