📄 নিজের সন্তানকে বেত্রাঘাত করলেন ওমর রা.
একদিন রাতে তীব্র অন্ধকারে ওমর رضي الله عنه-এর ছেলে আব্দুর রহমান ও উবাই সারওয়ারিয়ার মাথায় শয়তান চেপে বসল। তারা রাতে মদ্যপান করল। এমনকি মদের নেশায় মাতাল হয়ে গেলেন, কিন্তু সকাল হওয়ার পর তারা অনুতপ্ত হয়ে দ্রুত মিশরের আমীর আমর বিন আস رضي الله عنه-এর কাছে ছুটে এলেন। তারা তাঁকে কেঁদে কেঁদে বললেন, আমাদেরকে পবিত্র করুন। আমরা মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিলাম। তখন আমর رضي الله عنه বললেন, তোমরা ঘরে প্রবেশ কর, আমি তোমাদেরকে পবিত্র করছি। তারা দুইজন ঘরে প্রবেশ করার পর আমর رضي الله عنه তাদের মাথা মুড়িয়ে বেত্রাঘাত করলেন। এদিকে ওমর رضي الله عنه এ ঘটনা শুনতে পেয়ে আমর رضي الله عنه-কে লিখে পাঠালেন, তিনি যেন তাঁর ছেলে আব্দুর রহমানকে নিয়মানুসারে একটি বাহনে করে তাঁর কাছে পাঠিয়ে দেন। আমর رضي الله عنه তেমনই করলেন।
আব্দুর রহমান رضي الله عنه যখন ওমর رضي الله عنه-এর কাছে আসলেন। তিনি তাঁকে বেত্রাঘাত করলেন ও এমন কাজ করার কারণে শাস্তি দিলেন। তবে তিনি পুনরায় মদ খাওয়ার মদ ওপর জারি করেননি। এরপর তিনি তাঁকে তাঁর জায়গায় পাঠিয়ে দিলেন। সেখানে যাওয়ার এক মাস পর আব্দুর রহমান رضي الله عنه ইন্তিকাল করলেন。
টিকাঃ
১৪৮ আসসুনানুল কুবরা লিল বায়হাকী, ৮খ, শত ৭২, ৩৯৬ পৃ.
📄 হাফসা রা.-এর জন্যে রাসূল সা.-এর প্রস্তাব
ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম বুনাইসা رضي الله عنه বদরের যুদ্ধে শহীদ হন। তিনি ছিলেন ওমর رضي الله عنه-এর মেয়ে হাফসার স্বামী। হাফসা رضي الله عنه-এর ইদ্দত শেষ হওয়ার পর ওমর ও উসমান رضي الله عنه-এর সাথে দেখা করেন। তিনি উসমান رضي الله عنه-কে হাফসার ব্যাপারে প্রস্তাব দিয়ে বললেন, তুমি চাইলে আমি হাফসাকে তোমার কাছে বিয়ে দিই। উসমান رضي الله عنه বললেন, আমি বিষয়টি চিন্তা করে দেখব। কয়েক দিন অতিবাহিত হওয়ার পর উসমান رضي الله عنه ওমর رضي الله عنه-এর কাছে গিয়ে বললেন, এ সময়ে আমি বিয়ে না করাই ভালো মনে করছি। এরপর ওমর رضي الله عنه আবূ বকর رضي الله عنه-এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। তিনি তাঁকে বললেন, তুমি চাইলে আমি হাফসাকে তোমার সাথে বিয়ে দিব। তখন হযরত আবূ বকর চুপ করে ছিলেন। তিনি এ কথার কোনো উত্তরই দেননি। এতে ওমর رضي الله عنه উসমানের প্রতি যতটুকু অসন্তুষ্ট হয়েছিলেন এর থেকে বেশি তাঁর ওপর অসন্তুষ্ট হয়েছেন। এর কয়েক দিন পর রাসুল ﷺ হাফসার জন্য প্রস্তাব দিলেন। রাসুল ﷺ প্রস্তাব দেওয়ার পর আবূ বকর رضي الله عنه ও ওমর رضي الله عنه-এর সাথে দেখা করলেন। তিনি তাঁকে বললেন, যখন তুমি আমাকে হাফসার বিয়ের প্রস্তাব দিয়েছিলে তখন আমি কোনো উত্তর দেইনি। ওমর رضي الله عنه বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমাকে অন্য কোনো কারণে তোমার দেওয়া প্রস্তাব থেকে বিমুখ করেনি; বরং আমি শুনে পেয়েছি রাসুল ﷺ হাফসার কথা উল্লেখ করেছেন আর তাই আমি চাইনি রাসুল ﷺ-এর গোপনীয়তা প্রকাশ করে দিতে। যদি তিনি তাকে না চাইতেন তবে অবশ্যই আমি গ্রহণ করতাম。
টিকাঃ
১৪৯ বুখারী শরীফ, হাদিস নং ৫১০৬।
📄 কঠোরতা ও কোমলতার মাঝে ওমর রা.
একদা মুসলমানগণ আব্দুর রহমান رضي الله عنه-এর কাছে বলা ছিল। তারা বলল, আপনি ও ওমর رضي الله عنه-এর সাথে বলুন, কেননা আমরা তাকে ভয় পাই। আল্লাহর শপথ! আমরা তার দিকে চোখ তুলতেও সক্ষম নই। আব্দুর রহমান বিন আওফ মজলিসে থেকে আমীরুল মুমিনীনদের কাছে চলে গেলেন। তিনি তাঁর কাছে ব্যাপারটি খুলে বললেন। বিষয়টি জানতে পেয়ে ওমর رضي الله عنه রাগে ভুরু কুঞ্চিত করে বললেন, তারা এমন কথা বলেছে, আল্লাহর শপথ! আমি তাদের প্রতি কোমল হয়েছি আর এ ব্যাপারে আল্লাহকে ভয়ও করেছি। আবার আমি তাদের প্রতি কঠোর হয়েছি আর এ ব্যাপারে আল্লাহকে ভয়ও করেছি। আল্লাহর শপথ! আমার কঠোরতা নিয়ে তাদের থেকে আমি বেশি ভয় করি। .........তাহলে কোথায় যাব? এরপর তাঁর দুই চোখের পানি ঝরতে লাগল। তাঁর ঠোঁট কাঁপতে লাগল। তিনি বেশি কাঁদলেন যে, তাঁর বুকের ভেতরে গড় গড় শব্দ শুনা যাচ্ছিল। এরপর তিনি তাঁর চাদর টানতে টানতে উঠে গেলেন। আব্দুর রহমান বিন আওফ رضي الله عنه বললেন, তোমার পরে তাদের জন্য শুধু অফসোস。
টিকাঃ
১৫০ তাবাকাতু ইবনি সা'দ, ২য় খন্ড, ২১৮
📄 তাওরাতে ওমর রা.
এক দুপুরে ওমর رضي الله عنه জনৈক পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যে একটি কিতাব দেখছিল। তখন তিনি তাঁর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাদের সম্পর্কে তোমাদের কিছু পেয়েছ? পাদ্রী বলল, তোমাদের গুণাগুণ ও কর্মের বর্ণনা পেয়েছি তবে তোমাদের নাম পাইনি। তিনি বললেন, কেমন পেয়েছ? সে বলল, কুরবুন মিন হাদীদ। তিনি বললেন, কুরবুন মিন হাদীদ! এর মানে কী? সে বলল, কঠিন আমীর। এ কথা শুনে ওমর رضي الله عنه আনন্দে বললেন, আল্লাহু আকবার, আল হামদুলিল্লাহ্ (আল্লাহ্ বড়, সকল প্রশংসা আল্লাহ্র জন্য)
টিকাঃ
১৫১ সুনানু ইবনি দাউদ, হাদিস নং ৪৫০৬।