📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তুমি তোমার পরিবারকে বাঁচাও কেননা তারা পুড়ে গেছে

📄 তুমি তোমার পরিবারকে বাঁচাও কেননা তারা পুড়ে গেছে


ওমর (রাঃ)-এর সাথে এক লোকের সাক্ষাৎ হলো তখন তিনি লোকটিকে বললেন, তোমার নাম কী? সে বলল, জামরা (জ্বলন্ত অঙ্গার)। তিনি বললেন, তুমি কার ছেলে? সে বলল, শিহাবের (অগ্নিশিখার) তিনি বললেন, তুমি কোথায় থেকে এসেছ? সে বলল, হাররা থেকে (জ্বলন, দহন থেকে)। তিনি বললেন, তোমার বাড়ি কোথায়? সে বলল, হারারায় (গরম, প্রচণ্ডময় ভূমিতে)। তিনি বললেন, সেখানে কোন এলাকায়? সে বলল, জাতে লাজায় (অগ্নিশিখার অধিকারিণীভূতে)। তখন ওমর (রাঃ) বললেন, তুমি তোমার পরিবারকে বাঁচাও তারা পুড়ে গেছে। লোকটি তখন দ্রুত বাড়িতে ফিরে এসে দেখল তার পরিবারের সদস্যরা পুড়ে গেছে। এ ছিল হযরত ওমর (রাঃ)-এর নির্ভীকন বিদ্যায়。

টিকাঃ
¹⁴৮ মানাকিবু আমিরিল মুমিনীন, ৭৮ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও এক পাদ্রী

📄 ওমর রা. ও এক পাদ্রী


একদিন ওমর (রাঃ) এক পাদ্রীর গির্জার পাশ দিয়ে অতিক্রম করার সময় সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন। তাঁকে সেখানে পাদ্রী ডেকে নিল। পাদ্রীকে বলা হলো, এ হচ্ছে আমীরুল মুমিনীন। এ কথা শুনে পাদ্রী দ্রুত দৌড়ে আসল। দুনিয়া ত্যাগ করে ধ্যানমগ্ন থাকার কারণে তার শরীর দুর্বল ও হালকা হয়ে গেল। তাঁর এ অবস্থা দেখে ওমর (রাঃ) খুবই কান্না করলেন। তখন তাকে বলা হলো, এ লোক তো খ্রিস্টান।
তিনি বললেন, আমি জানি, কিন্তু আল্লাহ তা'আলার বান্দার কথা আমার মনে পড়ে গেল। `تَنالُ حَامِيَةً - عَامِلَةٌ نَّاصِبَةٌ` "ক্লান্ত, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।" (সূরা গাশিয়া, ৩,৪) তার জন্যে আমার মায়া হলো, কেননা সে এত কষ্ট করার পরও জাহান্নামী হবে。

টিকাঃ
¹⁴৯ মুনতাবাবুল কানযিল উম্মাল, ২য় খণ্ড, ৬২ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. এক মাস অসুস্থ

📄 ওমর রা. এক মাস অসুস্থ


এক রাতে ওমর (রাঃ) গাথায় চড়ে বের হলেন। তিনি মদিনার অলি-গলিতে ঘুরছিলেন। ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখছিলেন। চলতে চলতে তিনি এক আনসারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন ওই আনসারী সাহাবী নামাযে দাঁড়িয়েছেন। তিনি তাঁর কেরাআত শুনার জন্যে সেখানে দাঁড়ালেন। আনসারী সাহাবী নামাযে কেরাআত পড়া শুরু করলেন, `وَالطُّورِ. وَكِتَابٍ مَّسْطُورٍ.فِي رَقٍّ مَّنشُورٍ.وَالْبَيْتِ الْمَعْمُورِ. وَالسَّقْفِ الْمَرْفُوعِ.وَالْبَحْرِ الْمَسْجُورِ. إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ.` "কসম তুর পর্বতের এবং লিখিত কিতাবের, প্রশস্ত পত্রের। কসম বায়তুল মামুরের, কসম সুউচ্চ ছাদের এবং উত্তাল সমুদ্রের। আপনার প্রভুর শাস্তি অবধারিত।" (সূরা তুর: ১-৭) তখন ওমর (রাঃ) বললেন, বায়তুল্লাহর প্রভুর শপথ! সত্য। তারপর তিনি তাঁর গাথা থেকে নেমে প্রাচীরের সাথে হেলান দিয়ে আনসারী সাহাবীর তেলাওয়াত শুনতে লাগলেন। এরপর তিনি তাঁর বাড়িতে ফিরে আসলেন এবং তখন থেকে দীর্ঘ এক মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু মানুষ জান্তেও পারেনি তাঁর কী অসুখ ছিল。

টিকাঃ
¹⁵⁰ মানাকিবু আমিরিল মুমিনীন, ৭৬ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও পারস্যের সম্রাট হুরমুজ

📄 ওমর রা. ও পারস্যের সম্রাট হুরমুজ


পরাজিত ও অপমানিত হুরমুজ বন্দি অবস্থায় ওমর (রাঃ)-এর সামনে বসল। ওমর (রাঃ) তাকে বললেন, কথা বল। সে বলল, আমি কী জীবিতদের ন্যায় কথা বলব নাকি মৃতদের ন্যায় কথা বলব। তিনি বললেন, জীবিতদের ন্যায় কথা বল। সে বলল, জাহেলী যুগে আমাদের তোমাদের কোনো ধর্ম ছিল না। আমরা তোমাদেরকে কুকুরের ন্যায় হেয় করে দিয়েছি। এরপর যখন আল্লাহ তা'আলা তোমাদেরকে তাঁর ধর্ম দ্বারা সম্মানিত করেছেন এবং তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তখন আমরা তোমাদের আনুগত্য করিনি। তখন ওমর (রাঃ) বললেন, তুমি আমাদের হাতে বন্দি থেকে এমন কথা বলছ, তোমাকে হত্যা করব। তখন সে বলল, তোমার নবী কী কী শিক্ষা দিয়েছেন যে, তোমরা কোনো বন্দিকে নিরাপত্তা দেওয়ার পর তাকে হত্যা করবে? তিনি বললেন, আমি কখন তোমাকে নিরাপত্তা দিয়েছি। সে বলল, তুমি আমাকে বলেছ আমি যেন জীবিতদের ন্যায় কথা বলি, আর ভীতিরা তো বেঁচে না থাকারই ভয় করে। তখন ওমর (রাঃ) আফসোসের সাথে বললেন, আল্লাহ তা'আলা তাঁকে হত্যা করত.........সে নিরাপত্তা দিয়েছে অথচ আমি বুঝতেই পারিনি。

টিকাঃ
¹⁵¹ তাফসীরুল ইবনিল কায়্যিম, ১ম খণ্ড, ৮৬ পৃ. ও আল বিদায়া ওয়ান নিহায়া, ৭ম খণ্ড, ৮৭ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00