📄 হে সারিয়া, পাহাড়! পাহাড়!
হযরত ইবনে ওমর رضي الله عنه থেকে বর্ণিত, ওমর رضي الله عنه একটি সেনাদলের শত্রুদের বিরুদ্ধে প্রেরণ করলেন। সে সেনাদলের প্রধান যে ছিল তাকে সারিয়া বলা হতো। এরই মাঝে একদিন ওমর رضي الله عنه খুৎবা দিচ্ছিলেন এমন সময় তিনি ডাক দিয়ে বললেন, হে সারিয়া, পাহাড়! পাহাড়!
এ কথাটি তিনি তিনবার বললেন। এরপর একদিন ওই সেনাবাহিনীর পক্ষ থেকে এক লোক মদিনায় গমন করল। তখন ওমর رضي الله عنه তাকে সেনাবাহিনীর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন সে বলল, একদিন আমরা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম এমন সময় আমরা শুনতে পেলাম কেউ একজন বলছে, হে সারিয়া, পাহাড়! পাহাড়! এ কথাটি আমরা তিনবার শুনতে পেলাম। তখন আমরা পাহাড়ের দিকে দিয়ে পাহাড়কে পিছনে স্থান নেই। এভাবে আল্লাহ তা'আলা আমাদেরকে শত্রুদেরকে আক্রমণ করতে সাহায্য করেছেন।
তখন ওমর رضي الله عنه কে বলা হলো, আপনিই সতর্ক করেন।
প্রিয় পাঠক! হযরত ওমর رضي الله عنه তখন মদিনায় ছিলেন আর সেনা ছিল নাহাওয়াদে। যে শহরটি ইরাকের পাশে অবস্থিত। এভাবেই আল্লাহ তা'আলা মুসলমানদের অবস্থা সম্পর্কে তাঁকে অবগত করতেন। মনে হতো সেখানে কোনো সমস্যা হতো সেখানে তিনি উপস্থিত হতেন。
টিকাঃ
১১৪ আল ইনাবা, ২য় খণ্ড, পৃ. ১।
📄 এক ব্যক্তি ছাড়া তোমাদের সবাই জান্নাতী
একদিন ওমর رضي الله عنه বসা ছিলেন। তখন তিনি বললেন, যদি আসমান থেকে ঘোষণা করা হতো, যে লোক সকল! তোমাদের এক ব্যক্তি ছাড়া বাকি সবাই জান্নাতে প্রবেশ করবে। তবে আমি ভয় করতাম না জানি ওই লোকটি আমি হয়ে যাই। আর যদি ঘোষণা করা হতো, তোমাদের এক ব্যক্তি ব্যতিত বাকি সবাই জাহান্নামে প্রবেশ করবে। তবে আমি আশা করতাম ওই ব্যক্তি আমিই হব。
টিকাঃ
১১৫ তাবে দুলিয়া, ৩য় খণ্ড, ৫০৪ পৃ.।
📄 ওমর রা.-এর কারামত
আকাশ থেকে মেঘ হারিয়ে গেছে। দুর্ভিক্ষ কঠিন থেকে কঠিন আকারে ধারণ করেছে। ক্ষেত-খোয়ার শুকিয়ে মরে গেছে। পশুদের ওলানগুলো শুকিয়ে গেছে। এ কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ওমর رضي الله عنه লোকজনদের নিয়ে দুই রাকাত নামায আদায় করার পর চাঁদের উল্টা করে আল্লাহ্র দরবারে হাত তুললেন। তিনি চাঁদহাটের ডানের অংশ বামে রাখলেন আর বামের অংশ ডানে রাখলেন। অতঃপর তিনি দুই হাত প্রসারিত করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ্র দরবারে কাতর কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই, আমরা তোমার কাছে বৃষ্টি চাই। তখন তারা সে স্থান ত্যাগ করার আগেই অধারায় বৃষ্টি নেমে আসে।
এর কিছুদিন পর মরুভূমি থেকে এক বেদুইন মদিনায় আসল। তখন সে ওমর رضي الله عنه-এর কাছে গিয়ে বলল, অমুক দিন অমুক সময়ে আমরা এক উপত্যকায় ছিলাম তখন আমরা দেখতে পেলাম চাবুক মেরে মেঘে ফেলছে। আমরা মেঘ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম: আবু হাফস! (ওমর) সাহায্য আনসতে, আবু হাফস! সাহায্য আনসতে。
টিকাঃ
১১৬ আল কানয, ৮ ম খণ্ড, ৪০১ পৃ.
📄 খলিফার জামায় তালি
একদিন ওমর رضي الله عنه ঘর থেকে বের হয়ে আসলন তখন তাঁর পরিহিত জামায় বারোটা তালি ছিল।
এ দিকে মুসলমানগণ অনেকক্ষণ পর্যন্ত নামাযের জন্য অপেক্ষা করছিল। তিনি তাদের কাছে আসার পর বললেন, আমার কারণেই আমার আসতে দেরি হয়েছে। এ জামা ব্যাতীত আমার আর কোনো জামা নেই। তাই জামাটি সেলাই শেষ হওয়া পর্যন্ত আমাকে দেরি করতে হয়েছে। সেলাই শেষ হওয়ার পর আমি তোমাদের কাছে আসল।