📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 এত বড় শক্তিশালী যুবক আমি আর দেখিনি

📄 এত বড় শক্তিশালী যুবক আমি আর দেখিনি


আব্দুল্লাহ বিন ওমর رضي الله عنه থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেছেন, এক দিন আমি স্বপ্নে দেখি একটি কূপের কাছে দাঁড়িয়ে উদয়কে পানি পান করাবার বলছি। সে কূপ থেকে পানি টেনে তুলছি। এ সময় আবু বকর رضي الله عنه কিছু দুবর্লতার সাথে এক, দু'বালতি পানি টেনে তুললেন। আর এ দুর্বলতার জন্য আল্লাহ তাকে মাফ করবেন। তারপর ওমর বিন খাত্তাব رضي الله عنه। তখন ওই বালতির আয়তন বেড়ে গেল। সে এতোটা শক্তি দিয়ে পানি তুলতে লাগল যে, কোনো বাছায়ার লোককে আমি তাঁর মতো শক্তি দিয়ে কাজ করতে দেখিনি। সে এত পরিমাণ পানি তুলল যে, লোকেরা ব্যক্তিগতভাবে পান করল এবং উটকেও পরিতৃপ্ত করে পানি পান করিয়ে উঠশাখায় নিয়ে গেল。

টিকাঃ
১১২ খোলাফায়ে রাশেদীন, পৃ. ২১৮, ২১৯।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আমি তোমাকে বসরার কাজী নির্বাচন করলাম

📄 আমি তোমাকে বসরার কাজী নির্বাচন করলাম


হযরত ইবনে ওমর رضي الله عنه থেকে বর্ণিত, ওমর رضي الله عنه এক মহিলা এবং বিন খাত্তাব رضي الله عنه-এর কাছে এলেন, আমীরাুল মুমিনীন, আমার স্বামী দিনে রোযা রাখে আর রাতে নামায পড়ে। তিনি যেহেতু আল্লাহ্র ইবাদতে লিপ্ত থাকে তাঁর অভিযোগ করাও আমি পছন্দ করি না।
তখন কা'ব رضي الله عنه বললেন, আমীরুল মুমিনীন, এ মহিলা এ কথা দ্বারা এ ব্যাপারে অভিযোগ করছে যে, তাঁর স্বামী তার থেকে দূরে থাকে। অর্থাৎ তাঁকে সময় দেয় না।
তখন ওমর رضي الله عنه বললেন, তুমি যেভাবে বুঝেছো সেভাবে তাদের মালে ফয়সালা করে দাও।
কা'ব رضي الله عنه বললেন, তার স্বামীকে আমার কাছে উপস্থিত হতে হবে। তখন তাঁর স্বামীকে আনা হলো।
কা'ব رضي الله عنه তাকে বললেন, তোমার স্ত্রী তোমার ব্যাপারে অভিযোগ করেছে।
মহিলার স্বামী বলল, কী খাদ্যের ব্যাপারে নাকি পানীয়ের ব্যাপারে?
তিনি বললেন, না, এগুলোর ব্যাপারে না।
তখন মহিলা বলল, হে বিচারক, নারীদের প্রতি আমার স্বামীর কোনো আকর্ষণ নেই। তিনি ইবাদতের মধ্যে রাত কাটান।
তখন এ কথা শুনে তার স্বামী বলল, সূরা নাহল আর আল্লাহ্র কালামের ভয় আমাকে নারী থেকে উদাসীন করে রেখেছে।
তাঁর কথা শুনে কা'ব رضي الله عنه বললেন, হে পুরুষ, তোমার ওপর স্ত্রীর হক রয়েছে, যার জ্ঞান আছে সে যেন চার দিন পর হতেও স্ত্রীর কাছে যায়। সুতরাং তুমি তার হক আদায় করো এবং ভোগসুখও। এরপর তিনি বললেন, আল্লাহ তা'আলা তোমার জন্য এক থেকে চারজন নারী বিয়ে করা হালাল করেছেন। সুতরাং তোমার উচিত তিন দিন তিন রাত তোমার রবের ইবাদত করা। (বাকি একদিন তোমার স্ত্রীকে সময় দেওয়া)।
হযরত কা'ব رضي الله عنه-এর এমন ফয়সালা শুনে ওমর رضي الله عنه বললেন, আমি বুঝতে পারছি না তোমার কোন বিষয়টি অধিক আশ্চর্যজনক। তাদের সমস্যাটি বুঝতে পারা নাকি তাদের মধ্যকার তোমার ফয়সালা। যাও আমি তোমাকে বসরার কাজী নির্বাচিত করলাম。

টিকাঃ
১১৩

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হে সারিয়া, পাহাড়! পাহাড়!

📄 হে সারিয়া, পাহাড়! পাহাড়!


হযরত ইবনে ওমর رضي الله عنه থেকে বর্ণিত, ওমর رضي الله عنه একটি সেনাদলের শত্রুদের বিরুদ্ধে প্রেরণ করলেন। সে সেনাদলের প্রধান যে ছিল তাকে সারিয়া বলা হতো। এরই মাঝে একদিন ওমর رضي الله عنه খুৎবা দিচ্ছিলেন এমন সময় তিনি ডাক দিয়ে বললেন, হে সারিয়া, পাহাড়! পাহাড়!
এ কথাটি তিনি তিনবার বললেন। এরপর একদিন ওই সেনাবাহিনীর পক্ষ থেকে এক লোক মদিনায় গমন করল। তখন ওমর رضي الله عنه তাকে সেনাবাহিনীর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন সে বলল, একদিন আমরা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম এমন সময় আমরা শুনতে পেলাম কেউ একজন বলছে, হে সারিয়া, পাহাড়! পাহাড়! এ কথাটি আমরা তিনবার শুনতে পেলাম। তখন আমরা পাহাড়ের দিকে দিয়ে পাহাড়কে পিছনে স্থান নেই। এভাবে আল্লাহ তা'আলা আমাদেরকে শত্রুদেরকে আক্রমণ করতে সাহায্য করেছেন।
তখন ওমর رضي الله عنه কে বলা হলো, আপনিই সতর্ক করেন।
প্রিয় পাঠক! হযরত ওমর رضي الله عنه তখন মদিনায় ছিলেন আর সেনা ছিল নাহাওয়াদে। যে শহরটি ইরাকের পাশে অবস্থিত। এভাবেই আল্লাহ তা'আলা মুসলমানদের অবস্থা সম্পর্কে তাঁকে অবগত করতেন। মনে হতো সেখানে কোনো সমস্যা হতো সেখানে তিনি উপস্থিত হতেন。

টিকাঃ
১১৪ আল ইনাবা, ২য় খণ্ড, পৃ. ১।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 এক ব্যক্তি ছাড়া তোমাদের সবাই জান্নাতী

📄 এক ব্যক্তি ছাড়া তোমাদের সবাই জান্নাতী


একদিন ওমর رضي الله عنه বসা ছিলেন। তখন তিনি বললেন, যদি আসমান থেকে ঘোষণা করা হতো, যে লোক সকল! তোমাদের এক ব্যক্তি ছাড়া বাকি সবাই জান্নাতে প্রবেশ করবে। তবে আমি ভয় করতাম না জানি ওই লোকটি আমি হয়ে যাই। আর যদি ঘোষণা করা হতো, তোমাদের এক ব্যক্তি ব্যতিত বাকি সবাই জাহান্নামে প্রবেশ করবে। তবে আমি আশা করতাম ওই ব্যক্তি আমিই হব。

টিকাঃ
১১৫ তাবে দুলিয়া, ৩য় খণ্ড, ৫০৪ পৃ.।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00