📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 পায়ে হেঁটে নদী পার হলেন ওমর রা.

📄 পায়ে হেঁটে নদী পার হলেন ওমর রা.


একদিন আমীরুল মুমিনীন ওমর (রা.) সিরিয়ায় গেলেন। একদল প্রতিনিধি তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল। তাদের কাছে আসার জন্য ছোট নদীও একটি পুল দেওয়া হলো, কিন্তু তিনি পুলি না উঠে খচ্চরের পিঠ থেকে নেমে জুতা খুলে পানি দিয়ে হাঁটা শুরু করলেন। এমনকি তিনি হেঁটে হেঁটে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লোকজনের কাছে গিয়ে পৌঁছুলেন।
আবু উবায়দা (রা.) বললেন, আপনি সিরিয়াবাসীর সামনে একটি মহান কাজ করেছেন।
ওমর (রা.) উবায়দার বুকে হাত দিয়ে আঘাত করে বললেন, আফসোস! আহ! উবায়দা তুমি ব্যতীত যদি অন্য কেউ কথাটি বলত তবে মানা যেত, তোমরা তো ইসলামের পূর্বে ছিলে তুচ্ছ নগণ্য লাঞ্ছিত। আল্লাহ তা'আলা তোমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন, কিন্তু যখন তোমরা অন্য কিছুর দ্বারা সম্মান পেতে চাইবে তখন আল্লাহ তা'আলা তোমাদেরকে অপমানিত করবেন。

টিকাঃ
১০৬ ইবনুল জাওযী কি মানাকিবে আমীরিল মুমিনীন, ১৪৭ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আপনি আপনার পরবর্তীদেরকে কষ্টে ফেলে যাচ্ছেন

📄 আপনি আপনার পরবর্তীদেরকে কষ্টে ফেলে যাচ্ছেন


একদিন ওমর (রা.) মদিনার পথে দ্রুত এদিক সেদিক ঘুরছিলেন। এমন সময় আলী (রা.)-এর সাথে তাঁর দেখা হলো।
আলী (রা.) বললেন, কোথায় যাচ্ছেন আমীরুল মুমিনীন? তিনি ইঁটা না থামিয়ে বললেন, সদাকার একটি উট হারিয়ে গেছে (আমি তা খুঁজছি)।
আলী (রা.) বললেন, আপনি আপনার পরবর্তীদেরকে কষ্টে ফেলে যাচ্ছেন। ওমর (রা.) বললেন, যিনি মুহাম্মাদ (সা.)-কে সত্যসহ প্রেরণ করেছেন তাঁর শপথ, ফোরাত নদীর তীরেও যদি একটি ছাগল হারিয়ে যায় তবে এ ব্যাপারেও ওমরকে কিয়ামতের দিন ধরা হবে。

টিকাঃ
১০৭ ইবনুল জাওযী কি মানাকিবে আমীরিল মুমিনীন, ১৪০ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 উসামা বিন যায়েদের মর্যাদা

📄 উসামা বিন যায়েদের মর্যাদা


দিনের পর দিন চলে যায়। ইতিহাসের পাতায় এর কিছু অংশ থাকলেও বেশিরভাগ মানুষেরও অজানায় থেকে যায়, কিন্তু এর কিছু পর অনেক ঘটনা এমন যা যুগ যুগ ধরে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। তেমনি একটি ঘটনা....... তিনি হচ্ছেন উসামা বিন যায়েদ (রা.)। ওমর (রা.) তাঁর জন্য নিজের পুত্রের থেকে বেশি ভাতা নির্ধারণ করেছেন।
তখন তাঁর পুত্র আব্দুল্লাহ বিন ওমর (রা.) বললেন, বাবা, আপনি তাঁর জন্য নির্ধারণ করলেন চার হাজার আর আমার জন্য করলেন তিন হাজার। অথচ তাঁর পিতা আপনার থেকে অধিক মর্যাদার অধিকারী নয়, আর সে নিজেও আমার থেকে অধিক মর্যাদার অধিকারী নয়।
তখন ওমর (রা.) বললেন, আহ! আফসোস!.... রাসূল (সা.)-এর কাছে তাঁর পিতা তোমার পিতা থেকেও অধিক প্রিয় ছিল। আর সে নিজেও রাসূল (সা.)-এর কাছে তোমার থেকে অধিক প্রিয় ছিল।
তখন তাঁর ছেলে আব্দুল্লাহ (রা.) নির্ধারিত ভাতার ওপর সন্তুষ্ট হলেন。

টিকাঃ
১০৮ কানযুল উম্মাল, ১৩তম খণ্ড, ৪৫০-৪৫১ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আপনি পবিত্রতা অবলম্বন করছেন আর তাই তারাও

📄 আপনি পবিত্রতা অবলম্বন করছেন আর তাই তারাও


সমস্ত বিজয়ের পর যখন ওমর (রা.)-এর সামনে কিসরার তরবারি, বেল্ট এবং অহংকারী রাণী রাখা হলো তখন তিনি বললেন, নিশ্চয় সৈন্যরা এসব সম্পদ আমানতের সাথে নিয়ে এসেছে।
তখন আলী (রা.) বললেন, নিশ্চয় আপনি পবিত্রতা অবলম্বন করেছেন আর তাই আপনার প্রজারাও পবিত্রতা অবলম্বন করেছে。

টিকাঃ
১০৯ তারিখুত তাবরী

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00