📄 যতক্ষণ না মানুষ পরিতৃপ্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘি খাব না
একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী ফাতেহা দিরহাম দিয়ে কিছু থি কিনে আনলেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু তা দেখে জিজ্ঞেস করলেন, এগুলো কী?
তাঁর স্ত্রী জবাব দিল, মাখন, এগুলো আপনার দেওয়া ভরণ-পোষণের অর্থ দিয়ে নয়; বরং আমার নিজস্ব অর্থ দিয়ে কিনেছি।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা খেয়ে লোকজন তৃপ্ত হওয়ার আগ পর্যন্ত আমি এর স্বাদ গ্রহণ করব না。
টিকাঃ
১৪৮
📄 নিজের পরিচয় নিজেই বর্ণনা করছেন ওমর রা.
ধীরগতিতে দুর্বল মনোভাব নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠলেন। এরপর তিনি মসজিদে উপস্থিত লোকজনেরা বললেন, হে মানুষ সকল! নিশ্চয়ই তোমরা আমাকে দেখেছ, এক মুষ্টি খেজুরের জন্য আমি চারণভূমি মাখযুম গোত্রের ছাগল চরাতাম।
এ কথা বলে তিনি মিষ্বর থেকে নেমে গেলেন। লোকজন আশ্চর্য হন। জন জন করে বলাবলি করছিল, ওমর আমাদিগকে কেন একত্রিত করলেন? আর এ কথাও বা কেন বললেন? আল্লাহর শপথ! আমরা কিছুই বুঝতে পারিনি।
লোকজনের তনতন শব্দকে স্তব্ধ করে দিয়ে আবদুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সামনে এসে জিজ্ঞেস করলেন, আমীরুল মুমিনীন! আপনি এ কথা দ্বারা কি বুঝাতে চেয়েছেন?
ওমর রাদিয়াল্লাহু আনহু ঠোঁট কঁপালেন, ইবনে আউফ তোমার জন্য আফসোস! তুমি আমাকে একা ফেলে গেলে।
ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি হচ্ছেন আমীরুল মুমিনীন, আল্লাহ তা'আলা এবং আপনার মাঝে কেউ নেই, সুতরাং আপনার থেকে উত্তম আর কে হতে পারে।
তাই আমি চেয়েছি, তাকে তার মর্যাদা সম্পর্কে জানিয়ে দিতে。
টিকাঃ
১৪৯ মানাকিবু আমীরুল মুমিনীন, লি ইবনিল জাওযী, ৮১।
📄 আল্লাহকে ভয় করুন, হে আমীরুল মুমিনীন
এক ব্যক্তি উঠে আমীরুল মুমিনীন ওমরের সামনে গিয়ে রাগান্বিত হয়ে বলল, আমীরুল মুমিনীন, আল্লাহকে ভয় করুন।
উপস্থিত একজন বলল, তুমি কি আমীরুল মুমিনীনকে আল্লাহকে ভয় করতে বলেছ?
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে বলতে দাও, সে যা বলছে তাতে ভালোই। তোমরা যদি এ কথা না বল তবে কোনো কল্যাণ হবে না। আর আমরাও যদি তা কবুল না করি তখনো কোনো কল্যাণ থাকবে না。
টিকাঃ
১৫০ মুনতাখাবু কানজুল উম্মাল, ৪থ খণ্ড, ৪৬৮ পৃ.।
১৫১ মানাকিবু আমীরুল মুমিনীন, ১০৯ পৃ.
📄 দুইটি দোষ আছে তোমার মাঝে
একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে মানুষের কাছ থেকে উপদেশ চেয়ে বললেন, যে আমার দোষ ধরিয়ে দিবে সে নিজেকে অপরাধী করল।
তখন তনতন শব্দ শুরু হয়ে গেল। এরই মধ্যে এক লোক দাঁড়িয়ে বলল, আপনার মাঝে দুইটি দোষ রয়েছে।
ওমর রাদিয়াল্লাহু আনহু প্রফুল্ল হয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রতি করুণা করুন, বল দোষ দুইটি কী কী?
লোকটি বলল, আপনার দুইটি জামা আছে, আপনি এর একটি খুলে অন্যটি গায়ে দেন। আপনি প্রতিদিন দুই রকমের খাবার খেয়ে থাকেন, কিন্তু সাধারণ লোকদের দুই রকমের খাওয়ায় সামর্থ্য নেই।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ! আমি কখনো দুইটি জামা একত্রে ব্যবহার করব না, আর দুই রকমের খাবারও একত্রে খাব না।
তিনি সারা জীবন তাঁর এ কথার ওপরই ছিলেন। অবশেষে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন。
টিকাঃ
১৫২ ইয়াজাকাদ্দু ইবনি সা'দ, ৩য় খণ্ড, ১১২-৫। ইবনুল জাওযী ফিল মানাক্বিব, ১৭৩।