📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 খাওয়ার পর আবার খাওয়া!

📄 খাওয়ার পর আবার খাওয়া!


একবার মুখে মুখে প্রচার হয়ে গেল ইয়াজিদ বিন আবু সুফিয়ান রকমারি খাদ্য দ্বারা। মদিনার খাদ্যের চেয়ে ইয়াজিদের খাবার উত্তম।
ওমর (রাঃ) বললেন, মদিনার সকল খাদ্য ইয়াজিদের খাবার।
যখন ইয়াজিদের রাতের খাবারের সময় হলো গোলামটি ওমর (রাঃ)-কে জানাল।
ওমর (রাঃ) ইয়াজিদ (রাঃ)-এর কাছে এলেন। তিনি তাকে সালাম দিয়ে তার কাছে আসবার অনুমতি চাইলেন, ইয়াজিদ সালামের জবাব দিয়ে তাকে আসবার অনুমতি দিলেন। ওমর (রাঃ) ভেতরে প্রবেশ করার পর ইয়াজিদের রাতের খাবার হিসেবে রুটি ও গোশত আনা হলো। তখন ওমর (রাঃ)-ও তার সাথে খাবার খেলেন।
এরপর তার জন্যে ছড়া করা গোশত আনা হলো তখন সে তা খাওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু ওমর (রাঃ) গোশতের দিকে হাত বাড়ালেন না।
তখন ওমর (রাঃ) তাকে তিরস্কার করে বললেন, আল্লাহ্র! হে ইয়াজিদ বিন আবু সুফিয়ান!
'একবার খাওয়ায় পর আবার খাওয়া! যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ, যদি তোমরা খাবার গ্রহণে অনিয়ম কর তবে খাবারও তোমাদের সাথে অনিয়ম করবে।'

টিকাঃ
১১৩ মুসতাদরাকে কানযুল উম্মাল ৪ র্থ খণ্ড, ৪০১ প:।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মহিলা সঠিক বলেছে ওমর ভুল করেছে

📄 মহিলা সঠিক বলেছে ওমর ভুল করেছে


একদিন ওমর (রাঃ) লোকজনকে নসিহত করতে মিেম্বরে বসলেন। আল্লাহ্র প্রশংসা ও গুণকীর্তন করার পর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ মহিলাদের মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে রাসূল ﷺ-এর বিধিসম্মত ধার্য করা মোহর থেকে বেশি ধার্য করবে বা বায়তুল মালে জমা দিয়ে দেওয়া হবে।
তিনি ভাষণ শেষ করার পর কোরাইশী এক মহিলা প্রতিবাদ করে বলল, আমীরুল মুমিনীন! আল্লাহ্র কিতাব অনুসরণ করা আবশ্যক না কি আপনার কথা?
তিনি বললেন, আল্লাহ্র কিতাব, কেন?
সে বলল, অধিক মোহর ধার্য করার ব্যাপারে আপনি নিষেধ করেছেন, অথচ আল্লাহ তা'আলা বলছেন...
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
'যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে।' (সুরা নিসা : ২০)
তখন তিনি বললেন, প্রত্যেকে ওমর থেকে অধিক জ্ঞানী।
তারপর তিনি আবার মিেম্বরে ফিরে এসে বললেন, আমি তোমাদেরকে অধিক মোহর ধরতে নিষেধ করেছি, এখন থেকে তোমাদের প্রত্যেককে তার সম্পদ অনুসারে যত ইচ্ছে মোহর ধার্য কর。

টিকাঃ
১১৪ আল কানয, ১ম খণ্ড, ৮০২

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর! শয়তান তোমাকে ভয় পায়

📄 ওমর! শয়তান তোমাকে ভয় পায়


একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুখা থেকে ফিরছিলেন। ফিরে আসার পর সাওয়দা রাদিয়াল্লাহু আনহা-এর দাসী এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি নিয়ত করেছি, যদি আল্লাহ তা'আলা আপনাকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে ফিরিয়ে আনেন তবে আমি আপনার সম্মুখে দফ বাজিয়ে গান গাইব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নিয়ত করে থাক তবে গাও, কিন্তু নিয়ত না করে থাকলে গেয়ো না।
তখন দাসী দফ নিয়ে তা বাজানো শুরু করল। এরই মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। দাসীটি তখনো দফ বাজাচ্ছিল, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন সে তখনো দফ বাজাচ্ছিল, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন সে তখনো দফ বাজাচ্ছিল কিন্তু যখনই ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ঢুক্লেন সাথে সাথে সে ভয়ে দফটি মাটিতে রেখে সেটির উপর বসে পড়ল।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, শয়তান তোমাকে ভয় পায়。

টিকাঃ
১৪৫ তিরমিযী শরীফ, ৩য় খণ্ড, ৬২০।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 সত্য বলেছে আউফ

📄 সত্য বলেছে আউফ


একদিন আমীরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে অবস্থানরত সাহাবীদের এক দলের মাঝে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরামও ওমর রাদিয়াল্লাহু আনহু-কে ঘিরে বসেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরছিল।
এক পর্যায়ে তারা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর প্রশংসায় বলে উঠল, আল্লাহর শপথ! আমীরুল মুমিনীন ওমরের মতো ন্যায়বিচারক, সত্যের ব্যাপারে স্পষ্টভাষী, মুনাফিকদের প্রতি কঠোর আর কাউকেই আমরা দেখিনি। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে আপনিই সর্বোত্তম ব্যক্তি।
কথাটি শুনে উপস্থিতদের মধ্যে আউফ বিন মালেক খুবাই রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তিনি চিৎকার দিয়ে বললেন, তোমরা মিথ্যা বলছ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে ওমর থেকে শ্রেষ্ঠ মানুষ দেখেছি।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কে?
আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আউফ সত্য বলেছ আর তুমি মিথ্যা বলেছ। আবু বকর তো ছিলেন মিশকের ঘ্রাণের চেয়েও পবিত্র আর আমি তো একটি খচ্চরের চেয়েও অধম。

টিকাঃ
১৪৬ কানজুল উম্মাল, হাদিস নং ৩২০৬১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00