📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 পৃথিবীতে ওমর রা.-এর আগমন

📄 পৃথিবীতে ওমর রা.-এর আগমন


এক রাতে খাত্তাবের ঘরে আলো জ্বলে উঠল। আলো কিন্তু কোনো সাধারণ কারণে জ্বলেনি; বরং বিশেষ কোনো কারণেই এত রাতে বাতি জ্বলে উঠেছে। মানুষ একে অন্যকে জিজ্ঞেস করতে লাগল- কি ঘটেছে? তখন কেউ একজন বলল, খাত্তাবের স্ত্রী বিনতামার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তারা জিজ্ঞেস করল- তার কি নাম রেখেছো? সে বলল, ওমর। আশপাশের মানুষেরা একে অন্যকে তাঁর নাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল। আ বংশতালিকা সংরক্ষণকারীরা তাঁর বংশনাম লিখতে লাগল, ওমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উযযা বিন রিয়াহ বিন কুরত বিন আদী বিন কা’ব বিন লুয়াই। সংক্ষেপে ওমর বিন খাত্তাব আল আদাভী আল কুরাশী। রাসূল ﷺ-এর বংশের সাথে তাঁর বংশনামা পূর্বপুরুষ কা’বের সাথে গিয়ে মিলিত হয়েছে। তাঁর জন্মের আনন্দে পশু কুরবানি দিয়ে গরিব, ধনী সবার জন্যে খাওয়ার আয়োজন করা হয়েছে। হযরত ওমর ﷺ-এর জন্মগ্রহণে খাত্তাবের ঘরে খুশির বন্যা বয়ে গেল। হযরত ওমর ﷺ বনু আদী গোত্রের মাঝে বেড়ে উঠতে লাগলেন। মূর্তি পূজা ও মূর্তির জন্যে উৎসর্গকরণ এসব কাজ সবার কাছে পরিচিত ছিল। সে জাহিলী যুগের কুফলগুলো খুব আন্তরিকতার সাথে পালন করত। অন্যদিকে হযরত যায়েদ বিন আমর, যাকে আল্লাহ তা’আলা হিদায়াত দিয়েছিলেন। তিনি হযরত ইবরাহিম ﷺ-এর ধর্ম গ্রহণ করলেন এবং নিজের ওপর মূর্তিপূজা হারাম করে এক আল্লাহর ইবাদত শুরু করলেন। একদিন কুরাইশরা তাদের কোনো এক উৎসবে তাদের পশুপোলা মূর্তির উদ্দেশ্যে জবাই করার জন্যে সাজিয়ে এনেছে। তখন যায়েদ বিন আমর বললেন, হে কুরাইশদের দল! তোমরা কেউ ইবরাহিম ﷺ-এর ধর্মের ওপর নেই। তাঁরা এ কথা শুনার পর ওমর ﷺ-এর বাবা খাত্তাবও তেড়ে এসে তাঁকে বেঁধে ফেলল এবং বেগম প্রহার করে মক্কা থেকে বের করে দিল। খাত্তাব তাঁর পেছনে অনেক যুবককে লেলিয়ে দিল, এ কারণে তিনি রাতের বেলা ব্যতীত মক্কায় প্রবেশ করতে পারতেন না। তাঁকে মক্কার প্রান্তসীমায় বসবাস করতে হয়েছে। রাসূল ﷺ-এর নবুয়্যাত প্রকাশিত হওয়ার পাঁচ বছর পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। এমন একটি ঘরে হযরত ওমর ﷺ বেড়ে উঠলেন। যে ঘরে সর্বদা জাহিলী কুপ্রথাগুলো পালিত হতো। যারা নিজেদের ভ্রান্ত কাজগুলো প্রতিষ্ঠিত করতে মারামারি করত এবং গোত্রপ্রীতির কারণে যারা সামান্য একটা ব্যাপারে নিজেও সংঘর্ষে জড়িয়ে যেত。

টিকাঃ
১৪০ বুলাগাতুল রাশিদীন লিল আলফাল।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ওমর রা. ও ইসলাম

📄 ওমর রা. ও ইসলাম


রাসূল ﷺ ও হযরত ওমর ﷺ-এর বয়সের ব্যবধান ছিল মাত্র তের বছর। রাসূল ﷺ মক্কায় হাতি আক্রমণের বছর জন্মগ্রহণ করেছেন আর হযরত ওমর ﷺ এ ঘটনার তেরো বছর পর জন্মগ্রহণ করেছেন। রাসূল ﷺ ও ওমর ﷺ দুজনইহেঁ মক্কার পরিচিত মুখ ছিলেন। কিন্তু হযরত আবু বকর ﷺ-এর সাথে রাসূল ﷺ-এর যেমন বন্ধুত্ব ছিল তেমন বন্ধুত্ব তাঁর সাথে ছিল না। তবে রাসূল ﷺ তাঁর ইসলাম গ্রহণের জন্যে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, اَللّٰهُمَّ اَعِزَّ الْاِسْلَامَ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ اَللّٰهُمَّ “হে আল্লাহ! ওমর বিন খাত্তাবের দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন।”

টিকাঃ
১৪১ বুলাগাতুল রাশিদীন লিল আলফাল।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ইসলাম গ্রহণের পূর্বে ওমর রা.-এর অবস্থান

📄 ইসলাম গ্রহণের পূর্বে ওমর রা.-এর অবস্থান


ওমর ﷺ ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নিলেন। ইসলাম বিরোধীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। বনু আদীম্বর সে সকল লোক ইসলাম গ্রহণ করেছে তিনি তাদেরকে কঠিন শাস্তি দিতেন। বনু মুয়াফিমের এক দাসী ইসলাম গ্রহণের কারণে তিনি তাকে প্রতিদিন কঠিন শাস্তি দিতেন। তিনি ক্লান্ত হওয়া পর্যন্ত সে দাসীকে মারতেন। কেউ এ দাসীকে তার হাত থেকে রক্ষা করতে পারত না। পরে হযরত আবু বকর ﷺ দাসীকে ক্রয় করে আজাদ করে দিলেন। হযরত ওমর ﷺ এভাবে ইসলামের বিরোধিতা করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু কেন ওমর ﷺ ইসলামের বিরোধিতা করছিলেন। আর কেনই বা তিনি ইসলাম গ্রহণ করতে এত দেরি করেছিলেন। এটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বর্ণনা করেছি। কেননা মুর্ততার ওপর কট্টর এমন এক পরিবারে তিনি বেড়ে উঠেছেন। তার পরিবার মূর্তিপূজা করত, মূর্তিকে সম্মান করত, এর পেছনে অর্থ ব্যয় করত এবং এর উদ্দেশ্যে পশু কুরবানি করত। তারা এ মূর্তিপূজাকেই জীবনের সব মনে করত। এ কারণে তিনিও জাহিলী সমাজের সেই বর্বরতার ওপর দৃঢ় অবস্থান নিয়েছেন। হযরত ওমর ﷺ শুধু শুনে শুনে ইসলামের বিরোধিতা করেছেন তখনো তিনি ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু যখন তিনি ইসলাম সম্পর্কে পরিচিত হলেন তখন তাঁর মাঝে বর্বরতা দূর হয়ে ইসলামের আলো জ্বলে উঠল। তিনি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করলেন। আর তখন তিনি ইসলামের পক্ষে নিজের সবকিছু নিয়ে দৃঢ়ভাবে এবং কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিলেন। হযরত ওমর ﷺ-এর ইসলাম গ্রহণের ছোট ঘটনা…………….।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 ইসলাম গ্রহণের পথে হযরত ওমর রা.

📄 ইসলাম গ্রহণের পথে হযরত ওমর রা.


একদিন হযরত ওমর ﷺ মদ পান করার জন্যে মদ বিক্রেতার কাছে গেলেন। কিন্তু সেখানে গিয়ে মদ বিক্রেতাকে না পেয়ে মদ পান করা আর হলো না। তিনি মনে মনে বললেন, আমি কা’বঘরের গিয়ে তাওয়াফ করব। ইতমোতো তিনি কা’বঘরের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন তাঁর আগেই রাসূল ﷺ কা’বা ঘরে প্রবেশ করেছেন। তখন হযরত ওমর ﷺ ভাবলেন যে, আমি লুকিয়ে লুকিয়ে যা পাঠ করছে তা শুনব। ওইদিকে রাসূল ﷺ হালকা কণ্ঠে কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআন তেলাওয়াতও আওয়াজ দিয়ে হযরত ওমর ﷺ-এর অন্তরে গেঁথে গেল। তিনি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। কোরাইশের মিথ্যা তার মনকে ভরে দিল। তিনি বলতে লাগলেন, আল্লাহ শপথ! কোরাইশদের কথা ঠিক, মুখযবান অবশ্যই একজন কবি। রাসূল ﷺ তাঁকে দেখতে পাননি, তিনি ধারাবাহিকভাবে একের পর এক আয়াত তেলাওয়াত করছিলেন। তিনি বলছিলেন.......... إِنَّهُ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍ – وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيْلًا مَا تُؤْمِنُوْنَ “নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনীত। এবং এটা কোনো কবির বাণী নয়, তোমরা কমই বিশ্বাস কর।” (সুরা হাক্কাহ্ : ৪০,৪১)
এ আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অবশ্যই মুহাম্মাদ একজন গণক হবে। ঐ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন.......
وَلَا يَقُولُوا كَانَ قَلِيلًا مَا كَرَّهْتُ
কমই অনুমান কর। (সূরা যাকাহ্ব : ৪২) এ আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু -এর হৃদয়কে নাড়া দিল। এরপরই ঘটে গেল অন্য স্মরণীয় এক ঘটনা.........। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে হত্যা করতে বের হলেন। তিনি এক দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি বাছুর জবাই করছিল। তখন ওই বাছুর থেকে আওয়াজ আসছিল, হে কঠিন শত্রুতা পোষণকারী! এক স্পষ্টবাদী মুক্তির কথা বলছে, আল্লাহু ইল্লা ইল্লা মুহাম্মাদ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। ওই আওয়াজটি একজন জিনের ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ! সে আমাকে ছাড়া অন্য কাউকে উদ্দেশ্য করেনি। এ আওয়াজ শোনার পর তাঁর অন্তরে ইসলাম গেঁথে গেল, কিন্তু তিনি তখনো ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেননি। তখনো তাঁর অন্তর থেকে কুফরি ও জাহিলী যুগের প্রভাব দূর হয়নি। কীভাবে দূর হবে তিনি তো এ সকল কাজে তাঁর গোত্রের প্রধান ছিলেন。

টিকাঃ
২২৪ বুখারীর রাশিদীর দিন আজকাল। ഫർമാ – ৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00