📄 জান্নাত পেয়ে সফল
হযরত আবু বকর রা. মুহাব্বরুল মদিনার শোকার ছায়া নেমে আসল। সেদিন বাবা রাসূল স.-এর ইন্তেকালের কথা মনে করিয়ে দিল।
তখন হযরত আলী রা. এসে বললেন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব....আজ নবুওয়াতের বিলাফত শেষ হয়ে গেছে।
তিনি দ্রুত হযরত আবু বকর রা.-এর বাড়িতে গিয়ে দরজায় দাঁড়ালেন।
এরপর তিনি বলতে লাগলেন, আবু বকর! আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি ছিলেন ইসলাম গ্রহণ সর্বপ্রথম, ইমানের দিক দিয়ে সবার সেরা, বিশ্বাসের দিকেও সবচেয়ে শক্তিশালী, সর্বাধিক আল্লাহু ভীরু, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, সর্বাধিক (রাসূলের) সাহচর্য গ্রহণকারী, সর্বাধিক মর্যাদার অধিকারী এবং সুপথের দিক থেকে রাসূল স.-এর অধিক নিকটবর্তী। আপনি মু'মিনদের জন্যে একজন দয়ালু পিতার মতো ছিলেন। তাঁরা আপনার পরিবারের সদস্যের মতো ছিল। আপনি তাঁদেরকে সম্মুখে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর চলে গিয়ে তাঁদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিলেন এবং জান্নাত পেয়ে সফল হলেন।
আর আমরা তো আল্লাহর জন্য এবং তাঁর নিকটই ফিরে যাব। আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট এবং তাঁর কাজ আমরা তাঁর ওপরেই সমর্পণ করলাম। মুসলমানেরা রাসূল স.-এর পর আপনার মতো মানুষ আর পাবে না। আপনি দ্বীনের জন্য এক দুর্গের মতো ছিলেন। এখন আল্লাহ তা'আলা আপনাকে তাঁর নবীর কাছেই নিয়ে গেলেন। আল্লাহ যেন আপনার প্রতিদান থেকে আমাদের বঞ্চিত না করেন এবং আপনার পরে আমাদের পথভ্রষ্ট না করেন।
তারপর তিনি কান্না শুরু করলেন, তাঁর সাথে রাসূল স.-এর অন্যান্য সাহাবিগণও কান্না শুরু করলেন। আর তারা বলতে লাগলেন, হে রাসূল স.-এর চাচাতো ভাই আপনি ঠিক বলছেন。
টিকাঃ
১৩০ মাজমাউজ জাওয়াহিদ, ৯ ম খণ্ড, ২০ পৃ.