📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হে শ্রেষ্ঠ মানব

📄 হে শ্রেষ্ঠ মানব


হযরত ওমর রাযি. হযরত আবু বকর রাযি.-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পর শ্রেষ্ঠ মানব। এতে হযরত আবু বকর রাযি. তখন লাজুকভাবে মাথা নেড়ে বললেন, তুমি এ কথা বলছ! অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওমরের থেকে শ্রেষ্ঠ কোনো মানুষের ওপর সূর্য উদিত হয়নি。

টিকাঃ
১১৩ জামিউত তিরমিযী, ৩৬৭৯ নং হাদীস।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হযরত আবু বকর রা.-এর আযাদকৃত দাস

📄 হযরত আবু বকর রা.-এর আযাদকৃত দাস


হযরত আবু বকর রাযি. মক্কায় থাকাকালীন অন্যদের থেকে দাস-দাসী ক্রয় করে আযাদ করে দিতেন। তিনি বেশিরভাগ ইসলাম গ্রহণকারী মহিলা ও দুর্বল ব্যক্তিদেরকে আযাদ করে দিতেন। তখন তাঁর পিতা আবু কুফাহা এসে বলল, হে আমার ছেলে! আমি দেখছি তুমি দুর্বল দুর্বল মানুষদেরকে আযাদ করছ। যদি তুমি শক্তিশালীদের আযাদ করতে তাহলে তোমার বিপদে তারা পাশে দাঁড়াতো এবং তোমার শত্রুদেরকে প্রতিহত করত। এ কথা শুনে হযরত আবু বকর রাযি. বললেন, হে আমার পিতা! আমি আল্লাহর কাছে যা আছে তা চাচ্ছি। তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করলেন। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى অর্থ: অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়। (সূরা লাইল: ৫)

টিকাঃ
১১৪ তারিকুল বুখারি, ৮২ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 পিতার সাথে হযরত আবু বকর রা.-এর ব্যবহার

📄 পিতার সাথে হযরত আবু বকর রা.-এর ব্যবহার


আবু বকর সিদ্দিক রাযি. ছিলেন পিতার বাধাপ্রাপ্ত সন্তান। তিনি তাঁর সাথে সদাচরণ করতেন। দ্বাদশ হিজরীর রজব মাসে ওমরা পালনার্থে মদিনা থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে একদল যুদ্ধ অনুচর সাথে নিয়ে রওনা করেন। তথায় তিনি সকালে পৌঁছালেন। তিনি নিজ বাড়িতে গেলেন। তিনি যখন বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন তাঁর বাবা দড়ির দরজার সামনে বসেছিলেন। তাঁকে লোকেরা বলল, এই তো আপনার ছেলে এসেছে। তিনি তখন আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন। অনাদিক্রমে আবু বকর রাযি. অতি তাড়াতাড়ি তাঁর উটে উঠে বসলেন। সর্বপ্রথম তিনি পিতার সাথে দেখা করে খোঁজ খবর নিলেন। এরপর আশপাশের লোকজন তাঁর সাথে সালাম বিনিময় করেন। আর এ লোক সমাপকের মাঝে তাঁর বাবা বসে উঠলেন, আল্লাহ তা’আলা তোমাকে এহেন শাসনকর্তা বানিয়েছেন, সুতরাং তুমি এমন সাধে তালাশ করা করো। আবু বকর রাযি. বললেন, বাবা! আমার ওপর অত্যন্ত কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে। আল্লাহর বিশেষ রহমত আর সাহায্য ব্যতীত আমার পক্ষে তা আঞ্জাম দেওয়া সম্ভব নয়。

টিকাঃ
১১৫ সিয়ারুল খলিফা, ১ম খণ্ড, ২০৬ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 লানতকারী হয়ো না

📄 লানতকারী হয়ো না


আয়েশা রাযি. হতে বর্ণিত। তিনি বলেন, এরদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাযি.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তিনি কতিপয় গোলামকে লানত দিচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দিকে তাকিয়ে বললেন, কা’বার প্রভু শপথ! সিদ্দিক ও লানতকারী এক সাথে হতে পারে না। সেদিন আবু বকর রাযি. তাঁর দাসগুলো মুক্ত করে দিলেন। আয়েশা রাযি. বলেন, তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বললেন, আমি এখনো করব না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00