📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যে সামান্য পরিমাণ আমল করবে

📄 যে সামান্য পরিমাণ আমল করবে


হযরত আবু বকর রা. রাসূল সা.-এর সাথে নাস্তা করছিলেন তখন এ আয়াতটি নাযিল হয়েছিল।
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ۥ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ۥ
অর্থ: অতঃপর যে অণু পরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে অণু পরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। (সূরা যিলযাল: ৭, ৮) এ আয়াত শুনে হযরত আবু বকর রাযি. ঘাবড়া বকড়া করে দিয়ে খুব ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন-আমাদের করা প্রত্যেক কাজ কি আমরা দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাদের যা কেটেগেলো হয়ে থাকে তা তোমাদের খারাপ কাজের প্রতিদান আর ভালো লোকদের ভালো কাজগুলো আখেরাতের জন্য রেখে দেওয়া হবে。

টিকাঃ
১০৫ আল হাকিম, ২য় খণ্ড, ৫৩২-৫৩৩ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 জান্নাতের পরিণতবয়সিদের সর্দার

📄 জান্নাতের পরিণতবয়সিদের সর্দার


একবার হযরত আবু বকর রাযি. ও হযরত ওমর রাযি. কোথাও থেকে আসছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে দুজন! জান্নাতে নবী ও রাসূল ব্যতীত আগে পরের সকল পরিণতিবসিদের সর্দার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আলী! তুমি তাদেরকে এ কথা জানাবে না。

টিকাঃ
১০৬ জামিউত তিরমিযী, ৩৬৭৯ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বৃদ্ধার সেবায় মুসলিম বিশ্বের শাসনকর্তা

📄 বৃদ্ধার সেবায় মুসলিম বিশ্বের শাসনকর্তা


ওমর বিন খাত্তাব রাযি. মদিনার পার্শ্ববর্তী মহল্লাহার এক অন্ধা বৃদ্ধা মহিলাকে রাতের বেলায় গিয়ে দেখাশোনা করতেন। তিনি সে বৃদ্ধার পানীয় ব্যবহার্য অন্যান্য কাজ সম্পন্ন করে দেওয়ার ইচ্ছা করলেন। কিন্তু তিনি প্রতিদিন এসে দেখতেন কে যেন তাঁর আগেই এ সকল কাজ সম্পন্ন করে দিয়ে যেত। এভাবে অনেক দিন সর্বাত্মক চেষ্টা করেও সে বৃদ্ধার সেবা করার সুযোগ তিনি পাননি। কোন লোক গোপনে এ কাজ করে তাকে দেখার জন্যে হযরত ওমর রাযি. একদিন ওৎ পেতে অপেক্ষা করতে লাগলেন। তিনি দেখে অবাক হলেন, ওই লোকটি স্বয়ং মুসলিম বিশ্বের খলিফা আবু বকর সিদ্দিক রাযি.。

টিকাঃ
১০৭ আবু বকর লি আলী আলবাভী, ২৯ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 দাদির মিরাস ও হযরত আবু বকর রা.

📄 দাদির মিরাস ও হযরত আবু বকর রা.


একলোকের দাদি আবু বকর রাযি.-এর কাছে এসে তাঁর মিরাসের দাবি উত্থাপন করলে তিনি বলেন, আল্লাহর কিতাবে আপনার জন্য মিরাসের কোনো অংশ নির্ধারিত নেই। তাছাড়া আমার জানা মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ও আপনার জন্য কোনো অংশ নির্ধারণ করেননি। এ কথা বলার পর তিনি উপস্থিত জনতাকে এ সম্পর্কে প্রশ্ন করলে মুগীরা রাযি. দাঁড়িয়ে বললেন, আমি দেখতে পেয়েছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দাদিকে পরিত্যক্ত সম্পত্তির এক-ষষ্ঠাংশ দিয়েছেন। এরপর আবু বকর রাযি. বললেন, তোমার সাথে আর কেউ ছিল কি? তখন মুহাম্মাদ বিন মাসলামা রাযি. এ ব্যাপারে সাক্ষ্য দিলে আবু বকর রাযি. সেই দাদিকে তার প্রাপ্য অধিকার প্রদান করেন。

টিকাঃ
১০৮ আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, আবু দাউদ, ৭ম খণ্ড, ২০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00