📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আবু বকর রা.-এর মর্যাদা

📄 আবু বকর রা.-এর মর্যাদা


হযরত সাঈদ বিন মুসায়েব রহ. ছিলেন। তাঁর আশপাশে মানুষ জমা হয়ে বসেছিল। তারা তাঁর কাছে হযরত আবু বকর রা.-এর সম্পর্কে জানতে চাইল। তখন তিনি বললেন, হযরত আবু বকর রা. রাসূল সা.-এর উজিরের মতো ছিলেন। রাসূল সা. প্রতিটি কাজে তাঁর সাথে পরামর্শ করতেন। তিনি হিজরতের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। হিজরতের সময় গুহায় অবস্থানকালেও তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন। বদরের যুদ্ধে তাঁবুর ভেতরেও তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন। কবরেও তিনি দ্বিতীয় ব্যক্তি। রাসূল সা. কাউকে তাঁর ওপর প্রাধান্য দিতেন না। [এখানে প্রথম ব্যক্তি স্বয়ং রাসূল সা. আর দ্বিতীয় ব্যক্তি হযরত আবু বকর রা.]।
একলোক এসে হযরত হুসাইন রা.-এর ছেলে আলীকে জিজ্ঞেস করলেন, নবী করীম সা.-এর কাছে হযরত আবু বকর ও হযরত ওমরের মর্যাদা কেমন ছিল? তিনি বললেন, বর্তমানে তাঁদের মর্যাদা যেমন। (অর্থাৎ কবরে রাসূল সা.-এর পাশে তাঁদের অবস্থান যেমন)

টিকাঃ
১৪ জামিউল কারামাতুল আউলিয়া, ১ম খণ্ড, ১৮৯ পৃ.।
১৫ আবু হুদাল ইমান ওয়াযেন, ১৬২ পৃ.।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তোমরা নিজেদের চিন্তা কর

📄 তোমরা নিজেদের চিন্তা কর


যুবক চিন্তিত ও অস্থির মনে হযরত আবু বকর রা.রর মিশে উঠে দাঁড়ালেন। সর্বপ্রথম তিনি আল্লাহর প্রশংসা করলেন। তারপর তিনি বললেন, হে মানুষেরা! তোমরা এ আয়াত পাঠ করেছ....... يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنفُسَكُمْ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ অর্থ- ওহে যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের চিন্তা কর। যখন তোমরা সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু তোমরা তা অন্য অর্থে ব্যবহার করছ অর্থাৎ আমি রাসূল সা.-এর থেকে শুনেছি তিনি বলেছেন, মানুষ কোনো খারাপ কাজ করতে দেখলে যখন প্রতিরোধ করে না, অচিরেই আল্লাহ্ তা'আলা তাদের সবাইকে কষ্টেও ফেলে দিবেন.......এবং তাদের থেকে সে কষ্ট দূরও করবেন না。

টিকাঃ
১৬ আল জামিউত তিরমিজি, ২১৮৮ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 বড় মর্যাদা

📄 বড় মর্যাদা


নবী করীম সা. এক লোককে আনসারী এক লোকের খেজুরের ব্যসের জন্য পাঠালেন। লোকটি আনসারী লোকের কাছে গেলে তিনি তাকে তা দিতে গড়িমসি করলেন।.........এবং শুধু তার হাতে দিতে অস্বীকার করলেন। এরপর লোকটি রাসূল সা.-এর কাছে এসে তা খুলে বলে। তখন রাসূল সা. আনসারী লোকটির থেকে ব্যাপারটি নিয়ে আসার জন্য আবু বকর রা.-কে তার সাথে যাওয়ার নির্দেশ দিলেন। লোকটি বলল, আবু বকর আমাকে ফজরের সময় মসজিদে সাক্ষাৎ করতে বললেন। তাঁর কথামতো ফজরের সময় সেখানে গিয়ে আমি তাঁকে পেলাম। তারপর আমি তাঁর সাথে চলতে লাগলাম। চলার পথে দেখলাম, হযরত আবু বকর যাকে দেখতেন তাকে দূর থেকেই সালাম দিতেন। পরে হযরত আবু বকর রা. আমাকে বললেন, যখন তুমি চাইবে মর্যাদা কুড়িয়ে নিতে তখন কাউকে তুমি তোমার আগে সালাম দিতে দিও না。

টিকাঃ
১৭ আবু তিবরানী, ১খ খণ্ড, ৩০৩ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আপনি আমাকে আদেশ করুন আমি তার ঘাড়ে আঘাত করি

📄 আপনি আমাকে আদেশ করুন আমি তার ঘাড়ে আঘাত করি


হযরত আবু বকর রা. এক লোকের ওপর কঠিনভাবে রাগান্বিত হয়েছেন। এ রকম রাগ হতে তাঁকে কখনো দেখা যায়নি। তখন তাঁকে আবু বারজা বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা! আপনি আমাকে আদেশ করুন আমি তার ঘাড়ে আঘাত করি। আবু বকর রা. চিৎকার করে বললেন, তোমার মা তোমাকে হারাতো! তুমি কি বলছ? আবু বারজা বললেন, আল্লাহ্র শপথ! যদি আপনি আমাকে হত্যা করার আদেশ দিতেন তবে আমি তাঁকে হত্যা করতাম। হযরত আবু বকর রা. বললেন, আবু বারজা! তোমার মা তোমাকে হারাতো! রাসূল সা.-এর পর আর কারো জন্যে এ সুযোগ নেই। (অর্থাৎ রাসূল সা. ব্যতীত অন্য কারো জন্য এ মর্যাদা নেই যে, নিজের থেকে যেকোনো আদেশ দিলে তা প্রজ্ঞা বাস্তবায়ন করবে)。

টিকাঃ
১৮ মুসনাদে আবু ইয়া'লা, (৭৯-৪০) পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00