📄 আবু বকর চার কাজে আমার থেকে অগ্রগামী
একলোক হযরত আলী রাযি. কে এসে বললেন, হে আমীরুল মুমিনীন! মুহাজির ও আনসারের কি হয়েছে, তারা কেন আবু বকরকে অগ্রগামী বলেন। তখন হযরত আলী রাযি. খুব আশ্চর্য ও অবাকের সাথে বললেন, যদি তুমি কাঁধাপন্থী হয়ে থাক তবে আমি তোমাকে অগ্রগামীদের একজনই মনে করি। লোকটি বলল, হ্যাঁ........আমীরুল মুমিনীন। হযরত আলী রাযি. বললেন, যদি মুমিনগণ আল্লাহ্র আশ্রয়ে না থাকত তাহলে অবশ্যই আমি তোমাকে হত্যা করতাম..........। তারপর তিনি চিৎকার দিয়ে বললেন, তোমার ধ্বংস হোক........। আবু বকর চার কাজে আমার থেকে অগ্রগামী তা- নামাযের ইমামতিতে, হিজরতে ও ইসলাম প্রচারে।
আল্লাহ তা’আলা আবু বকরের প্রশংসা আল্লাহ তা’আলা সকল মানুষের নিন্দা করেছেন আর আবু বকরের প্রশংসা করেছেন। আল্লাহ তা’আলা বলেন-
إِنْ تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ অর্থ- যদি তোমরা তাঁকে (রাসূলকে) সাহায্য না কর, তবে মনে রেখো, আল্লাহ তা’আলা তাঁকে সাহায্য করেছিলেন। (সূরা তাওবা : ৪০)
টিকাঃ
৬ আল কানূয, ৪র্থ খণ্ড, ৩৫২ পৃ.
📄 তিন চাঁদ
একদিন হযরত আয়েশা রাযি. ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের ভেতরে দেখলেন, তিনটি চাঁদ তাঁর ঘরে এসেছে। পরে তিনি তা হযরত আবু বকর রাযি. -কে বর্ণনা করলেন। তখন হযরত আবু বকর রাযি. বললেন, যদি তোমার স্বপ্ন সত্য হয়ে থাকে তাহলে তোমার ঘরে পৃথিবীর উত্তম তিন ব্যক্তিকে শায়ণ করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তা’আলা নিয়ে গেলেন তখন হযরত আবু বকর রাযি. বললেন, আয়েশা! এ হচ্ছে তোমার উত্তম চাঁদ。
টিকাঃ
৭ আল বুলায়াহুল রশীদীন লি আসিয়াস সাওর আশশারিয়াহ, ৪১ পৃ.
📄 আল্লাহর রাস্তায় হাঁটা
হযরত আবু বকর রাযি. সিরিয়ায় সেনাবাহিনী প্রেরণ করতে চাইলেন। সেই বাহিনীর সেনাপ্রধান হিসেবে ইয়াযিদ বিন আবু সুফিয়ান ও আমর বিন আ’সকে নিযুক্ত করলেন। বাহিনী যখন রওনা দিল তখন হযরত আবু বকর রাযি. তাঁদের বিদায় দিতে খুব দ্রুত এগিয়ে এলেন। বাহিনীর সেনারা বিশেষ করে দুই সেনাপতি আরোহণ করে চলেছিলেন আর অন্যদিকে হযরত আবু বকর রাযি. তাঁদের পাশে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন তাঁরা বললেন, হে আল্লাহ্র রাসূলের খলিফা! আপনি হাঁটছেন আর আমরা আরোহী! তিনি তখন খুব বিনীতভাবে বললেন, আমি তো আল্লাহ্র রাস্তায় এ হাঁটা দ্বারা শুধু ছওয়াবের আশা করছি。
টিকাঃ
৮ আল বায়হাক্বী, ৯শ খণ্ড, ৮০৬ পৃ.
📄 সহচরদের পরীক্ষা
হযরত আবু বকর রাযি. তাঁর সহচরের বললেন, তোমরা এ দুই আয়াতের ব্যাপারে কী বল... আল্লাহ তা’আলার বাণী.... إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ তারা বললেন, যারা বলে আল্লাহ্র প্রভু আল্লাহ্, এরপর এ কথার ওপর অটল থাকে এবং তাদের ঈমানের সাথে কোনো পাপ যোগ যোগ করে না। (অর্থাৎ, ঈমান আর পর আর কোনো পাপের সাথে জড়িত হয় না)। তখন হযরত আবু বকর রাযি. বললেন, তোমরা এ আয়াতগুলো ঠিক অর্থ ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করেছ। তারপর তিনি বললেন, যারা বলে আল্লাহ্র প্রভু আল্লাহ্, এরপর এ কথার ওপর অটল থাকে। আর ঈমান আনবার পর অন্য কোনো দেব-দেবীর পূজা করে না এবং শিরকও করে না。
টিকাঃ
৯ আল হুলিয়া, ১ম খণ্ড, ৩৬৫ পৃ.