📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 হে আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও

📄 হে আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও


হযরত আবু বকর রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে হিজরত করে মদিনা যাওয়ার পর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে দেখতে হযরত আয়েশা রাযি. তাঁর নিকটে গমন করলেন। তিনি তাঁকে বললেন, বাবা! আপনি কেমন আছেন? তিনি বললেন:
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مكَّةَ أَوْ أَشَدَّ প্রত্যেক মানুষ পরিবারের সাথে ঘুম থেকে উঠে সকালে অথবা মৃত্যু উদ্ধার ফিতা থেকেও অধিক নিকটে। হযরত আয়েশা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে গিয়ে তাঁর অবস্থা বর্ণনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! মদিনাকে মক্কার মতো; বরং এর থেকেও অধিক প্রিয় করে দাও। আর এর আবহাওয়া ঠিক করে দাও, এর বাটারায় আমাদের জন্য বরকত দাও, এর জ্বর জুহফার দিকে নিয়ে যাও。

টিকাঃ
১ আল হাকিম, ৩য় খণ্ড, ৭৯ পৃ.।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কুমারী ও বিধবা

📄 কুমারী ও বিধবা


হিজরতের কয়েক বছর পূর্বে.......... হযরত খাদীজা রাযি. এর পরপারে চলে যাওয়ার পর....... একদিন খাদীজা বিনতে হাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোঁজখবর নিতে তাঁর কাছে গমন করলেন। তিনি গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীহীন একা জীবনযাপন করছিলেন। তিনি তাঁকে বললেন, আপনি কি বিয়ে করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাকে? তিনি বললেন, কুমারী বা বিধবা যাকেই চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমারী কে? আর বিধবা কে? তিনি বললেন, কুমারী হচ্ছে আপনার কাছে আল্লাহ্র সৃষ্টির সবচেয়ে প্রিয় আবু বকরের কন্যা আয়েশা। আর বিধবা হচ্ছে সাওদা বিনতে জামআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে বিয়ে করেছিলেন。

টিকাঃ
২ সহীহ বুখারী, ৬৭১৭ নং হাদীস।
৩ মুসনাদুর ইমাম আহমদ, ১য় খণ্ড, ৮ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আবু বকর রা. ও উকবা বিন আবু মুআইত

📄 আবু বকর রা. ও উকবা বিন আবু মুআইত


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হারাম শরীফে তাঁর ইবাদত করছিলেন। এমন সময় আল্লাহ্র শত্রু উকবা বিন আবু মুআইতও সেখানে এসে উপস্থিত হয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে ইবাদত করতে দেখে নিজের কাপড়গুলোকে মজবুত করে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ঘাড়ে রেখে দিল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর গলায় ফাঁস লেগে গেল। এমনকি মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রূহ দেহ ছেড়ে উড়ে যাবে। আর কেউ সাহস করে তাঁর থেকে এ কষ্টের বোঝা দূর করছিল না। পরে হযরত আবু বকর রাযি. দ্রুত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে মুক্ত করলেন। আর বলতে লাগলেন, তোমরা কি এমন লোককে হত্যা করতে চাচ্ছ যিনি বলেন আমার প্রভু আল্লাহ্。

টিকাঃ
৪ সহীহ বুখারী, ৩৫৬৮ নং হাদীস।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যাকে আল্লাহ সিদ্দিক নামে নামকরণ করেছেন

📄 যাকে আল্লাহ সিদ্দিক নামে নামকরণ করেছেন


হযরত আলী রাযি. মজলিসে বসে অন্যদের সাথে উত্তম মানুষ নিয়ে আলোচনা করছিলেন। তাদের মধ্য থেকে এক লোক বলল, আপনি আমাদেরকে আমার সহচরের সম্পর্কে বলুন। হযরত আলী রাযি. বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সকল সাহাবী আমার সহচর। তখন তারা বলল, আবু বকর রাযি. সম্পর্কে কিছু বলুন। হযরত আলী রাযি. দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তিনি এমন এক লোক যাকে আল্লাহ্ তা’আলা জিবরাঈলের মাধ্যমে সিদ্দিক নামে নামকরণ করেছেন。

টিকাঃ
৫ আল হাকিম, ৩য় খণ্ড, ৮২ পৃ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00