📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 শাসনকর্তার গবেষণা

📄 শাসনকর্তার গবেষণা


খিলাফতের দায়িত্ব হযরত আবু বকর (রা.)-কে দেওয়ার পরে তিনি তাঁর ঘরে বিষয় মনে মনে আছেন। ঠিক সেই সময়ে হযরত ওমর (রা.) তাঁর কাছে আগমন করলেন। হযরত আবু বকর (রা.) তাঁর দিকে এগিয়ে এসে বললেন, তুমি আমাকে এ কাজে নিয়োগ করেছ!
তারপর তিনি মানুষের মাঝে বিচার করার ব্যাপারে তাঁর কাছে অভিযোগ করলেন। তাঁর কথা শুনে হযরত ওমর (রা.) বললেন, আপনি কি জানেন না রাসূল (সা.) বলেছেন, শাসনকর্তা যখন গবেষণা করে, যদি তা ঠিক হয় তবে তার জন্যে দ্বিগুণ প্রতিদান আর যদি ভুল হয় তবে তার জন্যে একটি প্রতিদান。

টিকাঃ
৭৫ আল জানহ, ৫৬ পৃ. ৭৩০ পৃ.।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 আবু বকর রা. তাঁর জিহ্বাকে শাস্তি দিচ্ছিলেন

📄 আবু বকর রা. তাঁর জিহ্বাকে শাস্তি দিচ্ছিলেন


একদিন হযরত ওমর (রা.) হযরত আবু বকর (রা.)-এর কাছে গেলেন। তিনি যখন তাঁর বাড়িতে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন হযরত আবু বকর মেঝেতে বসে হাত দিয়ে নিজের জিহবাকে শাস্তি দিয়েছিলেন। হযরত ওমর (রা.) তাঁর এ কাজে আশ্চর‌্য হয়ে তাতে বাধা দিয়ে বললেন, হে আল্লাহ্র রাসূলের খলিফা! আপনি একি করছেন? আপনি কেন নিজের জিহবাকে হাতে কি দিয়েছেন? তিনি বললেন, এটাই তো আমার ধ্বংস নিয়ে আসে。

টিকাঃ
৭৬ আব্দুল লিস ইমাম আহমদ, ১১২ পৃ.।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তুমি তো আমাকে ধ্বংস করে দিতে

📄 তুমি তো আমাকে ধ্বংস করে দিতে


হযরত আবু বকর (রা.)-এর এক দাস ছিল। যে প্রতিদিন কাজ করতে বের হতো এবং দিন শেষে অর্জিত খাদ্য-বস্তু নিয়ে ফিরে আসত। তেমনিভাবে একদিন দাসটি খাদ্য নিয়ে এসে হযরত আবু বকরকে দিলেন। তিনি তা সাথে সাথে খেলেন। তখন দাসটি তাঁকে বলল, আপনি تو সবসময় কোনো খাদ্য নিয়ে আসলে জিজ্ঞেস করতেন তা কোথায় থেকে এনেছি। হযরত আবু বকর (রা.) তার দিকে তাকিয়ে বললেন, আমি ক্ষুধার্ত ছিলাম। তুমি দাও কোথায় থেকে? দাসটি বলল, আমি জাহেলী যুগে এক লোকের ভাগ্য গণনা করেছি। বাস্তবে আমি গণনা জানতাম না; বরং তাকে ধোঁকা দিয়েছি। আজকে তার সাথে দেখা হলে সে আমাকে এ খাদ্য নিয়ে বলল, আমার গণনা সত্য হয়েছে। তখন হযরত আবু বকর (রা.) বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে দিতে। তারপর তিনি মুখের ভেতরে হাত ঢুকিয়ে ওই খাদ্য বমি করে ফেলে দিলেন। তখন তাকে বলা হলো, এক লোকমার কারণে আপনার এত কষ্ট হয়েছে।
তিনি বললেন, এ লোকমা খেয়ে যদি আমার জানও যেত তবুও আমি তা বের করতাম। আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, প্রত্যেক শরীর যা হারাম দিয়ে গঠিত হয়েছে তা অবশ্যই জাহান্নামের জন্যে অধিক উপযুক্ত। (অর্থাৎ, জাহান্নামে যাবে)। আর আমি ভয় করছি যদি না এ লোকমার দ্বারা আমার শরীরের কোনো অংশ গঠিত হয়ে যায়。

টিকাঃ
৭৭ সহীহ বুখারী, ৬১৪২পৃ.।
৭৮ আল বুয়ালি, ১১২ খণ্ড, ৩১ পৃ.

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 নবিগণের পর সবচেয়ে মর্যাদাবান লোক

📄 নবিগণের পর সবচেয়ে মর্যাদাবান লোক


একদিন হযরত আবু বকর (রা.) হযরত আবুদরদা (রা.)-এর সাথে কোনো এক কাজে কোথাও হেঁটে যাচ্ছিলেন। ইটার সময়ে হযরত আবু দারদা (রা.) হযরত আবু বকর (রা.)-এর সামনে চলে গেলেন এবং তাঁকে পেছনে রেখে নিজে সম্মুখে হাঁটাচ্ছিলেন। তাঁকে আবু বকর (রা.)-এর সম্মুখে দিয়ে হাঁটতে দেখে রাসূল (সা.) সতর্ক করে বললেন, আবূদারদা! তুমি কি এমন লোকের সম্মুখে দিয়ে হাঁটছ, নবীদ্বয়ের পরে যার থেকে উত্তম কোনো লোকের ওপর সূর্য উদিত হয়নি। হযরত আবূদারদা (রা.) এ কথা শুনে লজ্জায় মাথা নাড়িয়ে আনুগত্যের সায় দিলেন। আর এমন কৃতকর্মের আফসোসে তাঁর দু চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। এরপর আর কখনো তাঁকে হযরত আবু বকর (রা.)-এর সম্মুখে দিয়ে হাঁটতে দেখা যায়নি。

টিকাঃ
৭৯ মাজমাউয যাওয়াঈদ, (৪৬-৪৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00