📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 সুসংবাদ গ্রহণ কর.......সাহায্য আসছে

📄 সুসংবাদ গ্রহণ কর.......সাহায্য আসছে


বদরের যুদ্ধ : সতেরোই রমজান শুক্রবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন, সাথে হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-ও প্রবেশ করলেন.......। তাঁদের সাথে অন্যকেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ্র কাছে হাত তুলে আল্লাহ্র সাহায্যের আবেদন করতে শুরু করলেন। তিনি কান্নাস্বরে বলতে লাগলেন, হে আল্লাহ্! তুমি যদি এ দলকে শেষ করে দাও তাহলে তোমার ইবাদত করার-মতো আর কেউ থাকবে না। হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর পাশে থেকে তাঁকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ্র নবী!.......আল্লাহ্ তায়ালা অবশ্যই আপনার সাথে কৃত ওয়াদা পূর্ণ করবেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তিনি বসলেন। এতে তাঁর চোখে ঘুম নেমে আসে। কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জেগে গেলেন। তখন তিনি বললেন, আবূ বকর! সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ্র সাহায্য তোমার নিকট আসছে...........। এ হচ্ছেন জিবরাঈল, যিনি ঘোড়ার লাগাম ধরে তাকে বালুময় পথে পরিচালিত করছেন。

টিকাঃ
৮৩ সীরাতু ইবনি হিশাম, ২য় খণ্ড, ২৯৬ পৃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যার সাথে গোপনে কথা বলেছি তাঁকে শুনিয়েছি

📄 যার সাথে গোপনে কথা বলেছি তাঁকে শুনিয়েছি


এক রাতে.......মানুষের অবস্থা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে ঘুরে ঘুরে দেখছিলেন। তখন তিনি আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে দেখলেন, তিনি নিম্ন আওয়াজে নামাযে কেরাত পড়ছেন.........। তারপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু-কে দেখলেন, তিনি খুব উচ্চ আওয়াজে নামায পড়ছেন। তখন তাঁরা দু'জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবূ বকর! আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, তুমি খুব নিম্ন আওয়াজে নামায পড়ছ। তখন হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার সাথে গোপনে কথা বলেছি তাঁকে শুনিয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করলেন- আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম, তুমি উচ্চ আওয়াজে নামায পড়ছ।
তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ঘুমন্তদেরকে জাগাচ্ছিলাম এবং শয়তানকে তাড়াচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শুনে তাঁদের ভালো নিয়তের কারণে খুশি হয়ে সান্ত্বনা দিয়ে বললেন, আবূ বকর! তুমি তোমার আওয়াজকে একটু উচ্চ করবে.........। আর ওমর! তুমি তোমার আওয়াজকে একটু নিম্ন করবে。

টিকাঃ
৮৪ নাসাঈ শরীফ, ১১০৩৫ হাদিস।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কারো কাছে কিছু চাইতেন না

📄 কারো কাছে কিছু চাইতেন না


আবূ মুলাইকা বলেন, আবূ বকর রাদিয়াল্লাহু আনহু উটে থাকা অবস্থায় তাঁর হাত থেকে উট ইকানো বেত পড়ে গেল। তখন তিনি নিজেই উটের উপর থেকে নেমে তা উঠালেন। এটি দেখে লোকজন বলল, আপনি আমাদেরকে বললেই তো আমরা তা তুলে দিতাম। তখন তিনি বললেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন কারো কাছে কোনোকিছু প্রার্থনা না করি。

টিকাঃ
৮৫ ইমাম আহমদ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 যদি খলিল গ্রহণ করতাম

📄 যদি খলিল গ্রহণ করতাম


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় এক টুকরো কাপড় দিয়ে মাথা বেঁধে ঘর থেকে বের হলেন। এরপর তিনি মিম্বরে গিয়ে বসলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করলেন। আল্লাহ্র প্রশংসা ও গুণকীর্তন করার পর তিনি কষ্টে বললেন, আমাকে নিজের জান ও মাল দিয়ে আবূ বকরের চেয়ে বেশি অনুগ্রহকারী এমন কোনো মানুষ নেই। যদি আমি মানুষের মধ্যে কাউকে খালিল (সৌহার্দপূর্ণ বন্ধু) হিসেবে গ্রহণ করতাম তাহলে আবূ বকরকে গ্রহণ করতাম, কিন্তু ইসলামের সৌহার্দতা উত্তম।
তারপর তিনি আয়েশার ঘরে গেলেন। এ মসজিদে আমার কাছে আসবার সকল দরজা আবূ বকর ব্যতীত সবার জন্য বন্ধ করে দাও。

টিকাঃ
৮৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00