📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 তুমি দোহাই দিও না

📄 তুমি দোহাই দিও না


সকালে সূর্যের মিষ্টি রোদে অন্ধকার দূর হয়ে চারিদিক আলোকিত হয়ে গেল। একলোক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে এক খণ্ড মেঘ দেখেছি। যে মেঘ থেকে মধু ও ঘি ঝরছিল। তখন দেখলাম মানুষেরা ধরা মধু ও ঘি তাদের হাত কোষে নিতে লাগল। তারা সবাই কম- বেশি যতটুকু পেয়েছে নিয়েছে। এরপর দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত একটি রশি, আর আপনি তা ধরে উপরে ওঠে গেছেন। এরপর একলোক ধরল সেও উপরে ওঠে গেল। এরপর আরেকজন ধরল সেও উপরে ওঠে গেল। এরপর আরেকজন ধরল, কিন্তু রশি ছুটে গেল.......। পরে তা আবার জমিনে পাঠানো হয় এবং সে লোকটিও ওপরে ওঠে গেল।
তখন হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা করার সুযোগ দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাখ্যা কর।
হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মেঘের খণ্ডটি হচ্ছে ইসলাম। মেঘ থেকে যে মধু ও ঘি পড়ছিল তা হচ্ছে কোরআনের স্বাদ ও মজা। মানুষ যা হাতে কোষায় করে নিয়েছিল অর্থাৎ কম-বেশ কোরআন থেকে উপকৃত হয়েছিল।
জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া রশিটি হচ্ছে তা সত্যপথ। যা আপনি ধরেছেন আর আল্লাহ তায়ালা আপনাকে সত্যপথের অনুসারী হিসাবে নিয়ে উপরে তুলে নিবেন। আপনার পর একলোক তা ধরবে তাকেও তেমনভাবে উপরে তুলে নিবেন। তারপর আরেকজন ধরবে তাকেও তেমনভাবে উপরে তুলে নিবেন। তারপর আরেকজন ধরবে তখন তা ছুটে যাবে, পরে আবার পাঠানো হলে তাকেও তেমনভাবে তুলে নেওয়া হবে।
তারপর হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, এবার বলুন আমি কি সঠিক ব্যাখ্যা করেছি না ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছু সঠিক করেছ আর কিছু ভুল করেছ। হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ্র শপথ! আপনি বলে দিন আমি কি ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াই দিও না。

টিকাঃ
৮০ তিবমিযী, ৩৯৭৩ নং হাদিস।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 নবী করীম সা.-এর সবচেয়ে প্রিয় মানুষ

📄 নবী করীম সা.-এর সবচেয়ে প্রিয় মানুষ


একলোক যুদ্ধ থেকে ফিরে এসেছে.......। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীর দিক থেকে তাঁর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আত্মীয়তার সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আয়েশার ঘরে ছিলেন। লোকটি সে ঘরে প্রবেশ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসোজ্জ্বাল চেহারায় তাকে স্বাগত জানালেন এবং তাঁর প্রয়োজনীয় ইচ্ছা পূরণ করার কথা বললেন। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পেছনে যে আছে (অর্থাৎ আয়েশা রা.)। লোকটি মাথা নেড়ে বলল, আমি মহিলাদের কথা বলিনি। আমি পুরুষদের ব্যাপারে জিজ্ঞেস করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বাবা (অর্থাৎ হযরত আবূ বকর)

টিকাঃ
৮১ আল মুস্তাদরিক আবী আরিফা, ৪র্থ খণ্ড, ৩৫ পৃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 কে প্রথম জান্নাতে প্রবেশ করবে

📄 কে প্রথম জান্নাতে প্রবেশ করবে


দিনের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে মি'রাজের ঘটনা বর্ণনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাঈল আমার হাত ধরে ওই দরজা দেখাল, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে।
তখন হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সাথে বললেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার সাথে থাকতে চাই যাতেকরে আমি আপনাকে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখ! আমার উম্মতের মধ্যে তুমিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে。

টিকাঃ
৮২ আল হাকিম, ৩য় খণ্ড, ৭৩ পৃ।

📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 সুসংবাদ গ্রহণ কর.......সাহায্য আসছে

📄 সুসংবাদ গ্রহণ কর.......সাহায্য আসছে


বদরের যুদ্ধ : সতেরোই রমজান শুক্রবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন, সাথে হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-ও প্রবেশ করলেন.......। তাঁদের সাথে অন্যকেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ্র কাছে হাত তুলে আল্লাহ্র সাহায্যের আবেদন করতে শুরু করলেন। তিনি কান্নাস্বরে বলতে লাগলেন, হে আল্লাহ্! তুমি যদি এ দলকে শেষ করে দাও তাহলে তোমার ইবাদত করার-মতো আর কেউ থাকবে না। হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর পাশে থেকে তাঁকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ্র নবী!.......আল্লাহ্ তায়ালা অবশ্যই আপনার সাথে কৃত ওয়াদা পূর্ণ করবেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তিনি বসলেন। এতে তাঁর চোখে ঘুম নেমে আসে। কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জেগে গেলেন। তখন তিনি বললেন, আবূ বকর! সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ্র সাহায্য তোমার নিকট আসছে...........। এ হচ্ছেন জিবরাঈল, যিনি ঘোড়ার লাগাম ধরে তাকে বালুময় পথে পরিচালিত করছেন。

টিকাঃ
৮৩ সীরাতু ইবনি হিশাম, ২য় খণ্ড, ২৯৬ পৃ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00