📄 দ্বিধাহীন ইসলাম গ্রহণ
একদিন কিছু কথা কোরাঈশদের মুখে মুখে রটছিল। যে কথাগুলো বলে তারা হযরত আবূ বকর ﷺ-এর বন্ধু হযরত মুহাম্মদ ﷺ-কে কটাক্ষ করছিল। হযরত আবূ বকর ﷺ এর তীব্র প্রতিবাদ করত শুরু করলেন। তিনি রাসূল ﷺ-এর কাছে ছুটে গিয়ে খুব ধৃষ্টভাবে জিজ্ঞেস করলেন- হে মুহাম্মদ! আপনি কোরাঈশদের প্ররোচকগণকে ত্যাগ করেছেন এবং তাদেরকে নির্বোধ বলেছেন এ কথাগুলো কি সত্য? রাসূল ﷺ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আমি আল্লাহর নবী ও রাসূল। তিনি আমাকে প্রেরণ করেছ্নে যেন আমি তাঁর রিসালাতকে পৌঁছে দিই। আর আমি তোমাকে আল্লাহর দিকে ডাকছি, আল্লাহ্র শপথ! নিশ্চয়ই তা সত্য। আবূ বকর! আমি তোমাকে শরীকবিহীন এক আল্লাহর দিকে আহ্বান করছি, তুমি তাঁর ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং সর্বদা তাঁর আনুগত্য করো। রাসূল ﷺ-এর কথা শেষ হবার সাথে হযরত আবূ বকর ﷺ কোনো প্রকার ইতস্ততা করা ব্যতীতই ইসলাম গ্রহণ করেন। কেননা তিনি রাসূল ﷺ- এর সতাবাদিতা ও উত্তম ব্যবহার সম্পর্কে ভালোভাবেই জানতেন। যা তাঁকে মানুষের ব্যাপারে কোনো প্রকার মিথ্যা বলা থেকে মুক্ত রাখত তাহলে তিনি কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন। রাসূল ﷺ প্রায়ই বলতেন, আমি যাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছি প্রত্যেকেই ইতস্ততা করেছিল, তবে আবূ বকর ব্যতীত। সে ইসলাম গ্রহণে সামান্য সময়ও দেরি করেনি আর কোনো প্রকার ইতস্ততাও করেনি।
টিকাঃ
১ আল বিদায়া ওয়ান নিহায়া, ৩য় খণ্ড, ২৭-২৮।
২ আসসিরাতুন নববীয়্যাহ, ২য় খণ্ড, ২৫।
📄 তিনি যদি তা বলে থাকেন তাহলে সত্যই বলেছেন
দুপুর বেলা, রাসূল ﷺ হারাম শরীফে বসেছিলেন। আসাবীহ ও যিকিরে তাঁর মুখ সুঘ্রাণ ছড়াছিল। এমন সময় আল্লাহ্র শত্রু আবূ জাহেল অহংকৃতক ধরে ধের হয়ে কা'বার পাশে ঘুরছিল। সে রাসূল ﷺ-এর কাছে গিয়ে অহংকার ও দম্ভের সাথে উঁচু আওয়াজে জিজ্ঞেস করল- মুহাম্মদ! নতুন খবর আছে? রাসূল ﷺ বললেন, আমাকে এ রাতে ভ্রমণ করানো হয়েছে। আবূ জাহেল হেসে উঠে বলল: কোথায়? রাসূল ﷺ বললেন, বায়তুল মুকাদ্দাস এ কথা শুনে আবূ জাহেল হাসি থামিয়ে রাসূল ﷺ-এর আরো কাছে গিয়ে ঠাট্টার সাথে বলল, তোমাকে এ রাতে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ করানো হয়েছে আর আমাদের মাঝে তুমি সকাল কাটাবো! (অর্থাৎ মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস দূরত্ব, যা এক রাতে অতিক্রম করা সম্ভব নয়)।
তারপর আবু জাহেল মৃদু হেসে জিজ্ঞেস করল- মুহাম্মাদ! আমি যদি মানুষকে একত্রিত করি তাহলে কি তুমি আমার কাছে যা বলবে তা তাদের কাছে বলবে তো? তিনি বললেন, হ্যাঁ......আমি তাদেরকেও বলব।
আবু জাহেল মৃতের মুখে মানুষ জমা করতে লাগল আর রাসূল ﷺ যা বলেছেন তা শুনতে লাগল। এমন কথা শুনে মানুষ অবাক হয়ে একত্রিত হতে লাগল। তারা ধারণা করতে লাগল এটি তুচ্ছ, ভিত্তিহীন ও মিথ্যা। এদের মধ্য থেকে একলোক গিয়ে আবূ বকর ﷺ-কে এ কথাটি জানাল। তার ইচ্ছা ছিল এ কথা শুনে হযরত আবূ বকর ﷺ রাসূল ﷺ-কে অস্বীকার করবেন এবং তাঁর সঙ্গ ত্যাগ করবেন, কিন্তু হযরত আবূ বকর ﷺ তাঁর কথা শুনে বললেন, তিনি যদি তা বলে থাকেন তাহলে সত্য বলেছেন।
এরপর বললেন, তোমার জানো ধ্বংস! এর থেকে দূরবর্তী বিষয়ে আমি তাঁকে বিশ্বাস করি। সকাল সন্ধ্যা আসমান থেকে আগত ওহীর ব্যাপারে আমি তাঁকে বিশ্বাস করি............আর আমি কি বায়তুল মুকাদ্দাসে তাঁর ভ্রমণের ব্যাপারে বিশ্বাস করব না?
এরপর তিনি তাদেরেখে রেখে রাসূল ﷺ ও মানুষের অবস্থানের দিকে ছুটে গেলেন। রাসূল ﷺ কিছু বলার পর পরই হযরত আবূ বকর ﷺ বললেন, আপনি সত্য বলেছেন......আপনি সত্য বলেছেন। আর তাই সেদিন থেকে রাসূল ﷺ তাঁর নাম রেখেছেন ‘সিদ্দিক’ (সত্যয়নকারী/বিশ্বাসী)।
টিকাঃ
¹ আল বিদায়া ওয়ান নিহায়া, ৩য় খণ্ড, ১১০।
📄 একটি আশ্চর্যজনক স্বপ্ন
একদিন হযরত আবূ বকর ﷺ একটি স্বপ্ন দেখলেন। তখন তিনি সিরিয়ায় ছিলেন। স্বপ্নের সমাধান জানতে তিনি এক পাত্রীর কাছে আসলেন।
পাত্রী তাঁকে বললেন, তুমি কোথা থেকে এসেছ? তিনি বললেন, মক্কা থেকে। পাত্রী আবার জিজ্ঞেস করলেন, তুমি কোন গোত্রের? তিনি বললেন, কোরাইশ গোত্রের। পাত্রী আবার জিজ্ঞেস করলেন, তুমি কী কর? তিনি বললেন, ব্যবসা।
এরপর পাত্রী বললেন, যদি আল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়িত করেন। তাহলে তিনি তোমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যার জীবনদশায় তুমি তাঁর সাহায্যকারী হবে এবং তাঁর মরণের পর তুমি তাঁর খলিফা নির্বাচিত হবে।
পাত্রীর মুখ থেকে এমন কথা শুনে হযরত আবূ বকর ﷺ মনে মনে খুবই খুশি হলেন।
টিকাঃ
² আবুশ শারফাতিন রফিদীনি, পৃ. ৩৫।
📄 আল্লাহ তার চোখ অন্ধ করে দিয়েছেন
আবু বকর ﷺ রাসূল ﷺ-এর সাথে বসা ছিলেন। ঠিক সেই সময় আবূ লাহবের স্ত্রী উম্মে জামিল এক খণ্ড পাথর নিয়ে তাঁদের কাছে আসল। তার ইচ্ছা ছিল সে তা রাসূল ﷺ-কে মারবে। কিন্তু আল্লাহ তা'আলা তার চোখ অন্ধ করে দিলেন। সে রাসূল ﷺ-কে দেখতে পায়নি।
সে আবূ বকর ﷺ-এর কাছে এসে বলল, তোমার ওই সাথি কোথায়? সে নাকি আমাদের নামে দুর্নাম করে। আল্লাহ কসম, যদি আমি তাকে পাই তবে তাকে এ পাথর দ্বারা আঘাত করব। রাসূল ﷺ-কে দেখতে না পেরে যখন মহিলাটি চলে যেতে লাগল তখন আবূ বকর ﷺ রাসূল ﷺ-কে বললেন, হে আল্লাহর রাসূল!
সে কি আপনাকে দেখতে পায়নি? রাসূল ﷺ বললেন, না, সে আমাকে দেখতে পায়নি।
টিকাঃ
³ সীরাতে ইবনে হিশাম, ১ম খণ্ড, ৩৬৫ পৃ.।