📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ১. ক্রিসমাস

📄 ১. ক্রিসমাস


এটি তাদের বাৎসরিক উৎসব। এতে সমস্ত খৃস্টানরা অনেক আনন্দ- স্ফূর্তি করে। তাদের কাছে এই দিনটি আমাদের ঈদের দিনের মতই। এটি প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর হযরত ঈসা আ. এর জন্ম বার্ষিকী হিসেবে পালিত হয়। এবং এ দিনে মিষ্টি বিতরণ, হাদিয়া উপহার দেওয়াসহ আরো বিভিন্ন পদ্ধতিতে খুশি প্রকাশ করা হয়। যা পূর্বেও বলা হয়েছে।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ২. ইস্টার

📄 ২. ইস্টার


ঈসায়ীদের বিশ্বাস হলো হযরত ঈসা আ. শূলীতে চড়ানোর তিন দিন পর তিনি জীবিত হয়ে আসমানে চলে যান। আর তা ছিল ২১ মার্চের দিন। তাই এই দিনে প্রত্যেক বছর সবাই উৎসব পালন করে থাকে। তবে, কোন কোন দল আবার এই তারিখের পরবর্তী রবিবার এ উৎসব পালন করে।

ফন্ট সাইজ
15px
17px