📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 মেরোনিয়া

📄 মেরোনিয়া


এটি ইউহান্না মারোন এর দল বলে পরিচিত। ৬৬৭ খৃস্টাব্দে সর্বপ্রথম তিনি তার আকীদা প্রচার করেন। আর তা হলো, "হযরত ঈসা আ. এর প্রকৃতি যদিও দু'টা, কিন্তু এক খোদার মাঝে সে দু'টি মিশে যাওয়ার কারণে ইচ্ছা ও আকাঙ্খা একটিই রাখেন।"

এই বক্তব্যের কারণে তিনি লোকমুখে অনেক পরিচিতি লাভ করেন। অত:পর কিছু পাদ্রিও একমত পোষণ করে তার সহযোগিতা করে। তবে, কেউ কেউ বিরোধিতাও করে। কিন্তু খৃস্টান পণ্ডিতদের কারণে তার মতাদর্শ বেশি প্রচার হতে পারেনি। তখন অনেকে রোমের বাদশাহ ইউগানাকোসকে পরামর্শ দেয়, তিনি যেন একটি কন্সফারেন্স অনুষ্ঠিত করেন এবং সেখানে এ আকীদার বিষয়টি জনসম্মুখে ফায়সালা করে দেওয়া হয়, হযরত ঈসা আ. এর দুটি ফিত্রত রয়েছে এবং তার দুটি ইচ্ছা শক্তিও রয়েছে, মানবীয় ও ঈশ্বরীয়।

অত:পর তাদের পরামর্শ অনুযায়ী ৬৮০ ঈসায়ীতে কুসতুনতুনিয়া শহরে খৃস্টানদের বিশাল বড় কনফারেন্স অনুষ্ঠিত হয়। এর একটা উদ্দেশ্য এটাও ছিল, "ইউহান্না রোমীকে ভ্রান্ত সাব্যস্ত করে তাকে লানত দেয়া হবে, যে ব্যক্তি তার বিশ্বাসে বিশ্বাসী হবে তাকে কাফের গণ্য করা হবে, এবং যে ইউহান্না রোমীর ধর্ম মানবে তাকেও কাফের বলা হবে।" এভাবে এ দলও নিজেদের প্রভাব হারায়।

এছাড়া এ কথাও স্পষ্ট, মারোনের অনুসারী অন্যদের চেয়ে সংখ্যায় দুর্বল ছিল। এবং তাদের এতটুকু মোকাবেলা করার সামর্থ্য ছিল না, অন্যদের জুলুম ও অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। তাই তাদের উপর অন্যান্য খৃস্টানরা আক্রমণ করলে তখন তাদের অধিকাংশই জুলুমের শিকার হয়। পালানোর পথ ছাড়া তাদের আর কোন উপায় বাকি থাকেনি। তখন তারা লেবাননের বিভিন্ন এলাকায় এসে আশ্রয় নেয়। এবং একটি দীর্ঘ সময় পর্যন্ত সেখানেই শান্তিতে জীবন যযাপন করতে থাকে। অত:পর রাজনীতিতে কিছুটা পরিবর্তন সাধিত হলে রোমের গির্জাবাসীরা তাদেরকে কাছে টানে। তখন তারা ক্যাথোলিক ধর্ম গ্রহণ করে তাদের সাথে মিলে যাওয়ার ঘোষণা দেয়। তবে নিজেদের কিছু সিদ্ধান্তে অটল থাকার শর্তে তারা ১১৮২ ঈসায়ীতে রোমের গির্জাবাসীদের সাথে একাত্মতার ঘোষণা করে। এদের অনেকে এখনো পর্যন্ত লেবানন পাহাড়ে বসবাস করছে। তাদের বিশেষ একজন পাদ্রি বা লিডার থাকে। যে তাদের সামাজিক পাদ্রি হিসেবে বিবেচিত হয়। তবে রাজনৈতিক ক্ষমতা শুধু রোমীয় লিডারের হাতেই থাকে।

ফন্ট সাইজ
15px
17px