📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 অর্থোডক্সদের আকীদা- বিশ্বাস

📄 অর্থোডক্সদের আকীদা- বিশ্বাস


"তারীখুল মাসীহিয়্যাহ ফী মিসর " নামক গ্রন্থে লেখক মিসরীয় গির্জাবাসীদের আকীদার বর্ণনা এভাবে দিয়েছেন, আমাদের গির্জাসমূহ যেহেতু সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে তাই এর ফায়সালা ভুল থেকে মাহফুয। আমাদের চার্চের সাথে সাথে হাবশী, আরমেনীয়, সিরিয়ান এবং অর্থোডক্স খৃস্টানরাও এটা বিশ্বাস করে, আল্লাহ তা'আলার অস্তিত্ব মূলত তিন সত্তার সমষ্টি।

তিনটি সত্তা বলতে,
১. আল্লাহর সত্তা
২. ছেলের সত্তা
৩. রুহুল কুদসের সত্তা

আর দ্বিতীয় স্তরটি (ছেলের সত্তা) আবার ছেলে, রুহুল কুদস ও মারয়াম আ. এর সমষ্টি থেকে অস্তিত্ব পেয়েছে। পুত্রের স্তরটা মূলত এ তিনোটির সাথে মিলেই এক শরীর ও এক সত্তা হয়ে গেছে। আর পুত্রের অস্তিত্বে দু' ধরনের ফিত্রত রয়েছে,
১. মানবীয় প্রকৃতি
২. ইচ্ছা শক্তির অধিকার

ফন্ট সাইজ
15px
17px