📄 Even Gelicalism বা মিশনারী সোসাইটির ধর্ম প্রচার
ধর্মপ্রচার সিস্টেমকে প্রোটেসট্যান্টের একটি শক্তিশালী আন্দোলন বলা চলে। এর সূচনা ১৭০০ সনে হয় এবং ১৭৩০ তে পূর্ণতা লাভ করে। তখন একটি দল বিশ্বব্যাপি ইঞ্জীল প্রচার প্রসার করতে শুরু করে। এরা ইঞ্জীলের পুরোনো ভার্সনগুলোকেও মানে না।
তাদের মূল আকীদার বিষয় হচ্ছে চারটি :
১. মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া।
২. সমস্ত পবিত্র গ্রন্থের মাঝে ইঞ্জীলের শ্রেষ্ঠত্ব মান্য করা।
৩. ঈসা আ. এর সম্পর্কে শূলীতে চড়ানো এবং তাঁর পুনরায় জীবিত হওয়ার ঈমান রাখা।
৪. বাইবেলের শিক্ষাগুলোকে খুব ব্যাপকভাবে প্রকাশ ও প্রচার করা।