📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 পলের চিঠি

📄 পলের চিঠি


বর্তমানের খৃস্টানরা নিউ টেস্টামেন্ট (ইঞ্জীল) 'র অন্যসব রিসালার তুলনায় পলের চিঠি ও তার শিক্ষাকে অধিক বেশি অনুসরণ করে এবং এর উপরই ভরসা করে। তারা পলের দেখানো পথেই চলতে পছন্দ করে। এমনকি " রাসূল " (রাসূল) শব্দ বলে তারা শুধুমাত্র পলকেই বুঝায়।

পলের চিঠিসমূহ
পোল খৃস্টান ধর্ম গ্রহণ করার পর অনেক বড় কাজ সম্পাদন করেন। তিনি দাওয়াতের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় সফর করেন এবং হযরত ঈসা আ. এর শিক্ষাকে ছড়িয়ে দেন সর্বত্র। তিনি বিভিন্ন এলাকাবাসীর কাছে পালনীয় বিধান সংবলিত কিছু চিঠি প্রেরণ করেন। এ-সব চিঠির মধ্যে চৌদ্দটি ইঞ্জীলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো খৃস্টধর্মের গঠন, আকীদা ও এর ব্যাখ্যা জানার জন্য অনেক বেশী প্রয়োজন পড়ে। পলের চিঠিগুলো থেকে এ বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠে, পূর্ববর্তী যুগ সম্বন্ধে তার ব্যাপক জ্ঞান ছিল। তিনি ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করতেন। তার লেখার ধরণ ছিল কিছুটা ভিন্ন ধরনের। তার চিঠিগুলোতে ধর্মীয় বিষয়াবলী ভরপুর থাকত, এটাই ছিল এগুলোর বিশেষ গুণ। তার চিঠি সংবলিত ইঞ্জীলে পাতরাস এবং ইয়াকুবের চিঠিসমূহও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফন্ট সাইজ
15px
17px